• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘খুনী পরিবারের অপরাধ ঢাকার দায়িত্বে প্রশাসন‘-রফিউর রাব্বি

Wednesday, 8 February 2023, 11:58 pm
‘খুনী পরিবারের অপরাধ ঢাকার দায়িত্বে প্রশাসন‘-রফিউর রাব্বি
4
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

ত্বকীর ঘাতকেরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের আইনের আওতায় আনা হচ্ছে না। প্রশাসন ঘাতক পরিবারের পক্ষে অবস্থান নিয়েছে ।

এমন অভিযোগ করেন নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি।

এ সময় রফিউর রাব্বি মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীসহ নারায়ণগঞ্জের সব হত্যাকাণ্ডের বিচার চেয়ে বুধবার সন্ধ্যায় নগরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তন প্রাঙ্গণে ত্বকী হত্যা ও বিচারহীনতার ১১৯ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচিতে রফিউর রাব্বি এমন দাবি জানান।

ত্বকী হত্যার পর থেকে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

সংগঠনের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সিপিবির শহর সভাপতি আবদুল হাই, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির সভাপতি মাঈনুদ্দিন মানিক, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলা সভাপতি প্রদীপ সরকার প্রমুখ।

রফিউর রাব্বি বলেন, দেশে বিচারব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। স্বাধীনতার আগে ও পরে কখনো বিচারব্যবস্থা এতটা খারাপ ছিল না। আমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা পেলাম, সে পাকিস্তানের বিচারব্যবস্থাও এমন সরকার নিয়ন্ত্রিত নয়। সরকার আজ নিরাপত্তা বাহিনীগুলোকে দলীয় বাহিনীতে পরিণত করেছে। এসব প্রতিষ্ঠান জনগণের টাকায় পরিচালিত হলেও তারা এখন জনগণের নয়, সরকারদলীয়দের নিরাপত্তায় নিয়োজিত। ব্রিটিশরা ২০০ বছরে দেশ থেকে যে অর্থ লুট করেছে, বর্তমান শাসকগোষ্ঠীর লোকেরা তার চেয়ে বেশি অর্থ গত ১৪ বছরে বিদেশে পাচার করেছে।

রফিউর রাব্বি অভিযোগ করে বলেন, ‘দেশে বিচারব্যবস্থা স্বাধীন হলে একটি হত্যার বিচারের অভিযোগ তৈরি হয়েও তা ১০ বছর আটকে থাকে না। প্রধানমন্ত্রীর নির্দেশে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রাখা হয়েছে। আমরা এ গণবিরোধী বিচারব্যবস্থার পরিবর্তন চাই। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ফিরে পেতে চাই। যেখানে সবার বিচার পাওয়ার অধিকারের নিশ্চয়তা থাকবে, কথা বলার ও মতপ্রকাশের স্বাধীনতা থাকবে।’

ত্বকীর ঘাতকেরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের আইনের আওতায় আনা হচ্ছে না অভিযোগ করে রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জের প্রশাসন ঘাতক পরিবারের পক্ষ নিয়ে কাজ করছে বলে অভিযোগ করে তিনি বলেন, অবস্থা দেখে মনে হয়, ওসমান পরিবারের অপরাধ ঢাকা দেওয়াই তাদের মূল দায়িত্ব। কোনো অপরাধেই তাদের আইনের আওতায় আনা হয় না। তিনি সাগর-রুনি, তনু হত্যা এবং নারায়ণগঞ্জে সংঘটিত সব হত্যার বিচার দাবি করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বের হয়ে নিখোঁজের দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ২০১৪ সালের ৫ মার্চ তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করে। অচিরেই আদালতে অভিযোগপত্র পেশ করা হবে। কিন্তু এ অভিযোগপত্র আজও আদালতে পেশ করা হয়নি।

Previous Post

শিশুদের চুল কাটা : ‘ওয়ান কাইন্ড অব শাসন !’ এমপি বাবুর উক্তি

Next Post

ক্রসফায়ারের হুমকি : ওসি ও দারোগার বিরুদ্ধে ওয়ারেন্ট

Related Posts

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

Next Post
ক্রসফায়ারের হুমকি : ওসি ও দারোগার বিরুদ্ধে ওয়ারেন্ট

ক্রসফায়ারের হুমকি : ওসি ও দারোগার বিরুদ্ধে ওয়ারেন্ট

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য