• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

জামায়াতের সেই পৃষ্টপোষক বিড়ি সুরুজের সম্পত্তি নিলামে

Saturday, 2 September 2023, 1:54 am
জামায়াতের সেই পৃষ্টপোষক বিড়ি সুরুজের সম্পত্তি নিলামে

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

13
SHARES
43
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকার সুরুজ মিয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুরুজ মিয়া ওরফে বিড়ি সুরুজের জুট স্পিনিং মিল নিলামে উঠেছে।

৯৫ কোটি ৩০ লাখ টাকা ঋণ খেলাপীর কারণে সুরুজ মিয়া জুট স্পিনিং মিলটির স্থাবর সম্পত্তি নিলামে তুলেছে অগ্রণী ব্যাংক লিমিটেড।

এর আগে ২০২০ সালের ২২ নভেম্বর সম্পদের বিবরণীতে তথ্য গোপন করার অভিযোগে সুরুজ মিয়ার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জানা গেছে, গত ২৮ আগষ্ট দৈনিক কালবেলায় ঢাকাস্থ অগ্রণী ব্যাংক লিমিটেড বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা কর্তৃক অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৩৩(১) ধারার বিধান মোতাবেক একটি নিলাম দরপত্র বিজ্ঞপ্তি ছাপা হয়। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সুরুজ মিয়া জুট স্পিনিং মিলস লিমিটেডের কাছে ২০২২ সালের ১৭ জুন পর্যন্ত ব্যাংকের পাওনা ৯৫ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ৫৩২ টাকা। ২০২৩ সালের ২৩ জুন পর্যন্ত সুদসহ ১১ কোটি ৭৮ লাখ ৬১ হাজার ৩২৫ টাকা এবং আইন খরচ ও অন্যান্য খরচ ৩ লাখ টাকাসহ সর্বমোট ১০৬ কোটি ১১ লাখ ৯৬ হাজার ২৬৭ টাকা পাওনা রয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ যুগ্ম জেলা জজ ও অর্থঋণ আদালতে দায়েরকৃত মামলায় দায়িকগণ হচ্ছে সুরুজ মিয়া জুট স্পিনিং মিলস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সুরুজ মিয়া, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রওশন আরা বেগম, সুরুজ মিয়ার ৩ ছেলে প্রতিষ্ঠানটির পরিচালক যথাক্রমে শামীম মিয়া, নাদিম উদ্দিন মিন্টু ও মো. নাছির উদ্দিন হিরো। চলতি বছরের ১৫ অক্টোবর নিলাম অনুষ্ঠিত হবে। নিলামকৃত মোট সম্পত্তির পরিমাণ তিনশত ছাব্বিশ দশমিক পঁচাশি শতাংশ জমি।

উল্লেখ্য, এর আগে সুরুজ মিয়ার বিরুদ্ধে সম্পদের বিবরণীতে তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ধারায় মামলাটি দায়েরের নির্দেশ দেয়া হয়েছিল। ২০২০ সালের ১৫ অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (অনুসন্ধান ও তদন্ত) মো. তালেবুর রহমান মামলা দায়েরের নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা যায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলতি বছরের মার্চে সুরুজ মিয়ার বিরুদ্ধে তদন্তে নামে দুদক। প্রাথমিক তদন্তে নেমে সম্পত্তির বিবরণী চায় দুদক। এই বিবরণীতে সম্পদের তথ্য গোপন করেন সুরুজ মিয়া। পরে তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন।

সুরুজ মিয়া নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরের চাঁনপুর এলাকার মৃত আফিস উদ্দিন প্রধানের ছেলে। তিনি সুরুজ মিয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। থাকেন রাজধানীর টিকাটুলীর প্যারামাউন্ট কর্নকর্ড-৯ এর একটি ফ্ল্যাটে। তার ব্যবসায়ীক কার্যালয় মতিঝিলের সেনাকল্যাণ ভবনে হলেও ব্যবসা প্রতিষ্ঠানগুলো সবই নারায়ণগঞ্জের মদনপুরে।

বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্রে আরো জানা যায়, এক সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ বিড়ি বিক্রেতা থেকে বর্তমানে হাজার কোটি টাকার মালিক সুরুজ মিয়া। তার বিরুদ্ধে অন্যের জমি দখলেরও অভিযোগ রয়েছে। বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে চানপুর এলাকায় এশিয়ান হাইওয়ের পাশেই শত শত বিঘা জমির ওপর গড়ে উঠেছে সুরুজ মিয়া গ্রুপ। সেখানে রয়েছে সুরুজ মিয়া স্পিনিং মিল, সুরুজ মিয়া জুট স্পিনিং মিল, সুরুজ মিয়া প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, টাইটানিক অয়েল মিলস, টাইটানিক সল্ট ইন্ডাস্ট্রিজ, টাইটানিক ও মাস্টার্ড অয়েল মিলস। আকিজ বিড়ি ও আকিজ সিমেন্টের ডিলারশিপ ছাড়াও সেখানে রয়েছে তাঁর বিশাল জমির ব্যবসা।

এমন জমি সংক্রান্ত কেলেংকারী ছাড়াও এই বিড়ি সুরুজের বিরুদ্ধে জামায়াত শিবিরের পৃষ্টপোষকতা এবং জোট সরকারের শাসনামলের জামায়াত ইসলামীর এমপি আবু তাহের কে নানাভাবে দল পরিচালিত করতে সহায়তা করতো বলে জনশ্রুতি রয়েছে ।

Previous Post

ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত

Next Post

জঙ্গি ট্রেনিং ও গোপন বৈঠক ! ১৫ জামায়াত নেতা গ্রেপ্তার

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
জঙ্গি ট্রেনিং ও গোপন বৈঠক ! ১৫ জামায়াত নেতা গ্রেপ্তার

জঙ্গি ট্রেনিং ও গোপন বৈঠক ! ১৫ জামায়াত নেতা গ্রেপ্তার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য