• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘শামীম ওসমান মানুষের ঘাড়ে সিন্দাবাদের ভূত’- রফিউর রাব্বি

Saturday, 9 September 2023, 3:00 am
‘শামীম ওসমান মানুষের ঘাড়ে সিন্দাবাদের ভূত’- রফিউর রাব্বি
6
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

‘সরকার দেশে বেছে বেছে বিচার করছে। ভিন্নমত দমনের জন্য দিনে হাজার হাজার নাম উল্লেখ করে শত শত মামলা করছে। মৃত-প্রবাসী কেউই বাদ যাচ্ছে না। এসব মামলা আবার হওয়ার সাথে সাথে পুলিশ তৎপর কিন্তু সাড়ে দশ বছর হলেও ত্বকী হত্যার তৈরী করে রাখা অভিযোগপত্রটি আদালতে জমা দেয়া হয় না। বিচার শুরুই হয় না। বিচার ব্যাবস্থাকে সরকার ক্ষমতায় থাকার হাতিয়ার বানিয়েছে।

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১২৬ মাস (সাড়ে দশ বছর) উপলক্ষে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালনের আয়োজন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও নিহত মেধাবী কিশোর ত্বকীর পিতা রফিউর রাব্বি এমন মন্তব্য করেন ।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি সাংবাদিক হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, উদীচী জেলা সভাপতি জাহিদুল হক দীপু, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, সিপিবি শহর কমিটির সভাপতি আবদুল হাই শরীফ, বাসদ জেলা সংগঠক জিএম কাদির, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদুর রহমান, সামাজিক সংগঠন সমমনার সভাপতি সালাউহদ্দিন আহমেদ প্রমুখ।

রফিউর রাব্বি বলেন, সরকার দেশে বেছে বেছে বিচার করছে। ভিন্নমত দমনের জন্য দিনে হাজার হাজার নাম উল্লেখ করে শত শত মামলা করছে। মৃত-প্রবাসী কেউই বাদ যাচ্ছে না। এসব মামলা আবার হওয়ার সাথে সাথে পুলিশ তৎপর কিন্তু সাড়ে দশ বছর হলেও ত্বকী হত্যার তৈরি করে রাখা অভিযোগপত্রটি আদালতে জমা দেয়া হয় না। বিচার শুরুই হয় না। বিচার ব্যবস্থাকে সরকার ক্ষমতায় থাকার হাতিয়ার বানিয়েছে। সরকার গুম-হত্যা ও ডিজিটাল নিরাপত্তা আইনের পর এখন সাইবার রিাপত্তা আইন করে মানুষের মধ্যে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে। যাতে সরকারের মন্ত্রী, এমপি, আমলা ও সরকারিদলের কোরো অন্যায়-অপরাধ, দুর্নীতির বিরুদ্ধে মানুষ কথা না বলে, সরকারের দুর্বৃত্তায়নের বিরুদ্ধে প্রতিবাদ না করে। মানুষের ভোট, বাক-স্বাধীনতা, সাংবিধানিক অধিকার হরণ করে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এই সরকার।

তিনি আরও বলেন, ত্বকীর ঘাতকদের সরকার বার বার পুরস্কৃত করেছে, প্রধানমন্ত্রী শামীম ওসমানকে নারায়ণগঞ্জের মানুষের ঘাড়ে সিন্দাবাদের ভুতের মতো চাপিয়ে রেখেছে। এই পরিবার ও তাদের তাবেদাররা নারায়ণগঞ্জের মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। তিনি ত্বকী, সাগর-রুনীসহ নারায়ণগঞ্জের আশিক চঞ্চল বুলু, মিঠু হত্যার বিচার দাবি করেন।

মাহবুবুর রহমান মাসুম প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ১৬৪ ধারায় জবানবন্দিতে নাম আসার পরেও কেন আজমেরী ওসমানকে গ্রেপ্তার করা হলো না। ত্বকী হত্যার নির্দেশদাতা শামীম ওসমানকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ত্বকীর সকল ঘাতকদের ফাঁসি নিশ্চিত করতে হবে। তা না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।

আওলাদ হোসেন বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সনদে বাংলাদেশ স্বাক্ষর করেছে। মানবাধিকার লঙ্ঘনের বিচারগুলো প্রধানমন্ত্রী না করলে, এই অপরাধে একদিন আন্তর্জাতিক আদালতে তাকে অবশ্যই দাঁড়াতে হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। এর পর থেকে ত্বকীর হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামীদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

Previous Post

সোনারগাঁয়ে স্বামীর হোন্ডার চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রীর মৃত্যু

Next Post

সাংবাদিক রাজু আহমেদের মায়ের কুলখানীতে প্রার্থনা

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
সাংবাদিক রাজু আহমেদের মায়ের কুলখানীতে প্রার্থনা

সাংবাদিক রাজু আহমেদের মায়ের কুলখানীতে প্রার্থনা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য