• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘ভাইয়ের মৃত্যুর খবর মা কীভাবে সহ্য করবেন’

Monday, 24 July 2023, 9:48 pm
‘ভাইয়ের মৃত্যুর খবর মা কীভাবে সহ্য করবেন’
53
SHARES
170
VIEWS
Share on FacebookShare on Twitter

মর্গের সামনে আহাজারি করছিলেন শাহেদ ইকবাল। ছোট ভাই শাহাবুদ্দিন শাবুর লাশ নিতে এসেছেন তিনি। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘মাকে কীভাবে ছোট ভাইয়ের মৃত্যুর খবর দেব ? মাকে আমি কী জবাব দেব । মা ছোট ভাইয়ের মৃত্যুর খবর কোনোভাবেই সহ্য করতে পারবে না।’

নিহত শাহাবুদ্দিন শাবু (৪৫) শহরের জামতলা এলাকায় ভাড়া থাকতেন। মোনালী এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা পদে কাজ করতেন। তাঁদের বাড়ি যশোর জেলার চৌগাছা ইউনিয়নের ষোলওয়া এলাকায়।

মর্গের সামনে শাহেদ ইকবালকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন ছোট বোনের জামাই আবুল কালাম আজাদ, সহকর্মী শাহীন মিয়া ও মোনা এন্টারপ্রাইজের মালিক স্বপন মিয়া। কিন্তু কিছুতেই শাহেদের কান্না থামছিল না।

শাহেদ ইকবাল বলেন, তাঁর ছোট ভাই সকালে বাসা থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান। পুলিশের কাছ থেকে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে আসেন। ভাবতেই পারছেন না ছোট ভাই আর নেই।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরীতে ফকির অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে যাচ্ছিল। ফায়ার সার্ভিসের গাড়িটি শহরের চাষাঢ়ায় সান্ত্বনা মার্কেটের সামনে গেলে গাড়িচালক জাহাঙ্গীর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে যান। এদিকে ফায়ার সার্ভিসের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাস, একটি প্রাইভেট কার ও তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে আনন্দ পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে শাহাবুদ্দিন মারা যান। বাসের চাকা কেটে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সোমবার বেলা সোয়া এগারোটায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ফায়ার সার্ভিসের গাড়ি

পুলিশ আরও জানায়, ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেনকে হাসপাতালে নেওয়ার আগে মৃত্যু হয়। ওই ঘটনায় আহত হন আরও সাতজন। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যাটারিচালিত অটো রিকশাচালক সিরাজুল ইসলামের মৃত্যু হয়েছে।

শাহাবুদ্দিনের ছোট বোনের জামাতা আবুল কালাম আজাদ বলেন, ২০ বছর আগে শাহাবুদ্দিন ও শাহেদ যশোর থেকে নারায়ণগঞ্জে চলে আসেন। তাঁরা চার ভাই ও চার বোন। এর মধ্যে শাহাবুদ্দিন দ্বিতীয়। তাঁরা ময়নাতদন্ত ছাড়া লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

একই হাসপাতালে ফায়ার সার্ভিসের গাড়ির চালক জাহাঙ্গীর হোসেনের মৃত্যুর খবর পেয়ে রাজধানীর মুগদা থেকে ছুটে আসেন ভাগনি ফারহানা ইসলাম। তিনি বলেন, তাঁর মামার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বড় মেয়ে এবার এইচএসসি পরীক্ষার্থী। তাঁরা খবর পেয়ে কুমিল্লা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন।

ফারহানা আরও বলেন, তাঁর ছোট মামা (জাহাঙ্গীর হোসেন) সবার আদরের। তিনি সবার বিপদে পাশে দাঁড়াতেন, সবার খোঁজ খবর রাখতেন। কেউ কোনো দিন তাঁর বিরুদ্ধে কোনো খারাপ কিছু বলতে পারবে না। তাঁর মামার আগে কোনো অসুখ ছিল না। হঠাৎ গাড়ি চালানোর সময় স্ট্রোক করে মারা গেলেন তিনি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, শাহাবুদ্দিনের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার জন্য আবেদন করেছেন। ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেনের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম নামের অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

Previous Post

গাড়িতেই স্ট্রোক : ফায়ার সার্ভিসের দুর্ঘটনায় চালকসহ নিহত ২

Next Post

সেই ফকির এপারেলসে আগুন, আহত ৩৪ শ্রমিক

Related Posts

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন
Lead 4

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড
Lead 1

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

Next Post
সেই ফকির এপারেলসে আগুন, আহত ৩৪ শ্রমিক

সেই ফকির এপারেলসে আগুন, আহত ৩৪ শ্রমিক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন 03 Mar, 2026
  • ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড 03 Mar, 2026
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য