• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

টার্গেট পূরণে তিতাসের প্রতিমাসেই নাটক মঞ্চায়ন ! সর্বত্র ধিক্কার

সোনারগাঁয়ে ১৫ গ্রামের প্রায় ৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন !

Friday, 12 May 2023, 11:52 am
টার্গেট পূরণে তিতাসের প্রতিমাসেই নাটক মঞ্চায়ন ! সর্বত্র ধিক্কার
16
SHARES
50
VIEWS
Share on FacebookShare on Twitter

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৃথক তিনটি স্থানে অভিযান চালায়।

এ সময় অভিযানকারী দল ওই তিনটি স্থানে প্রায় ৬ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।

উপজেলার পিরোজপুর, মোগরাপাড়া ও সনমান্দী ইউনিয়নের ১৫টি গ্রামে এ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অভিযানকারী দল অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত ১৫ কিলোমিটার পাইপলাইন ও রাইজার জব্দ করে।

এমন অভিযানের খবরে পুরো সোনারগাঁসহ নারায়ণগঞ্জে সাধুবাদের পরিবর্তে ধিক্কার উঠেছে তিতাসের বিরুদ্ধে ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণদের মাথার উপর দায়দায়িত্ব চাপিয়ে দিয়ে তিতাসের অসাধু চক্র প্রতিমাসেই এমন নাটক মঞ্চায়ন করায় সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র ।

প্রতিমাসে জ্বালানী মন্ত্রণালয়ের নির্ধারণ করা লক্ষমাত্রা (টার্গেট ফিলাপ) পূরণ করতেই এমন নাটক মঞ্চায়ন করতে হয় তিতাসের অসাধু এই চক্রের ।  প্রতি মাসে তিতাসের কর্মকর্তা কর্মচারীদের পিছনে সরকারী কোটি কোটি টাকার রাজস্ব ব্যয় করে বেতন ভাতা দেয়ায় সরকারের কোন কাজ করছে এই দপ্তর ?  এমন জবাবদিহিতা থেকে নিজেদের রক্ষা করতেই এই নাটক মঞ্চায়ন করতে হচ্ছে (!) বলেও দাবী করেছে তিতাস কর্মকর্তাদের নির্ভরশীল সূত্র ।

এই সূত্রটি আরো জানায়, সোনারগাঁ, রূপগঞ্জ,  আড়াইহাজার,  মুন্সীগঞ্জের গজারিয়ায় এতো অবৈধ তিতাসের সংযোগ রয়েছে তা কি এই অঞ্চলের দায়িত্বে থাকা কর্মকর্তারা আগে থেকেই জানতেন না ?  বছরের পর বছর অবৈধ সংযোগ দিয়ে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব চুরি হচ্ছে তা কি জানতেন না এই অভিযানে আসা কর্মকর্তারা ?  তাইলে এতো দিন কি করেছে তিতাসের দায়িত্বরত কর্মকর্তারা ? আর এখন নিজেদের অপকর্ম ঢাকতে ক্যামেরাম্যান ডেকে এনে টাকা দিয়ে গণমাধ্যমের কিছু অসাধুদের মাধ্যমে রাজ্য জয় করার মতো বাদ্য-বাজনা বাজাচ্ছে তিতাসের অসাধুরা ।  এই নাটক বন্ধ করার জন্য সঠিক তদন্ত করে অসাধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে নারায়ণগঞ্জে অন্তত শত শত কোটি টাকার তিতাস গ্যাস চুরি বন্ধ হবে ।  

জানা যায়,  প্রতি মাসের ন্যয় এবারো  ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম এর উপস্থিতিতে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন  করতে অভিযান চালায় তিতাসের সেই চিহ্নিত চক্র ।

যাদের বিরুদ্ধে কথিত বিশেষ পেশার নামধারীদের টাকার বিনিময়ে ভাড়ায় এনে সংবাদ প্রকাশের নামে নাটক মঞ্চায়নের অভিযোগ রয়েছে ।

বৃহস্পতিবার তিতাসের অভিযানের সময় উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান, সোনারগাঁ থানার পরিদর্শক মাহফুজুর রহমান, প্রকৌশলী তৌফিকুর রহমানসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

অভিযানে নেতৃত্ব দেন তিতাস গ্যাস সোনারগাঁ বিপণন কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সুরুজ আলম। এই সুরুজ মিয়ার অপকর্ম নিয়ে ব্যপক সমালোচনা রয়েছে খোদ তিতাস কর্মকর্তাদের মাঝেই ।

অভিযানের পর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড  ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের সোনারগাঁ বিপণন কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সুরুজ আলম জানান, উপজেলার তিনটি ইউনিয়নের ১৫টি গ্রামের প্রায় ৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Previous Post

রূপগঞ্জে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

Next Post

আড়াইহাজারে ডোবা থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
আড়াইহাজারে ডোবা থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

আড়াইহাজারে ডোবা থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য