• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

থানা ম্যানেজ : নকল কয়েলের কারখানায় রূপগঞ্জে স্বাস্থ্যঝুঁকি

Thursday, 13 July 2023, 11:42 am
থানা ম্যানেজ : নকল কয়েলের কারখানায় রূপগঞ্জে স্বাস্থ্যঝুঁকি
5
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

“আইন প্রয়োগ করে কে ? আইনশৃংখলা বাহিনী । আর আইনশৃংখলা বাহিনীর অসাধু কর্মকর্তা যদি নিয়মিত মোটা অংকের মাসোয়ারা নেয় তরে এই অবৈধ কারখানা চলতে সমস্যা কোথায় ? রূপগঞ্জ থানার ওসির নাম করে এবং ওসির ক্যাশিয়ার পরিচয়ে এক ব্যক্তি প্রতি মাসের এক তারিখেই ২০ হাজার টাকা করে মাসোয়ারা নেয় এই কয়েল কারখানা থেকে। ফলে কোন অভিযানের আগে পুলিশ আসলে পূর্ব থেকেই যেন সতর্ক করে দেয়া হয় এবং পুলিশ যাতে কোন ডিস্টার্ব না করে সেই জন্যই মাসে মাসে এই চাঁদা তুলে নিয়ে যায় নাম না জানা ওই ব্যক্তি । আবার কখনো কখনো থানায় কারখানার পক্ষ থেকে লোক পাঠিয়ে দিয়ে আসা হয় থানায়। এভাবেই চলছে অবৈধ এই কয়েল কারখানাসহ অসংখ্য অবৈধ প্রতিষ্ঠান ।“

এমন মন্তব্য কারখানা সংশ্লিষ্ট ঘনিষ্ট সূত্রের ।

রূপগঞ্জের ঘনবসতিপূর্ণ এলাকায় বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে অনুমোদনহীন একটি কয়েল তৈরির কারখানা। বিষাক্ত ধোঁয়ায় পাশের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে। এলাকাবাসীও বলছেন, তাদের শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বিধি না মেনে কয়েল তৈরি করলে ফুসফুসের সমস্যা, ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত হতে পারেন স্থানীয় বাসিন্দারা।

‘সানমুন জাম্বো কয়েল’ নামের প্রতিষ্ঠানটির কারখানাটি তারাব পৌরসভার মৈকুলী এলাকায় অবস্থিত। এর মালিক খাদুন এলাকার মকবুল হোসেন ভূঁইয়া।

এলাকাবাসীর অভিযোগ, তিনি নিজ এলাকার মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয় দেন। আর তিনি নিজেই আছেন তারাব পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফাতেমা আক্তারের ছত্রছায়ায়। যে কারণে প্রতিবাদের সাহস পান না কেউ।

অনুসন্ধানে জানা গেছে, ২০২০ সালের মার্চে ১০ শতাংশ জায়গার ওপর কয়েল কারখানাটি স্থাপিত হয়। এর জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, কলকারখানা অধিদপ্তর, ফায়ার সার্ভিস এমনকি বিএসটিআইর অনুমোদনও নেওয়া হয়নি। বর্তমানে সেখানে কর্মরত ৩৬ জন। এর মধ্যে ২৬ জনই শিশু শ্রমিক। কারখানা সংশ্লিষ্ট এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, প্রশাসনকে ম্যানেজ করেই সেটি পরিচালনা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মৈকুলী এলাকার এক যুবক বলেন, ‘ওই কারখানার ধোঁয়ার কারণে আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। মালিকপক্ষ প্রভাবশালী হওয়ায় এরপরও কিছু বলতে পারি না।’ তাঁর ভাষ্য, কারখানা মালিক মকবুল ভূঁইয়া মহিলা লীগ নেত্রী ফাতেমার প্রভাবে সেখানে কারখানাটি চালু করেন। এতে সাধারণ মানুষের খুব সমস্যা হচ্ছে। তারা প্রশাসনকে হাত করেই সেটি পরিচালনা করছেন। না হলে অবৈধ কারখানা সিলগালা করতে কেউ আসছে না কেন ?

