• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আড়াইহাজারের মহাজন সুন্দর আলী, আইনশৃঙ্খলা বাহিনী ঠুটোঁ জগন্নাথ !’

সড়ক বন্ধ করে সুন্দর আলী পথসভা ৩ ঘণ্টার ভোগান্তি

Saturday, 27 May 2023, 7:20 pm
আড়াইহাজারের মহাজন সুন্দর আলী, আইনশৃঙ্খলা বাহিনী ঠুটোঁ জগন্নাথ !’
14
SHARES
44
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে নেতাকর্মীদের নিয়ে আড়াইহাজার পৌরসভা নির্বাচন কে সামনে রেখে আওয়ামী লীগের প্রার্থী সুন্দর আলী পথসভা করেছে।

শনিবার (২৭ মে) বিকেলে উপজেলার পায়রা চত্বরে এ ঘটনা ঘটে।

জনগণ বা যানবাহন চলাচল বিঘ্নিত হতে পারে, এমন কোনো সড়কে পথসভা না করার নির্দেশনা রয়েছে নির্বাচনী আচরণ বিধিমালায়।

কিন্তু শনিবার বিকাল তিনটার দিকে আড়াইহাজার পৌরসভার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে সুন্দর আলীর সমর্থিত নেতাকর্মীরা মিছিল সহকারে আসতে থাকে। এতে ভুলতা বিশনন্দী ও নরসিংদী মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়ক বন্ধ হয়ে যায়। পরে পায়রা চত্তরে দাড়িয়ে নির্বাচনী পথসভার আয়োজন করেন তিনি।

এতে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে যানবাহন ও পথচারীদের চলাচল। চরম ভোগান্তির মধ্যে পরে সর্বসাধারণ।

সরেজমিনে দেখা যায়, সড়কের মুখেই আয়োজন করা হয় পথসভার। সেখানে প্রার্থী আওয়ামী লীগ প্রার্থী সুন্দর আলী দাড়িয়ে বক্তৃতা করেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় সড়কের ফুটপাতও পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিকল্প রাস্তা না পেয়ে পথচারীরা বাধ্য হয়ে নেতাকর্মীদের ভিড়ের মধ্যে ঠেলেঠুলে কোনোরকমে রাস্তা পার হচ্ছিলেন। আবার অনেকেই বাধ্য হন তীব্র ভোগান্তি সহ্য করতে।

অনেক কষ্টে সড়কটি পার হচ্ছিলেন আফসানা বেগম নামের এক নারী। নিজেকে বগাদী এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে এ প্রতিবেদককে বলেন, এটাই তাঁর বাসায় যাওয়ার একমাত্র রাস্তা। সকালেও রাস্তা পরিষ্কার দেখে বের হয়েছিলেন। এর মধ্যে বাসায় ফেরার পথে দেখেন এ অবস্থা। বাসায় যেতে ভিড় ঠেলে যাওয়া ছাড়া তাঁর কোনো গতি ছিল না।
সড়ক বন্ধ করে পথসভার বিষয়ে জানতে সুন্দর আলীর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তিনি বলেন, ‘আমি কোনো সড়কে পথসভা করি নাই। পথসভা হইছে সড়কের পাশে। আর আমি কোথাও গেলে এত মানুষজন আসে, তাতে আমার তো কিছু করার নাই। আমি বাসা থেকে একটা গাড়ি নিয়া বার হই, কিন্তু তারপরও মানুষে ভরে যায়।’

পথসভার জন্য রাস্তা বন্ধ করে দেওয়ায় ভোগান্তি পোহাতে হয় পথচারীদের। বিআরটিসি বাসসহ বিবিন্ন যাত্রীবাহী যান আটকা পড়ে।

এর আগে নির্বাচনের প্রচার শুরুর আগেই সুন্দর আলীর বিপক্ষে আচরণবিধি ভাঙার অভিযোগ এনেছিল নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দের আগেই উঠোন বৈঠক করে নৌকা মার্কায় ভোট চান।

নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী, কোনো পথসভা বা ঘরোয়া সভা করতে হলে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে সভার জায়গা ও সময় সম্পর্কে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে, যেন ওই স্থানে চলাচল ও আইনশৃঙ্খলার জন্য পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। তবে জনগণ চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে, এমন কোনো সড়কে পথসভা করতে পারবেন না। ওই সব জায়গায় মিছিল বা শোভাযাত্রার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমরা খোঁজ নিয়ে দেখছি। প্রমাণ পাওয়া গেলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সড়কে চলাচলের বিঘœ ঘটিয়ে পথসভার বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। তারা যতটুকু সম্ভব বলে-কয়ে রাস্তা ফাঁকা রাখার চেষ্টা করেছে। কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের সঙ্গে কোনো ম্যাজিস্ট্রেট ছিল না, তাই আমরা কোনো আইনানুগ ব্যবস্থা নিতে পারি নাই।’

কোন আইন না মেনে একের পর এক ঘটনায় ভোগান্তির শিকার উপস্থিত অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন,  আড়াইহাজারের মহাজন তো সুন্দর আলী !  আর আইনশৃঙ্খলা বাহিনী তো ঠুটোঁ জগন্নাথ ! শাসক দলের নেতাদের রেলের সম্পত্তি দখন করে মার্কেট হাসপাতাল নির্মাণ করে আর এই সুন্দর আলী সড়ক দখল করে ভোগান্তি সৃষ্টি করছে ?  কি করে এই সড়ক দখল করে হাজার হাজার জনসাধারণের ভোগান্তি করে নির্বাচনী সভা করে সুন্দর আলী ? এগুলি দেখবে কে ?

১২ জুন নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে মেয়র পদে ৫, সংরক্ষিত ওয়ার্ডে ১৭ এবং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৬ মে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।

Previous Post

রেলের জমিতে হাসপাতাল-মার্কেট বানিয়ে রমরমা ব্যবসা

Next Post

‘মুখে নৌকা কাজে আরেকটা, এমন নেতা চাই না‘-আইভী

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

Next Post
‘মুখে নৌকা কাজে আরেকটা, এমন নেতা চাই না‘-আইভী

‘মুখে নৌকা কাজে আরেকটা, এমন নেতা চাই না‘-আইভী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য