• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আড়াইহাজারে সুন্দর আলীর অসুন্দর ও বিতর্কিত কর্মকান্ড চলছেই

সাবেক নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে আ’লীগ প্রার্থীর সভা

Wednesday, 31 May 2023, 8:46 pm
আড়াইহাজারে সুন্দর আলীর অসুন্দর ও বিতর্কিত কর্মকান্ড চলছেই
15
SHARES
49
VIEWS
Share on FacebookShare on Twitter

বিতর্ক সৃষ্টি আর আইন অমান্য করতে যেন আদাজল খেয়ে মাঠে নেমেছে আড়াইহাজার পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সুন্দর আলী । কোন অবস্থাতেই যেন এই সুন্দর আলী আইন ভাঙ্গবেন তার প্রতিযোগিতা নিয়ে মাঠে রয়েছেন তিনি । সুন্দর আলী নির্বাচনকে সামনে রেখে অসুন্দর কর্মকান্ড চালিয়েই যাচ্ছেন একের পর এক। গত ২৭ মে (শনিবার) বিকেলে উপজেলার পায়রা চত্বরে আইনশৃংখলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আড়াইহাজারে আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে নেতাকর্মীদের নিয়ে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জনসভা করে আওয়ামী লীগের এই প্রার্থী সুন্দর আলী । এর পূর্বেও বিতর্কের সৃষ্টি করে এই সুন্দর আলী ।

এমন একের পর এক ঘটনায় পৌরসভাজুড়ে সমালোচনার ঝড় বইছে।

আড়াইহাজারে বিভিন্ন নির্বাচনে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন এরকম ১০-১২ জন স্কুল ও কলেজের শিক্ষকদের নিয়ে সভা করেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সুন্দর আলী। সভাটি নিজের ফেসবুকে লাইভও করেছেন ওই প্রার্থী।

মঙ্গলবার (৩০ মে) রাতে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এ সভার আয়োজন করা হয়। সভায় আড়াইহাজার পৌরসভার আওয়ামী লীগের প্রার্থী সুন্দর আলীকে সমর্থন দিয়ে নির্বাচনে কাজ করার অঙ্গীকার করেন উপস্থিতরা।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে আওয়ামী লীগের প্রার্থী সুন্দর আলী প্রচারণা সভা করেন। সভায় হাজী বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন বুলবুল, একই কলেজের আরেক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম বাবু, প্রভাষক মোজাম্মেল হক সুলতানসাদী স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক লোকনাথ পোদ্দার, একই কলেজের আরেক সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন বাচ্চু, ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ, রোকনউদ্দিন গালস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রুহুল আমিন রতন, একই কলেজের আরেক সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, আড়াইহাজার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াহিয়া স্বপন, জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, উজান গোবিন্দী বিনাইরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। তারা নৌকাকে বিজয়ী করতে কীভাবে কাজ করা যায় তা তুলে ধরেন। সবাই যেকোনো উপায়ে নৌকাকে বিজয়ী করতে শপথ নেন।

অনুষ্ঠানে লাইভ ভিডিওতে দেখা যায়, হাজী বেলায়েত হোসেন ডিগ্রি কলেজেন সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন বুলবুল তার বক্তব্যে বলছেন, ‘সুন্দর আলী আমার বন্ধু মানুষ। বন্ধুর জন্য আমাদের এই শিক্ষক টিম নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট দেওয়ার ব্যবস্থা করে বিজয়ী করবো।’ এসময় উপস্থিত শিক্ষকরা হাততালি দিয়ে একমত পোষণ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সভায় উপস্থিত শিক্ষকরা বিগত নির্বাচনগুলোতে বিভিন্ন কেন্দ্রে প্রিসাডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। সভায় তারা উপস্থিত থাকায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লা বলেন, ‘আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের কাছে বারবার দাবি জানাচ্ছি। আমরা লক্ষ্য করছি আড়াইহাজারে বেশকিছু শিক্ষক-অধ্যাপক প্রকাশ্যে নৌকার প্রার্থীর হয়ে ভোট চাইছেন। নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য কেন্দ্রে প্রভাব বিস্তারে কাজ শুরু করেছেন। এরাই আবার নির্বাচনে প্রিসাডিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। আমি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। এতে সুষ্ঠু নির্বাচনে বাধাগ্রস্ত হচ্ছে।’

একই কথা বলেন অপর দুই স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের হাবিবুর রহমান ও মোবাইল প্রতীকের মামুন অর রশীদ। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

জানতে চাইলে আড়াইহাজার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াহিয়া স্বপন বলেন, ‘মেয়র প্রার্থীর সঙ্গে আমাদের একটি সভা হয়েছিল। সেই সভায় আমরা শিক্ষকরা উপস্থিত ছিলাম। তবে সব শিক্ষক না। সভায় আওয়ামী লীগের প্রার্থী সুন্দর আলীকে জয়ী করানোর বিষয়ে আলোচনা হয়েছে।’

এ বিষয়ে কথা বলার জন্য মেয়র প্রার্থী সুন্দর আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে বলেন, ‘আমি একটি মিটিংয়ে আছি। পরবর্তীতে আপনার সঙ্গে কথা বলছি।’ এ কথা বলে তিনি সংযোগ কেটে দেন।

আড়াইহাজার পৌরসভার রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম গণমাধ্যমকে বলেন, ‘স্কুল-কলেজের শিক্ষকদের নিয়ে কোনো প্রার্থী সভা করতে পারেন না। সরকারি হোক আর বেসরকারি হোক এটার সুযোগ নেই। যদি কেউ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি বিষয়টা দেখছি ।’

Previous Post

‘সোনারগাঁয়ে হকার থেকে কোটিপতি পলিথিন জাকিরকে ঠেকাবে কে ?

Next Post

রূপগঞ্জের পূর্বাচলে ১০ দফা দাবিতে অধিবাসীদের মানববন্ধন

Related Posts

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন
Lead 4

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড
Lead 1

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

Next Post
রূপগঞ্জের পূর্বাচলে ১০ দফা দাবিতে অধিবাসীদের মানববন্ধন

রূপগঞ্জের পূর্বাচলে ১০ দফা দাবিতে অধিবাসীদের মানববন্ধন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন 03 Mar, 2026
  • ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড 03 Mar, 2026
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য