• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

কলি বাহিনীর তান্ডব : শিক্ষকের পর সাংবাদিক আক্রান্ত ! প্রশ্নবিদ্ধ পুলিশ

Sunday, 9 April 2023, 9:30 pm
11
SHARES
35
VIEWS
Share on FacebookShare on Twitter

“সাংবাদিকরে কুপাইয়া মামলা খাইছি, এবার মাইরা ফালাইলে তো আরেক টা মামলা হইবো ! আবার নাইলে আরেকটা মামলা খামু ! সাংবাদিক সোহেলরে কুপাইয়া যখন এতো কিছু, মাস্টররে পিটানোর পর কি হইছে ? দেড় মাস আগের ওই মাস্টর তো এখন পায়ের কাছে আইয়া বইয়া থাকে !”

এভাবেই কাঞ্চন বাজারে দাঁড়িয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল ওরফে কলির সহযোগী সন্ত্রাসীরা বারবার হুমকি দিয়েই যাচ্ছে । আর একই সাথে প্রকাশ্যেই গোলাম রসুল ওরফে কলিসহ সকল আসামীরা বীরদর্পে  ঘুরে বেড়ালেও এই অপরাধীদের টিকিটিও স্পর্শ করতে পারছে না পুলিশ।

অথচ এএসপি (গ-সার্কেল) আবির হোসেন কাঞ্চন ছাত্তার জুট মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের উপর হামলার পর একই ভঙ্গিমায় বলেছিলেন, “শিক্ষককে মারধরের খবর শুনেছি। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আর এবার সাংবাদিক সোহেল কিরনের উপর হামলার পর এএসপি (গ-সার্কেল) আবির হোসেন বলেছেন একই কথা।

শিক্ষক পিটানোর পর কি করেছেন পুলিশ ? এমন প্রশ্ন নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে রূপগঞ্জে 

আর এমন হুমকি এবং পুলিশসহ কোন আইনশৃংখলা বাহিনী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায়  “আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচতে দিন, নয়তো থানা হাজতে আশ্রয় দিন” এই দাবি নিয়ে বেসরকারি টেলিভিশনের সাংবাদিক সোহেল কিরণসহ তার পরিবারের সদস্যরা নিরাপত্তা চেয়ে রূপগঞ্জ থানায় অবস্থান নিয়েছেন।

রবিবার (৯ এপ্রিল) দুপুরে দুই ঘন্টা অবস্থান নেওয়ার পর এএসপি (গ-সার্কেল) আবির হোসেন এসে নিরাপত্তার আশ্বাস দিলে পরিবার অবস্থান তুলে নেন।

সাংবাদিক সোহেল কিরণের বাবা আব্দুল হান্নান বলেন, সংবাদ প্রকাশের জেরে গত ৪ এপ্রিল রাতে কাঞ্চন বাজারে সোহেল কিরণকে কলি বাহিনীর সন্ত্রাসী কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় গোলাম রসুল কলিকে প্রধান আসামী করে সন্ত্রাসী আফজালসহ ৭/৮ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। ঘটনার ৫দিন পার হয়ে গেলেও মামলার আসামীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এছাড়া মামলা দায়েরের পর থেকেই মামলা তুলে নিতে নানা ভাবে হত্যার হুমকি দিয়ে আসছে। একটি বড় প্রভাবশালী এতে সহযোগীতা করছে বলে জানতে পেরেছি। এছাড়া যে কোন সময় হত্যার শিকার হতে পারি আমরা। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই বাধ্য হয়ে রূপগঞ্জ থানায় এসে আশ্রয় চেয়েছি।

সোহেল কিরণের মা রওশন আরা বেগম বলেন, আমার ছেলেকে যারা হত্যার চেষ্টা চালিয়েছে তাদের বিচার চাই। আমার ছেলে কারো কোন ক্ষতি করেনি। ছোট নাতিটাকে যারা এতিম করতে চেয়েছে আল্লাহ তাদের বিচার করবো।

এএসপি (গ-সার্কেল) আবির হোসেন বলেন, সোহেল কিরণের বিষয়টি আমরা নিজের মনে করছি। অব্যশই তার নিরাপত্তা জোরদার করা হবে।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারী রোববার দুপুরে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা বাজারে ওয়াজ মাহফিলের দাওয়াতপত্র ও পোস্টারে স্থানীয় সংসদ সদস্যকে প্রধান অতিথি এবং কাঞ্চন পৌরসভার মেয়র ও পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলামকে উদ্বোধক করা হয়েছে। এরপরই রয়েছে গোলাম রসুলের নাম। তাঁকে রাখা হয়েছে বিশেষ অতিথির তালিকায়। দাওয়াতপত্রে নিজের নাম ছোট হরফে নিচের দিকে দেওয়া হয়েছে অভিযোগ তুলে গোলাম রসুল কলি উত্তেজিত হয়ে প্রধান শিক্ষক আবুল কালামকে বাজারের চায়ের দোকানের সামনে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় চিৎকার করেই কলি বলেন, “চিনে রাখ আমি কলি। আমাকে অপমান করলি কার কথায় ? এতো সাহস কাঞ্চনে তোকে দেয় কে ?” এ সময় আশপাশের লোকজন ওই শিক্ষককে বাঁচাতে গেলে গোলাম রসুল তাঁদেরও গালাগাল করেন।

প্রধান শিক্ষককে এভাবে পিটানোর ঘটনায় তৎকালীন সময়ে সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন বলেছিলেন, ‘শিক্ষককে মারধরের খবর শুনেছি। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রধান শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনার দেড় মাসের ব্যবধানে এবার সাংবাদিককে কুপিয়ে আহত করে  বীরদর্পে ঘরে বেড়াচ্ছে গোলাম রসুল ওরফে কলি বাহিনী । আর হুমকি দিচ্ছে প্রতিনিয়তঃ । এমতাবস্থায় কি করবেন পুলিশ ?

Previous Post

প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবার সাক্ষাৎ করলেন শামীম ওসমান

Next Post

নিজ কন্যাসহ ভণ্ড তান্ত্রিক 'গুরু মা' গ্রেপ্তার

Related Posts

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

Next Post
নিজ কন্যাসহ ভণ্ড তান্ত্রিক ‘গুরু মা’ গ্রেপ্তার

নিজ কন্যাসহ ভণ্ড তান্ত্রিক 'গুরু মা' গ্রেপ্তার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য