• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

হোন্ডা বাহিনীর গুলিবর্ষণ : অস্ত্রধারীরা অধরা, মীমাংসার প্রস্তাব !

Saturday, 25 March 2023, 8:17 pm
হোন্ডা বাহিনীর গুলিবর্ষণ : অস্ত্রধারীরা অধরা, মীমাংসার প্রস্তাব !
26
SHARES
83
VIEWS
Share on FacebookShare on Twitter

গুলিবিদ্ধ দম্পতির অবস্থা এখন কিছুটা ভালো। তাঁরা পঙ্গু হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। বর্তমানে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

বন্দর এলাকায় জমি দখলের চেষ্টাকালে এক দম্পতিকে গুলিবিদ্ধ করার মামলায় অস্ত্রধারী হোন্ডাবাহিনীর সন্ত্রাসীরা এখনো ধরাছোঁয়ার বাইরে।

ঘটনার আট দিনেও হোতা আলী হায়দার ওরফে পিজা শামীমসহ অস্ত্রধারী ক্যাডারদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ফলে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, অস্ত্রধারী আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না।

স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মামলার আসামীরা নারায়ণগঞ্জের আতঙ্ক ‘হোন্ডা বাহিনী’র সদস্য। তাঁদের সবাই আজমেরী ওসমানের সহযোগী হিসেবে পরিচিত। আজমেরী ওসমান নারায়ণগঞ্জের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে। তাঁর চাচা সংসদ সদস্য সেলিম ওসমান ও শামীম ওসমান।

আজমেরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আলী হায়দার তথা পিজা শামীম হোন্ডা বাহিনীর নেতৃত্ব দেন। এ বাহিনীর বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজিসহ শহরজুড়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

১৬ মার্চ বৃহস্পতিবার  দুপুরে বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকায় জেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত রাইসুল হকের ছেলেদের জমি দখল করতে যান হোন্ডা বাহিনীর সদস্যরা। এ সময় ওই জমির মালিকপক্ষ ও স্থানীয় লোকজনের বাধার মুখে পড়তে হয় তাঁদের। এক পর্যায়ে তাঁরা ১০-১২টি গুলি ছোড়েন। এ সময় গুলিবিদ্ধ হন রাইসুল হকের ছেলে মঈনুল হক ও তাঁর স্ত্রী সোমা আক্তার। আহত হন আরও ১৫ জন।

এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া দিলে পালিয়ে যেতে বাধ্য হয় সন্ত্রাসীরা। তাদের ফেলে যাওয়া দুটি মোটর সাইকেলে আগুন দেন এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন স্থানীয় লোকজন ঘটনার দিনই মঈনুল হকের ছোট ভাই তানভীর আহমেদ বাদী হয়ে বন্দর থানায় আলী হায়দারসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা করেন। রাতেই মামলায় এজাহারভুক্ত চার আসামীসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন আদালতের মাধ্যমে তাঁদের এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়।

তবে আসামিদের মধ্যে অস্ত্রধারী কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী তানভীর আহমেদ।

তিনি বলেন, ‘প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে আজমেরী ওসমানের সহযোগী আলী হায়দার শামীম ওরফে পিজা শামীমের নেতৃত্বে জমি দখলের চেষ্টা করা হয়েছে। আমার ভাই ও ভাবিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, কিন্তু মূল হোতা, অস্ত্রধারীদের গ্রেপ্তার করা হচ্ছে না।

তানভীর আরও বলেন, ‘ওই ঘটনার ভিডিও ফুটেজে অস্ত্রধারীদের দেখা গেছে, সেটি আমরা পুলিশের কাছে দিয়েছি। ওই ভিডিও ফুটেজে আজমেরী ওসমানের সহযোগী সনেট, সিজান, ডালিম, আমির হোসেনের হাতে গুলি করতে দেখা গেছে। কিন্তু পুলিশ অস্ত্রধারী আসামিদের গ্রেপ্তার করছে না। সেই অস্ত্রও উদ্ধার করছে না। পিজা শামীমসহ সহযোগীরা প্রকাশ্যে শহরে ঘুরে বেড়ালেও তাঁদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না।’

ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, গুলিবিদ্ধ দম্পতির অবস্থা এখন কিছুটা ভালো। তাঁরা পঙ্গু হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। বর্তমানে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে নিয়ে ড্রেসিং করানো হচ্ছে তাঁদের।

গুলিবিদ্ধ মঈনুল হকের চাচা আবুল তালেব বলেন, ‘প্রকাশ্যে হামলা ও গুলিবিদ্ধ করলেও অস্ত্রধারী আসামিরা গ্রেপ্তার না হওয়ায় আমরা আতঙ্কিত। দ্রুত অস্ত্রধারী আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ওই ঘটনার সঙ্গে যাঁরা জড়িত এবং পরিকল্পনাকারী, তাঁদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা। তিনি বলেন, ‘আমরা ওই ঘটনার দিন অস্ত্র ব্যবহারের একটি ভিডিও ফুটেজ পেয়েছি, সেটি নিয়ে আমরা কাজ করছি। সেই অস্ত্রগুলো বৈধ না অবৈধ, সেগুলো যাচাই করে দেখা হচ্ছে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।’

উল্লেখিত এমন সংবাদ প্রথম আলো তে  প্রকাশিত হলেও সংঘর্ষ ও গুলিবর্ষণের ৯ দিন পর প্রয়াত জাতীয় পার্টির নেতা ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাইসুল হক পরিবারের সাথে সাক্ষাৎ করেছে পারভীন ওসমান ও তার ছেলে আজমেরী ওসমান।

২৫ মার্চ শনিবার দুপুরে ফরাজিকান্দায় অবস্থিত রাইসুল হক চেয়ারম্যানের বাড়িতে উপস্থিত হন তারা।

