• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ইজারা ছাড়া সওজের জায়গায় ব্যবসা

ওই জায়গার পরিমাণ ১ একর ৯০ শতাংশ। ইজারা বা কোনো অনুমোদন ছাড়াই জায়গাটি ব্যবহার করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

Tuesday, 27 December 2022, 11:16 pm
ইজারা ছাড়া সওজের জায়গায় ব্যবসা
2
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ইজারা ছাড়াই দুই বছর ধরে নারায়ণগঞ্জে সড়ক ও জনপথের (সওজ) একটি জায়গা মালামাল রাখার স্থান (স্ট্যাক ইয়ার্ড) হিসেবে ব্যবহার করছে একটি প্রতিষ্ঠান। প্রায় দুই একর পরিমাণ ওই জায়গা ইজারা ছাড়া ব্যবহার করায় রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

সওজ বলছে, জায়গাটি দখলমুক্ত রাখতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্যবহার করতে দেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে সওজ নারায়ণগঞ্জের কার্যালয়। এই মহাসড়কের ঢাকাগামী অংশের দক্ষিণ পাশের কাঁচপুর সেতুসংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত সওজের ১ একর ৯০ শতাংশ জায়গাজুড়ে রয়েছে স্ট্যাক ইয়ার্ডটি। শীতলক্ষ্যা নদী দিয়ে বাল্কহেডের মাধ্যমে বালু এনে ওই জায়গায় মজুত করে রেখেছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড (এনডিই)। এ ছাড়া প্রতিষ্ঠানটি সেখানে দুই বছর ধরে মালবাহী ট্রাক, ভেকু, যানবাহনসহ নানা ধরনের যন্ত্রপাতি রাখছে।

এ প্রসঙ্গে সওজের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, দখলমুক্ত রাখতে ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে ভূমি ব্যবহার করতে দেওয়া হয়েছে। ইজারা অনুমোদন হলেই প্রতিষ্ঠানটি সব অর্থ পরিশোধ করে দেবে।

তিন মাস ধরে এনডিই নিরাপত্তা সিগন্যালম্যানের দায়িত্ব পালন করছেন মো. শামীম। তিনি বলেন, এখানে এক পাশে তাঁদের গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয়। অন্য পাশে প্রতিষ্ঠানটির নিজস্ব বালু রাখা হয়েছে। এখানে ১২টি ড্র্রাম ট্রাকসহ অন্যান্য যানবাহন ও যন্ত্রপাতি রয়েছে। ওই জায়গায় সওজের কোনো মালামাল নেই।

সওজের ভূমি ব্যবস্থাপনা নীতিমালায় উল্লেখ আছে, সওজের মহাসড়ক মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন ও সম্প্রসারণকাজের জন্য নিয়োগপ্রাপ্ত ঠিকাদার সওজের জায়গা স্ট্যাক ইয়ার্ড হিসেবে ব্যবহার করতে হলে ইজারা নিতে হবে। সরকার নির্ধারিত হারে ইজারা প্রদান করতে হবে। এতে এক বছরের ইজারার জন্য ভূমির মৌজামূল্যের ৫০ শতাংশ এককালীন টাকা সরকারি কোষাগারে দিতে হবে। পরবর্তী প্রতিবছরের জন্য এককালীন ফির ১০ শতাংশ টাকা দিতে হবে।

শিমরাইল এলাকায় জমির মৌজামূল্য প্রতি শতাংশ ৩ লাখ ৪৫ হাজার ৪৫৪ টাকা। সওজ সূত্রে জানা গেছে, এনডিইয়ের ব্যবহার করা ভূমির পরিমাণ ১ একর ৯০ শতাংশ। এই হিসাবে এক বছরেই ওই জায়গার ইজারামূল্য আসে ৩ কোটি ২৮ লাখ টাকার ওপর। সঙ্গে ভ্যাট ও আয়কর দেওয়ারও শর্ত আছে।

এনডিই কোনো ইজারা ফি জমা দেয়নি, নেয়নি কোনো অনুমোদনও। এ বিষয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মাহতাব উদ্দিনের মুঠোফোনে অন্তত ১০ বার কল করা হলেও তিনি ধরেননি। তাঁর মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি।

শিমরাইল মৌজার শীতলক্ষ্যার তীরের জায়গাটি ছাড়াও একই ঠিকাদারি প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ শহরের চানমারী এলাকায় সওজের আরও দুই একর জায়গা ইজারা অনুমোদন ছাড়া ব্যবহার করছে। ওই জমির পাশেই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ছয় লেন উন্নীতকরণের প্রকল্পের প্রকল্প পরিচালকের কার্যালয়। এটিও নির্মাণসামগ্রী, যানবাহন, বিভিন্ন ভারী যন্ত্রপাতি রাখার স্থান ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সাইট অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ভূমির ইজারামূল্যও কয়েক কোটি টাকা।

সওজ নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, প্রতিষ্ঠানটি ইজারার জন্য আবেদন করেছে, সেটি প্রধান প্রকৌশলীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

সূত্র : প্রথম আলো

Previous Post

৬৪ ইটভাটা, বৈধ চারটি ! দূর্ণীতিবাজ ঘিরে সমালোচনার ঝড়

Next Post

আবারো নারায়ণগঞ্জে অ্যাম্বুলেন্সে মাদক ! সিদ্দিকচক্র সক্রিয়

Related Posts

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

Next Post
আবারো নারায়ণগঞ্জে অ্যাম্বুলেন্সে মাদক ! সিদ্দিকচক্র সক্রিয়

আবারো নারায়ণগঞ্জে অ্যাম্বুলেন্সে মাদক ! সিদ্দিকচক্র সক্রিয়

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য