• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ভুয়া কাস্টমস কর্তা প্রতারিত হয়েই এই চক্র গড়ে তোলে

Wednesday, 16 August 2023, 4:34 pm
ভুয়া কাস্টমস কর্তা প্রতারিত হয়েই এই চক্র গড়ে তোলে
18
SHARES
58
VIEWS
Share on FacebookShare on Twitter

কয়েকজন ভুক্তভোগীর লিখিত অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে নজরুল ইসলামসহ তার তিন সহযোগীকে গ্রেফতার করে র‌্যাব-১০। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ভুয়া কাস্টমস কর্মকর্তার ইউনিফর্ম, আইডি কার্ড, ওয়াকিটকি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া সিল,স্টিকার, ভিজিটিং কার্ড, নগদ অর্থ, বিভিন্ন ব্যাংকের এটিম কার্ড ও চেক বই, মোবাইল, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

প্রতারক চক্রের মূল হোতা মো. নজরুল ইসলাম, ২০১২ সালে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি নিতে এক প্রতারককে ১১ লাখ টাকা দেন। এরপর ২০১৩ সালে নৈশপ্রহরী এবং ২০১৭ সালে উচ্চমান সহকারি হিসেবে চাকরি নিতে গিয়েও প্রতারিত হন। এরপর কাস্টমসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জেনে নিজেই শুরু করেন প্রতারণা।

কাস্টমসের অ্যাসিস্টেন্ট কমিশনার ও রেভিনিউ অফিসার সুপারিনটেনডেন্ট কর্মকর্তা পরিচয়ে এই প্রতারণার কার্যক্রম পরিচালনা করতেন নজরুল। প্রতারক চক্র গড়ে তোলে হাতিয়ে নিয়েছেন ৪ থেকে ৫ কোটি টাকা।

শুধু চাকরি দেওয়াই নয় বিমানবন্দর ও স্থলবন্দরে অর্থের বিনিময়ে মালামাল ছাড়িয়ে দেওয়া, বিদেশে পাঠানো, ভিসা তৈরি, জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত দালালি করে টাকা নিতেন। এছাড়াও চক্রটি কাস্টমসসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সিল ও স্টিকার গাড়িতে ব্যবহার করে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নিতো। আর এই টাকা দিয়ে ফ্ল্যাট বুকিং, জমি ক্রয়, বাড়ি ও বিভিন্নভাবে নিজের নামে অর্থ সম্পদ গড়ে তোলেন।

 

গ্রেফতার অন্যরা হলো, ওয়ায়েশ করোনী ওরফে সেলিম (৪৭), নাসির উদ্দিন (২৬), সৈয়দ মো. এনায়েত (৪৮)।

বুধবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, উচ্চাভিলাষী জীবন-যাপন করতে প্রায় ২ বছর ধরে ৭-৮ জন প্রতারণা করে আসছে। বিভিন্ন এলাকার চাকরি প্রত্যাশীদের অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলে নজরুলের নিকট নিয়ে আসতেন তার সহযোগীরা। নজরুল কাস্টমসের ইউনিফরম পড়ে চাকরি প্রত্যাশীদের নানা কথা বলে বিশ্বাস অর্জন করে নগদ অর্থ হাতিয়ে নিতেন। এছাড়া গাড়িতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে বিভিন্ন রিসোর্ট ও ব্যবসায়ীদের রাজস্ব ফাঁকি দেওয়ার ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নিতেন। চক্রটির স্থায়ীভাবে কোনো অফিস না থাকায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসাকে অস্থায়ী অফিস হিসেবে ব্যবহার করতেন। আত্মগোপনের জন্য তারা প্রায়শই নিজেদের মোবাইল নম্বর বন্ধ রেখে নিকট আত্মীয় ও বন্ধু-বান্ধবের বাসায় অবস্থান করতেন।

jagonews24

তিনি বলেন, নজরুল স্থানীয় একটি কলেজ থেকে বিবিএ পাস করেন। এরপর একাধিকবার প্রতারণার শিকার হন। প্রতারিত হয়ে পরে উচ্চাভিলাষী জীবন-যাপনের জন্য নিজেই প্রতারক বনে যান। কাসটমসের পোশাক পড়েই যেতেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। চক্রের অন্যতম সদস্য ওয়ায়েশ করোনী ওরফে সেলিম দীর্ঘদিন প্রবাসে অবস্থান করে দেশে এসে একটি এজেন্সিতে চাকরি শুরু করেন। পরে নজরুলের সঙ্গে তার প্রায় ১০ থেকে ১১ বছরের পরিচয়ের সুবাদে এ প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত হয়ে এশিয়া, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে প্রতারণা করতেন।

আর সৈয়দ এনায়েত ঢাকায় পাঠাও চালক হিসেবে গাড়ী চালাতেন। বিগত প্রায় ১ বছর আগে নজরুলের ড্রাইভার হিসেবে ২০ হাজার টাকা চুক্তিতে একটি প্রাইভেটকার ভাড়া করে এই চক্রের সঙ্গে যুক্ত হন। এছাড়া নাসির উদ্দিন ওরফে আবির প্রতারক নজরুলের চালের দোকানের কর্মচারী এবং মোটরসাইকেল চালাতেন।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Previous Post

আড়াইহাজারে দেয়াল চাপায় বৃদ্ধের মৃত্যু

Next Post

রূপগঞ্জের আফতাব চেয়ারম্যানের সাজাপ্রাপ্ত খুনি কালাম গ্রেপ্তার

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
রূপগঞ্জের আফতাব চেয়ারম্যানের সাজাপ্রাপ্ত খুনি কালাম গ্রেপ্তার

রূপগঞ্জের আফতাব চেয়ারম্যানের সাজাপ্রাপ্ত খুনি কালাম গ্রেপ্তার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য