• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

জঙ্গিবাদ : মায়ের আহ্বানে আত্মসমর্পণ করতে যাচ্ছে ‘রাইয়ান’

Wednesday, 9 August 2023, 1:21 am
জঙ্গিবাদ : মায়ের আহ্বানে আত্মসমর্পণ করতে যাচ্ছে ‘রাইয়ান’
23
SHARES
75
VIEWS
Share on FacebookShare on Twitter

কিশোর আবু বক্কর রিয়াসাদ রাইয়ানের (১৬) বাড়ি নারায়ণগঞ্জ।

আল-আমিন নামে একজন ছিলেন তার গৃহশিক্ষক। ২০২২ সালের মার্চে গৃহশিক্ষকের কথায় জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে বাড়িছাড়ে রাইয়ান। নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়’ উদ্বুদ্ধ করে তাকে প্রশিক্ষণের জন্য তথাকথিত হিজরত করান আল-আমিন।

গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি তার নির্দেশনায় পাহাড়ে প্রশিক্ষণের জন্য রনি মিয়া নামে একজন রাইয়ানকে বান্দরবানে দিয়ে যান। এরপর আর বাড়ি ফেরেনি রাইয়ান।

জঙ্গিবাদে জড়িয়ে পড়া ছেলেকে স্বাভাবিক জীবনে ফেরাতে মায়ের আকুতিতে মন গলেছে আবু বক্কর রিয়াসাদ রাইয়ানের। মায়ের আত্মসমর্পণের পর এবার র‌্যাবের হাতে আত্মসমর্পণ করতে যাচ্ছে ছেলে। রাইয়ানের সঙ্গে আত্মসমর্পণ করবেন নতুন জঙ্গি সংগঠনের আরও তিন সদস্য।

তারা হলেন- মো. হাসান সাইদ, শেখ আহমেদ মামুন ও মোহাম্মদ ইয়াসিন। বুধবার (৮ আগস্ট) এই চারজন আনুষ্ঠানিকভাবে র‌্যাবের কাছে আত্মসমর্পণের কথা রয়েছে।

আত্মসমর্পণ করা তিন জঙ্গির মধ্যে একজন হাসান সাইদ। তিনি একটি মাদরাসায় দাওরা হাদিস শেষ করেছেন। আর শেখ আহমেদ মামুন বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। সাইদ তাকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে। আর ইয়ামিন একটি ঘড়ির দোকানে মেকানিক হিসেবে কাজ করতেন। ২০২১ সালে সশস্ত্র প্রশিক্ষণ অংশ নিতে গিয়ে ভুল বুঝতে পারেন।

এদিকে গত ৫ নভেম্বর রাইয়ানের মা আম্বিয়া সুলতানা ওরফে এমিলিকে উদ্ধার করে র‌্যাব। পরে চারদিন পরিবারের সান্নিধ্যে রেখে ডি-রেডিক্যালাইজেশনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। পরে ৯ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়ার পর ছেলে আবু বক্কর রিয়াসাদ রাইয়ানকে জঙ্গিবাদের পথে ঠেলে দেন মা আম্বিয়া সুলতানা এমিলি। তিনি আট মাস পর স্বাভাবিক জীবনে ফিরে আসার পর ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানান। এরপরই মঙ্গলবার আবু বক্কর র‌্যাব-১১ ব্যাটালিয়নে আমাদের সঙ্গে যোগযোগ করে। আমরা তার সবধরনের আইনি সহায়তা দেবো।

মঈন আরও বলেন, গত বছরের অক্টোবরে নতুন জঙ্গি সংগঠনের বিরুদ্ধে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে সংগঠনের আমির আনিসুর রহমান মাহমুদ, সামরিক শাখার প্রধান রনবীর ও উপ-প্রধান মানিক, অর্থ ও গণমাধ্যমে শাখার প্রধান রাকিব রয়েছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, বিগত সময়ে নিরুদ্দেশ তরুণদের বিষয়ে র‌্যাবের গোয়েন্দা শাখা নজরদারি করতে গিয়ে তথ্য পায়, নারায়ণগঞ্জ থেকে আবু বক্কর ওরফে রিয়াসাদ রাইয়ান নামক এক কিশোর গতবছরের মার্চ মাসে নিরুদ্দেশ হয়। তার পরিবার সংশ্লিষ্ট থানায় একটি জিডি করে। র‌্যাবের প্রকাশিত নিরুদ্দেশ হওয়া ৫৫ জনের তালিকায় আবু বক্করের নাম ছিল। গত ৩ নভেম্বর অভিযানে র‌্যাব সংগঠনের মহিলা শাখা সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য পায় এবং জানতে পারে, একজন মা উগ্রবাদে উদ্বুদ্ধ হয়েছেন এবং উগ্রবাদে উদ্বুদ্ধ হওয়া তার সন্তানকে প্রশিক্ষণের উদ্দেশ্যে তথাকথিত হিজরতের নামে পাঠিয়েছেন।

র‌্যাব এসব তথ্য বিশ্লেষণ ও নজরদারির মাধ্যমে নিজ সন্তানকে প্রশিক্ষণের উদ্দেশ্যে তথাকথিত হিজরতের নামে পাঠানোয় জড়িত আম্বিয়া সুলতানা ওরফে এমিলিকে গত ৫ নভেম্বর উদ্ধার করে এবং ডি-রেডিক্যালাইজেশনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রক্রিয়া করে।

Previous Post

'ত্বকি হত্যাসহ বহু অপকর্মের হোতা ওসমান পরিবারকে বারবার পুরষ্কৃত করেছে সরকার'

Next Post

কাঁচপুরে সড়কে ঝড়লো অজ্ঞাত বৃদ্ধার প্রাণ

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
কাঁচপুরে সড়কে ঝড়লো অজ্ঞাত বৃদ্ধার প্রাণ

কাঁচপুরে সড়কে ঝড়লো অজ্ঞাত বৃদ্ধার প্রাণ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য