• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

তারেকের খরচ চালান এস আলম

Sunday, 17 September 2023, 10:19 am
তারেকের খরচ চালান এস আলম
39
SHARES
125
VIEWS
Share on FacebookShare on Twitter

সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাটের জন্য দেশের আর্থিক খাতে আলোচিত নাম প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার সম্প্রতি কলকাতায় ভারতে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো-সিবিআইতে দেওয়া জবানবন্দিতে এস আলম গ্রুপ নিয়ে ভয়ঙ্কর সব তথ্য প্রকাশ করেছেন। তিনিই জানিয়েছেন, লন্ডনে তারেক জিয়াকে ফ্ল্যাট কিনে দেওয়াসহ প্রতি মাসে তার খরচ বাবদ মোটা অংকের টাকাও পাঠান এস আলম।

১৬ মাস কারাগারে থাকার পর ২০০৬ সালের ৩ সেপ্টেম্বর তারেক রহমানকে মুক্তি দেওয়া হয়। এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। এর আগে ১৩টি মামলার জামিন পান তারেক রহমান। ওই সময়ে জোর আলোচনায় ছিল যে, বিএনপিকে নির্বাচনে যাবার শর্ত হিসেবে খালেদা জিয়ার দুই ছেলেকে কারাগার থেকে মুক্তি দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। জেল থেকে ছাড়া পেলেও তারেক রহমানের সঙ্গে গণমাধ্যমের কেউ সাক্ষাৎ করতে পারেনি। এরপর থেকে গত ১৫ বছর লন্ডনে অবস্থান করছেন বিএনপির এই শীর্ষ নেতা। সেখান থেকেই তিনি দল পরিচালনা করছেন।

তারেক রহমান লন্ডনে যাওয়ার পর থেকে বিএনপির পক্ষ থেকে বরাবরই বলা হয়, তিনি সেখানে চিকিৎসার জন্য অবস্থান করছেন। তবে তার এই দীর্ঘসময় দেশের বাইরে থাকার ব্যয় নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে। এবার জানা গেল এক চমকপ্রদ তথ্য। লন্ডনে যে ফ্লাটে তারেক রহমান বাস করেন সেটি তাকে কিনে দিয়েছেন বর্তমান সরকারের আমলে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ (এস আলম)। শুধু তাই নয়, লন্ডনে তারেক রহমানের খরচ চালানোর জন্যও প্রতি মাসে ৩ লাখ মার্কিন ডলার (প্রায় ৩ কোটি টাকা) দেন এস আলম।

সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাটের জন্য দেশের আর্থিক খাতে আলোচিত নাম প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার সম্প্রতি কলকাতায় ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো-সিবিআইতে দেওয়া জবানবন্দিতে এসব তথ্য জানিয়েছেন। এ তথ্যটি ভারত-বাংলাদেশে চাউর হলেও অজ্ঞাত কারণে বাংলাদেশি গণমাধ্যমগুলো তা বেমালুম চেপে যায়। দাপুটে এক ইউপি চেয়ারম্যানের মালিকানায় সদ্য প্রকাশিত দৈনিক পত্রিকায় এ বিষয়টি নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন প্রস্তুত করলেও তা ছাপানোর আগেই এস আলম গ্রুপের দায়িত্বশীল কর্তা ব্যক্তির কাছে পাঠিয়ে দেন। প্রচ্ছদ রিপোর্টের ভয়াবহতা টের পেয়ে তৎপর হয়ে উঠে গ্রুপের একচ্ছত্র কর্তৃত্বধারী খোদ সাইফুল আলমও। পরে দ্রুত দেন দরবারে কোটি টাকা লেনদেনের মাধ্যমে পুরো বিষয়টি ধামাচাপা দেয়ার ঘটনা ঘটে বলেও জানা গেছে।

পিকে হালদারের জবানবন্দীর সূত্র ধরে চালানো অনুসন্ধানে আরও দেখা গেছে, সিঙ্গাপুরের ২১ নিউটন রোডের একটি কমপ্লেক্সের দশম তলায় (নাইন ফ্লোর) এস আলমের একটি ফ্ল্যাট রয়েছে। এর ঠিক উপরের তলায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার মজুমদারের ফ্ল্যাট। নিউটন রোডের ফ্ল্যাট ছাড়াও সিঙ্গাপুরে একটি বাংলো বাড়ি রয়েছে এস আলমের। দেশের সাত ব্যাংককে কব্জায় নিয়ে দেউলিয়ার পথে ঠেলে দেয়ার পর থেকেই তিনি সিঙ্গাপুরের এ বাংলো বাড়িতে অবস্থান করছেন। বাংলাদেশ থেকে পাচার করে নেওয়া টাকায় এস আলম এখন সিঙ্গাপুরের অন্যতম বিনিয়োগকারী হিসেবেও পরিচিত।

অনুসন্ধানে পাওয়া তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে জানা যায়, এস আলমের ছোট ভাই আব্দুস সামাদ লাবুর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। তাদের দুজনেরই আবার ঘনিষ্ঠ বন্ধুত্ব গিয়াসউদ্দিন আল মামুনের সঙ্গে, যিনি বর্তমানে কারাগারে আছেন। পিকে হালদার তার জবানবন্দিতেও লাবু-তারেক-মামুনের বন্ধুত্বের কথা উল্লেখ করেছেন। হালদারের ভাষ্য, ‘সাইফুল আলমের ভাই আব্দুস সামাদ লাবু হলেন তারেক রহমানের সবচেয়ে ভালো বন্ধু। তার মাধ্যমেই এস আলমের সঙ্গে তারেক জিয়ার যোগসূত্র তৈরি হয়।’

সিঙ্গাপুরে পাড়ি জমানোর পর থেকেই এস আলম নিয়মিত যোগাযোগ রাখেন তারেক জিয়ার সঙ্গে। সম্পর্কের সৌজন্যতা হিসেবে প্রতি মাসে খরচ খরচা বাবদ তিন লাখ মার্কিন ডলার তারেক জিয়াকে তিনি পাঠান বলেও দাবি করেছেন পিকে হালদার। বর্তমানে এস আলমের সঙ্গেও তারেক জিয়ার গভীর সম্পর্ক গড়ে উঠেছে। তারা উভয়ে রাষ্ট্র, রাজনীতি, আগামি দিনের সরকার গঠন, আন্দোলন বেগবান করার বিষয়াদি নিয়ে প্রায়ই দীর্ঘ আলাপচারিতা করে থাকেন বলেও ঘনিষ্টজনদের সূত্রে জানা গেছে।

সূত্র : দেশবাংলা

Previous Post

আবার পুরোনো রূপে নারায়ণগঞ্জ

Next Post

রূপগঞ্জে শিশু ধর্ষণের পর হত্যায় মৃত্যুদন্ড

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে !
Lead 6

তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে !

দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত
Lead 1

দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত

ফতুল্লা ডিপো লুটের কারখানা, ধরাছোঁয়ার বাইরে গডফাদার টুটুল
Lead 1

ফতুল্লা ডিপো লুটের কারখানা, ধরাছোঁয়ার বাইরে গডফাদার টুটুল

Next Post
রূপগঞ্জে শিশু ধর্ষণের পর হত্যায় মৃত্যুদন্ড

রূপগঞ্জে শিশু ধর্ষণের পর হত্যায় মৃত্যুদন্ড

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য