• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সাইনবোর্ডে চালক খুন : তিন খুনী গ্রেফতার

Saturday, 21 January 2023, 7:50 pm
সাইনবোর্ডে চালক খুন : তিন খুনী গ্রেফতার
7
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

সাধারণত রাতে সিএনজিচালিত অটোরিকশার বয়স্ক চালকদের টার্গেট করতো চক্রটি। এরপর যাত্রী সেজে চালককে একটি স্থানে নিয়ে যেত। সেখানে নিয়ে চালককে মারধর, প্রয়োজনে হত্যা করে ছিনতাই করা হতো অটোরিকশা।

এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সাইনবোর্ডে সিএনজি চালক আলী হোসেনকে (৬০) হত্যা করা হয়। সবশেষ এ হত্যাকাণ্ডের অন্যতম আসামি বাঘাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রাজধানীর শনির আখড়া ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন তারাবো থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন নুর হোসেন ওরফে বাঘা (৪৩), লিংচাঁন ওরফে নীলচাঁন মিয়া (৩৫) এবং মো. আ. মান্নান ওরফে মন্নান (৩৫)।

শনিবার (২১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

এতে বলা হয়, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে আলী হোসেন যাত্রী পরিবহনের জন্য মুন্সীগঞ্জের মোক্তারপুর ব্রিজ এলাকায় অবস্থান করছিলেন। এসময় অজ্ঞাতনামা চারজন মাতুয়াইলের সাদ্দাম মার্কেটের সামনে যেতে ৩৫০ টাকায় সিএনজি ভাড়া করেন।

এরপর সিএনজিচালক আলী হোসেন তাদের নিয়ে মাতুয়াইল রওয়ানা দেন। রাত ২টায় সাইনবোর্ডের মদিনা চত্বর এলাকায় এলে আলী হোসেনকে এলোপাতাড়ি মারধর শুরু করেন ওই যাত্রীরা। এসময় আলী হোসেন চিৎকার করলে তাকে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যান চক্রটির সদস্যরা। তবে আশপাশের মানুষ আল আমিন নামের একজনকে ধরে ফেলেন।

র‌্যাব জানায়, ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আল আমিনকে আটক করে।

এরপর আলী হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতার আল আমিনের তথ্য মতে র‌্যাব-১০ এর একটি দল ২০ জানুয়ারি রাতে শনির আখড়া থেকে প্রথমে বাঘাকে গ্রেফতার করে। এরপর বাঘার দেওয়া তথ্যমতে রূপগঞ্জের তারাবো থেকে গ্রেফতার করা হয় নীলচাঁন মিয়া ও মন্নানকে। এসময় তাদের কাছ থেকে দুটি সুইজ গিয়ার চাকু ও ১২টি টাই ক্যাবল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, এই চক্রটি বেশ কিছুদিন ধরে ঢাকা ও নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় অটোরিকশা ছিনতাই করে আসছিল। চক্রটি রাতে বয়স্ক ও দুর্বল চালকদের টার্গেট করে তাদের অটোরিকশা ছিনতাই করে নিয়ে যেত।

গ্রেফতাররা ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।

Previous Post

রমজানে তৎপর চক্র : 'চোরে চোরে মাসতুতো ভাই' !

Next Post

আড়াইহাজার আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন করলেন চীফ হুইপ

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
আড়াইহাজার আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন করলেন চীফ হুইপ

আড়াইহাজার আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন করলেন চীফ হুইপ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য