• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আবার পুরোনো রূপে নারায়ণগঞ্জ

Sunday, 17 September 2023, 9:25 am
আবার পুরোনো রূপে নারায়ণগঞ্জ
9
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় প্রতিদিন সকাল থেকে তীব্র যানজট থাকে। গাড়ির চাপে হেঁটে চলাচল করাও দুষ্কর হয়। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। কিন্তু শনিবার সকালের এ চিত্র ছিল ভিন্ন। সড়কে বেশি গাড়ি নেই, ফুটপাতে নেই হকার।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের আগমন উপলক্ষে নগরের চিরচেনা যানজট হঠাৎ করে ‘উবে’ যাওয়ায় বিস্ময় প্রকাশ করেন নগরবাসী। তবে সমাবেশ শেষ হতেই সন্ধ্যার পর থেকে নগরীর বঙ্গবন্ধু সড়কের ফুটপাত জুড়ে হকার বসতে দেখা গেছে। গাড়ি চলাচলও বাড়ে।

শনিবার দুপুর ১২ টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শহরের চাষাঢ়া বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) নতুন ভবন উদ্বোধন করেন। বিকেলে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় জেলা  আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

স্থানীয় ব্যক্তিরা বলেন, শহরের চাষাঢ়া গোলচত্বরে মিলেছে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড, ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়ক, নারায়ণগঞ্জ আদমজী-ডেমরা সড়ক ও শহরের প্রধান বঙ্গবন্ধু সড়ক। এ ছাড়া এই সড়কের সঙ্গে যুক্ত রয়েছে দুটি আঞ্চলিক সড়ক চাষাঢ়া বালুর মাঠ ভাষাসৈনিক সড়ক ও ভাষাসৈনিক সামসুজ্জোহা সড়ক। ব্যস্ততম এই গোলচত্বর ছয় সড়কের মিলনস্থল হওয়ায় অন্য সময় তীব্র যানজট লেগে থাকে। এ ছাড়া সড়কের পাশে অসংখ্য গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুরে দেখা গেছে, গোলচত্বর প্রায় ফাঁকা। যানবাহনের চাপ ও যানজট ছিল না। অন্য সময় সড়কের পাশে অবৈধভাবে অসংখ্য গাড়ি গাড়ি দাঁড় করিয়ে রাখা হলেও পুলিশি তৎপরতার কারণে শনিবার সেটাও ছিল না। হকার না থাকায় ফুটপাত ছিল সকাল থেকে বিকেল পর্যন্ত ছিল ফাঁকা। নগরীতে মানুষ স্বস্তি নিয়ে যাতায়াত করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমাবেশের কারণে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জের চাষাঢ়া গোলচত্বর এলাকায় সোনালী ব্যাংকের সামনের ফুটপাতে কোনো হকার বসেনি। তবে সন্ধ্যার পর আবার সেখানে হকারেরা বসেন ।
সকালে পঞ্চবটী এলাকার ব্যবসায়ী আল আমিন বলেন, ‘শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন। এ কারণে শহরে যানজট নেই। ফুটপাতগুলোও ফাঁকা। ফাঁকা ফুটপাত দিয়ে হাঁটতে খুব ভালো লাগছে।’

শহরের খানপুর এলাকার বাসিন্দা গৃহিণী আফসানা বেগম পানোরামা প্লাজায় কেনাকাটা করতে এসেছেন। তিনি বলেন, ‘শহরটা যদি সব সময় এমন ফাঁকা থাকত, তাহলে খুব ভালো হতো। স্বরাষ্ট্রমন্ত্রী আসলে যদি শহরের সড়ক ও ফুটপাত এমন ফাঁকা হয়ে যায়, তাহলে আমরা চাইব প্রতিদিন আমাদের এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসুক। তাহলে আমরা স্বস্তি নিয়ে সব সময় যাতায়াত করতে পারব।’

তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সমাবেশে শেষ হলে সন্ধ্যার পর নগরীর প্রধান সড়ক আবার হকারদের দখলে যায়। ফুটপাতগুলোতে হকারদের বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসতে দেখা গেছে। সড়কেও যানবাহনের চাপ কিছুটা বাড়ে।

সন্ধ্যায় স্থানীয় ব্যবসায়ী কামরুল হাসান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সমাবেশের কারণে পুলিশ তৎপর ছিল। ফুটপাতেও কোনো হকার বসেনি। সমাবেশ শেষ হতে না হতেই ফুটপাতে আগের মতো হকার বসেছে।

চাষাঢ়ায় ফুটপাতে জুতা বিক্রি করতে বসা হকার নয়ন মিয়া বলেন, সমাবেশের কারণে তাঁদের সকালে ফুটপাতে বসতে পুলিশ ও হকার নেতারা  নিষেধ করেছিলেন। সমাবেশ শেষ হওয়ার পর সন্ধ্যার পর তাঁরা ফুটপাতে পণ্য নিয়ে বসেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভার নিরাপত্তার কারণে রাস্তাঘাট পরিষ্কার রাখা হয়েছিল। হকারদের অনুরোধ করেছিলেন, তাঁরা যেন সকাল থেকে বিকেল পর্যন্ত ফুটপাতে না বসেন। সমাবেশের কারণে শহরের ঢোকার বিভিন্ন পয়েন্টে তিন চাকার যানবাহন ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এ কারণে শহর ফাঁকা ছিল। সন্ধ্যার পর থেকে পুলিশি তৎপরতা শিথিল করার কারণে সেই গাড়িগুলো সড়কে চলে এসেছে, এ কারণে গাড়ির চাপ বেড়েছে। সমাবেশ শেষ হওয়ায় ফুটপাতেও হকার বসেছে। সূত্র : প্রথম আলো

Previous Post

আড়াইহাজারে ডাকাতি : ডেমরায় অভিযান, গুলিবিদ্ধ যুবক !

Next Post

তারেকের খরচ চালান এস আলম

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
তারেকের খরচ চালান এস আলম

তারেকের খরচ চালান এস আলম

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য