কারখানাটির কারণে পরিবেশের ক্ষতির পাশাপাশি স্থানীয় লোকজনের মধ্যে রোগবালাই বাড়ছে বলে জানান একই এলাকার বাসিন্দা রেজাউল করিম। তাঁর বক্তব্য, ডাক্তাররা বলে থাকেন, একটি কয়েলের ধোঁয়ায় ১০০ সিগারেটের চেয়েও বেশি বিপজ্জনক উপাদান রয়েছে। অথচ জনবসতিপূর্ণ এলাকায় অবৈধ কারখানাটি স্থাপন করা হয়েছে।

এ বিষয়ে কথা হয় রমজান, মঈন মিয়াসহ কয়েকজনের সঙ্গে। তাঁরা বলেন, পাশেই মৈকুলী ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও মৈকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান। এ দুটি প্রতিষ্ঠানে পড়াশোনা করে হাজারখানেক শিশু। অনুমোদনহীন রাসায়নিকের ধোঁয়ায় প্রায়ই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। দ্রুত সময়ের মধ্যে কারখানাটি এখান থেকে সরিয়ে নেওয়ার দাবি জানান তাঁরা। তা না হলে এলাকার ৫০ হাজার মানুষকে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।

মোবাইল ফোনে কল দিলে কারখানাটির মালিক মকবুল হোসেন ভূঁইয়া দাবি করেন– ‘আমার কারখানার সব কাগজপত্র আছে। আপনি সরাসরি এসে দেখা করেন।’ তবে মহিলা লীগ নেত্রী ফাতেমা আক্তারের নম্বরে কল দেওয়া হলে ধরেননি।

‘সানমুন জাম্বো কয়েল’ নামে কোনো কারখানা থেকে ফায়ার লাইসেন্সের আবেদন পাননি বলে জানান রূপগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক শফিকুল ইসলাম। ওই কারখানাকে নারায়ণগঞ্জ কলকারখানা পরিদর্শন অধিদপ্তর থেকে লাইসেন্স দেওয়া হয়নি জানিয়ে উপ মহা পরিদর্শক রাজীব চন্দ্র দাস বলেন, শিগগিরই সেটি পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেবেন।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল-মামুন বলেন, ওই কারখানা কোনো অনুমোদন নেয়নি। হয়তো চুরি করে কারখানাটি পরিচালনা করা হচ্ছে। তারা আইনি ব্যবস্থা নেবেন।

ঢাকা বিএসটিআইর সহকারী পরিচালক জিসান আহমেদ তালুকদার বলেন, চনপাড়ায় অবস্থিত ‘সানমুন কয়েল কারখানা’র অনুমোদন তাদের কাছ থেকে নিয়েছেন প্রতিষ্ঠানের মালিক আবু বক্কর সিদ্দিক। গোপন সূত্রে তারা জেনেছেন মৈকুলী এলাকায় ‘সানমুন’ নামে নকল কয়েল কারখানা গড়ে তুলেছেন মকবুল নামের একজন। শিগগিরই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযান চালাবেন।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) আইভী ফেরদৌস বলেন, কয়েলের ধোঁয়া বিষাক্ত। নির্দিষ্ট পরিমাপ না মেনে তৈরি কয়েল মানুষের জন্য বেশি ক্ষতিকর। এর ধোঁয়ায় প্রাথমিকভাবে মাথা ঘোরানো ও বমি ভাব দেখা দিতে পারে। পরবর্তী সময়ে ফুসফুসের সমস্যা, ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত হতে পারে মানুষ।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হক বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখব। কারখানাটির কোনো কাগজপত্র না পাওয়া গেলে অবৈধভাবে উৎপাদনের দায়ে ব্যবস্থা নেব।’

Previous Post

রাজধানীর পয়োবর্জ্য থেকে ছাই, পরিষ্কার পানি শীতলক্ষ্যায়

Next Post

ভেজাল খাদ্য : ৯ প্রতিষ্ঠানকে ২৯ লাখ টাকা জরিমানা

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

Next Post
ভেজাল খাদ্য : ৯ প্রতিষ্ঠানকে ২৯ লাখ টাকা জরিমানা

ভেজাল খাদ্য : ৯ প্রতিষ্ঠানকে ২৯ লাখ টাকা জরিমানা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য