• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লায় রিকশার শোরুমে বিস্ফোরণ : দগ্ধ সাগরের মৃত্যু

Thursday, 3 August 2023, 12:34 am
ফতুল্লায় রিকশার শোরুমে বিস্ফোরণ : দগ্ধ সাগরের মৃত্যু
9
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter

রহস্যজনক কারণে ফতুল্লার কাশিপুরে মুসকান মটরস নামের অটোরিক্সার (ইজিবাইক) শো-রুমে বিস্ফোরণে দগ্ধ সেলসম্যান সাগরের (১৭) মৃত্যু হয়েছে।

নিহত সাগর মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার পাঁচগাও শেখ বাড়ীর মোঃ আলমগীর শেখের পুত্র।

মঙ্গলবার (২ আগষ্ট) মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় বুধবার (২ আগষ্ট) নিহতের বাবা বাদী হয়ে মুসকান মটরসের (মুসকান টাওয়ার) মালিক স্বপন হোসেন (৬০) সহ অজ্ঞাত ২-৩ জনকে আসামী করে বুধবার দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া (পিপিএম) জানান, মুসকান মটরসে বিস্ফোরণে আহত সাগর মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মুসকান মটরসের মালিক স্বপন হোসেন কে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে তিনি জানায়।

মামলায় উল্লেখ করা হয়, নিহত সাগর ফতুল্লার উত্তর কাশিপুরস্থ রহমান মিয়ার বাসায় ভাড়ায় বসবাস করিয়া একই এলাকার মুসকান টাওয়ারের মালিক স্বপন হোসেনের মালিকানাধিন মুসকান মটরস নামের অটো-ইজি বাইক ও ব্যাটারীর শো রুমে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলো।

২৯ জুন সকাল সাড়ে নয়টার দিকে মুসকান মটরসের অপর কর্মচারী টিটু (৪৮), আবির (২৭), রাজিব (২২), রানা (৩৮) সহ বাদীর ছেলে নিহত সাগর শো-রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করা মাত্র বিকট শব্দে শোরুমে বিস্ফোরন ঘটে। এতে সকলেই দগ্ধ হয়। বিস্ফোরনের ফলে মুসকান টাওয়ারের নিচতলার মুসকান মটরসের দেয়াল ভেঙ্গে দক্ষিণ পাশ্বে থাকা রফরফ মটরসে গিয়ে পরলে সেই শোরুমের সকল অটোরিক্সা ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়। এ সময় উত্তর পাশের দেয়াল ভেঙ্গে পার্শ্ববর্তী সিরাজুল ইসলামের টিন শেড বিল্ডিংয়ের উপর গিয়ে পরলে বাড়ীর আসবাবপত্র ভাংচুরের পাশাপাশি আহত হয় বাড়ীর মালিক সিরাজুল ইসলাম (৬০), রোকসানা বেগম (৫৫), সুমন (৩৮) ও রাসেল (৩৬)।

মামলায় উল্লেখ করা হয়, মুসকান টাওয়ারের মালিক বিবাদী স্বপন হোসেন তার মালিকানাধীন ৫ম তলা ভবনের নিচতলায় তারই ব্যবসা প্রতিষ্ঠান মুসকান মটরসে ইজিবাইক, ইজিবাইকের ব্যাটারি, টায়ার, টিউবসহ অন্যান্য যন্ত্রাংশ মজুদ করে রাখতো। কিন্তু তার উক্ত শোরুমে অগ্নিনির্বাপক যন্ত্র ও বায়ু নিস্কাশনের কোন সুব্যবস্থা না রাখিয়া এবং তার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য ব্যাক্তিদের জীবন ও ব্যাক্তিগত নিরাপত্তার ব্যবস্থা রাখেনি।

উল্লেখ্য যে, গত ২৯ জুলাই সকালে ফতুল্লার কাশিপুর ভোলাইলে মুসকান মটরস নামের একটি ইজিবাইক শো-রুমে বিস্ফোরন ঘটে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৬ জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। এখনো বার্ন ইউনিটে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে টিটু, রানা ও রাজিব। তাদের মধ্যে টিটুর শ্বাসনালীর ৫৫ ভাগ পুড়ে গেছে।

এমন ঘটনায় এখনো নারায়ণগঞ্জের সর্বত্র ব্যাপক গুঞ্জন রয়েছে ঠিক কি কারনে এতো বড় বিস্ফোরণ ঘটেছে তা এখনো সকলের কাছে রয়েছে অজানা। ব্যাটারীর কারখানা কিংবা অটো রিকশার গ্যারেজে এমন ঘটনা ঠিক কি কারণে ঘটতে পারে ? এই গ্যারেজে বিস্ফোরক দ্রব্য কি ছিলো ? আর যদি বিস্ফোরক কোন দ্রব্য থেকেই থাকে তা হলে এর বৈধতা ছিলো কিনা এমন অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজছে ক্ষতিগ্রস্থসহ সচেতন মহল।

Previous Post

ট্রেন চালুতে যাত্রীদের স্বস্তি, বাস মালিকদের অস্বস্তি

Next Post

সিদ্ধিরগঞ্জে লেকের পাড়ে নবজাতকের লাশ

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
সিদ্ধিরগঞ্জে লেকের পাড়ে নবজাতকের লাশ

সিদ্ধিরগঞ্জে লেকের পাড়ে নবজাতকের লাশ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য