এসময় সংঘর্ষের বিষয়টি ভুল বোঝাবুঝি উল্লেখ করে ভুক্তভোগী পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন আজমেরী। একই সাথে থানায় দায়ের করা মামলা প্রত্যাহার করারও অনুরোধ জানানো হয়।

পারভেজের পরিবার জানায়, গুলিবিদ্ধ পারভেজ ও তার স্ত্রী সুমার খোঁজ খবর নেন তারা। পরে পুরো বিষয়টি ভুল বোঝাবুঝি উল্লেখ করে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

মামলা প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে কিনা এমন প্রশ্নে বলেন, ‘আমার সামনে এমন কোন কথা হয়নি। এই বিষয়ে তাদের কিছু বলতে শুনিনি। তবে আজকে তারা আমার ভাই ও ভাবীর খোঁজ খবর নিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন।’

প্রসঙ্গত গত ১৬ মার্চ দুপুরে বন্দরের ফরাজিকান্দায় ৪৩ শতাংশ জমি দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পিজা শামীমের নেতৃত্বে হোন্ডাবাহিনী প্রবেশ করে সেই জমিতে। জমির চারপাশে গাঁথুনি দেয়ার সময় প্রথমে রাইসুল হকের পরিবারের সাথে সংঘর্ষ শুরু হয়। পরে এলাকাবাসী একত্রিত হয়ে হোন্ডাবাহিনীকে ধাওয়া দেয়। এসময় চারটি দামী মোটরসাইকেলে রেখে পালানোর সময়ে বিক্ষুব্ধ জনতা দুটিতে আগুন ধরিয়ে দেয় ও অপর দুটি ভাঙচুর করে। হামলায় নারী সহ প্রায় ১০ জন আহত হয়। এদের মধ্যে দুজনের পা গুলিবিদ্ধ হয়। সংঘর্ষ চলাকালে বেশ কিছু ফাঁকা গুলির শব্দ পাওয়া গেছে। একের পর এক গুলিবর্ষনের শব্দে পুরো ফরাজিকান্দা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের সময় পায়ে গুলিবিদ্ধ হওয়া পারভেজের ছোট ভাই তানভীর বাদী হয়ে রাতে মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলো আজমেরী ওসমানের সেকেন্ড ইন কমান্ড মাসদাইরের মৃত রোস্তম আলী ডাক্তারের পুত্র আলী হায়দার শামীম ওরফে পিজা শামীম (৬০), ঢাকার নবীনগর হাউসিং সোসাইটির বাসিন্দা সেকান্দার মিয়ার পুত্র নূর মোহাম্মদ (৫৫), সোনারগাঁয়ের মোগড়াপাড়ার মৃত শাহজাদার পুত্র রায়হান জাদা রবি (৪৫), রূপগঞ্জের ভুলতা মিয়াবাড়ী এলাকার মোসলেম উদ্দিনের পুত্র মামুন (৪৮), বন্দরের চুনাপুরা এলাকার হাবির পুত্র মনির হোসেন মনা(৫২), বন্দর খানবাড়ী এলাকার মৃত জুলমত আলী খানের পুত্র কবির (৫৫), আমির হোসেন (৩৮), উৎসব (৪০), মুকিত (৪৫), মুহিদ (৪০), পাঠান রনি (৪২) সহ অজ্ঞাত ২৫/৩০ জন।

যদিও ঘটনার পর ১৭ মার্চ প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব নাসিম ওসমানের পুত্র আজমীর ওসমান গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এই হোন্ডা বাহিনী কিংবা সন্ত্রাসীরা তারে লোক না বলে দাবী করেছেন । তার নাম ব্যবহার করে অপরাধ করে থাকলে তাদের আইনের আওতায় আনার দাবীও করেছে আজমেরী ওসমান। উদ্দেশ্য প্রণোদিতভাবে আজমেরী ওসমানের নাম জাড়ানো হচ্ছে বলেও দাবী করা হয় বিজ্ঞপ্তিতে।

নারায়ণগঞ্জের আতংকের নাম হোন্ডা বাহিনী। পিজা শামীম ছাড়াও এর পূর্বে বিভিন্ন নামে ভিন্ন ভিন্ন ব্যানারে সন্ত্রসাীরা এই হোন্ডা মহড়া দিয়ে আতংক সৃস্টি করতো নগরীতে । দিনে এবং রাতে আলী হায়দার শামীম ওরফে পিজা শামীমের নেতৃত্বে হোন্ডা বাহিনীর এমন তান্ডবের খবর সকলের ই জানা। ১৬ মার্চ বৃহস্পতিবার  দুপুরে বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকায় জেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত রাইসুল হকের ছেলেদের জমি দখল করতে গিয়ে হোন্ডা বাহিনীর ব্যাপক তান্ডব চালিয়ে গুলিবর্ষণ করে । যা সকলের সকলেই দেখলেও এখনো আটক করতে পারে নাই অস্ত্রধারী সন্ত্রাসীদের। ফলে আতংক যেন আরো বৃদ্ধি পাচ্ছে জনমনে । যে কোন সময় আবারো অঘটন ঘটানোর আশংকা করছে নগরবাসী।

Previous Post

আজ ভয়াল ২৫ মার্চ

Next Post

বঙ্গবন্ধু নিয়ে কটূক্তি : নতুন মিশন নতুন নাটক, সায়েম প্রেপ্তার

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
বঙ্গবন্ধু নিয়ে কটূক্তি : নতুন মিশন নতুন নাটক, সায়েম প্রেপ্তার

বঙ্গবন্ধু নিয়ে কটূক্তি : নতুন মিশন নতুন নাটক, সায়েম প্রেপ্তার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য