• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

কোটি টাকা আত্মসাৎ, অপকর্ম ঠেকাতে ছাত্রদল ছেড়ে যুবলীগে

Sunday, 15 October 2023, 8:57 pm
কোটি টাকা আত্মসাৎ, অপকর্ম ঠেকাতে ছাত্রদল ছেড়ে যুবলীগে
6
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জে দলিল জালিয়াতি ও প্রতারনা করে অন্যের জমি নিজের নামে আর সমবায় সমিতির নামে ভুয়া ব্যাংক সাজিয়ে কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে রুহুল আমীন নামের এক প্রতারকের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, এক সময়ের ছাত্রদল নেতা বর্তমান নামধারী যুবলীগ নেতা প্রতারক রুহুল আমিনের কাছে জিম্মি হয়ে পড়েছে স্থানীয় নিরীহ শতাধিক ভুক্তভোগী পরিবার। থানা পুলিশের সাথে সক্ষতা ও ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে এসব অপকর্মে লিপ্ত হলেও অধরা রয়েছে প্রতারক রুহুল।

পর্শ্বি মৌজার গোয়ালপাড়া গ্রামের মৃত সাহাজদ্দিনের মেয়ে রেজিয়া, খুশি ও রমিজা বেগম জানান, তাদের মালিকানায় পর্শ্বি মৌজার আর এস ৪৩২, ৪০২, ৮১, ৬০ এর হিস্যায় ৪৫ শতক জমি রয়েছে। যার কিছু অংশ পূর্বাচল নতুন শহর প্রকল্পের অধীনে ছিলো। বাকি অংশ রূপগঞ্জ সদর ইউনিয়ন আওতায় তাদের ভোগ দখলে রয়েছে। এদিকে পূর্বাচলের অভ্যন্তরের জমির বিল না তোলায় আলমপুরা ফকির পাড়ার বর্তমান বাগবের গ্রামের মৃত আফজালের ছেলে রুহুল আমিন তাদের জমির পরিবর্তে রাজউক থেকে প্লট বরাদ্দ করে দেয়ায় কথা বলে। এ সময় তারা প্লট পাওয়ার আশায় রহুলের কথা মতো রূপগঞ্জ সাবরেজিস্টার অফিসে একটি দলিল সম্পাদন করেন। কিন্তু কিছুদিন পর ওই দলিলের নকল তুলে দেখতে পান, তাদের বসতঘরসহ ২৫ শতক জমি পাওয়ার রেজিষ্ট্রেশন করে আত্মসাৎ করে নেয় রুহুলের নামে।

এ ঘটনায় রূপগঞ্জ থানা ও নারায়ণগঞ্জ আদালতে পৃথক মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ রয়েছে, পুলিশের উর্ধতন কর্মকর্তা মিজানুর রহমানের মালিকানায় থাকা কেয়ারিয়া মৌজার একটি জমি জাতীয় পরিচয় পত্র নকল করে ভুয়া দাতা সাজিয়ে আত্মসাৎ করে নেয় প্রতারক রুহুল। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি প্রতারনা মামলা রুজু রয়েছে। এর আগে সবুজবাংলা মাল্টিপারপাস সমবায় সমিতি নামে একটি এনজিও খুলে ব্যাংকিং কায়দায় এফডিআর করে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৭ কোটি টাকা আত্মসাৎ করে। এর মাঝে গোয়ালপাড়ার বাসিন্দা নিলুফার জমি বিক্রির ১৬ লাখ টাকা আত্মসাৎ করে প্রতারক রুহুল। একইভাবে মধুখালীর নারগীসের ৯ লাখ, গোয়ালপাড়ার শিরিনার ৩ লাখসহ শতাধিক গ্রাহকের টাকা আত্মসাৎ করে। সে সময় বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনে তার বিরুদ্ধে প্রতারণার সংবাদ প্রচার হলে কিছু গ্রাহক টাকা ফেরত পেলেও গত ৬ বছরেও ৯০ ভাগ সদস্য তাদের আমানত ফেরত পায়নি। এসব ঘটনায় ১২ টির অধিক অর্থ ঋণ আদালত ও প্রতারনার অভিযোগে মামলা চলমান রয়েছে রুহুলের বিরুদ্ধে।

এসব ঘটনায় বিভিন্ন মামলায় একাধীকবার জেলও খেটেছেন তিনি।

স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে জানান, প্রতারক রুহুল বিএনপি ক্ষমতায় থাকাকালীন রূপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দাবীদার ছিলেন। পাশাপাশি ৪ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু আওয়ামীলীগ ক্ষমতায় এলে তার অপকর্ম ঢাকতে আওয়ামীলীগের অঙ্গসংগঠন যুবলীগে যোগ দেয়। যোগ দিয়েই ইউনিয়ন যুবলীগে কোন্দল শুরু করেন। এতে স্থানীয় যুবলীগ নেতা কর্মীদের ক্ষোভের যেন শেষ নাই। তাকে কাগজে কলমে কোন কমিটিতে না রাখলেও নিজেকে ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি দাবী করে আসছে। পাশাপাশি স্থানীয় ক্ষমতাসীনদের সাথে সক্ষতা করে থানা পুলিশের দালালী করে বহু নিরীহদের ফাঁসানোর রয়েছে অভিযোগ। তার সমিতি থেকে পাওনা টাকা চাইতে গেলেও উল্টো মামলা দিয়ে হয়রানী করে সে। ইতোমধ্যে এসব অপকর্ম করে রুহুল হয়ে ওঠে শতকোটি টাকার মালিক।

এসব বিষয়ে অভিযুক্ত রুহুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সমিতিতে ব্যাংকিং সিস্টেমে টাকা নিয়েছি সত্য আবার এ টাকা মানুষকে ঋণ দিয়েছি। ঋণের টাকা আটকে পড়ায় সমস্যায় পড়তে হয়েছিলো। বেশির ভাগ পাওনাদারের টাকা পরিশোধ করেছি। বাকিদের টাকাও পরিশোধ করবো। এছাড়া আমার বিরুদ্ধে আনা অন্যাণ্য সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

এসব বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ বলেন, রুহুল আমিনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। কিছু মামলায় সে জামিনে আছে। নতুন করে কেউ প্রতারিত হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক বলেন, এসব সংক্রান্তের ব্যপারে আমার জানা নেই। কেউ যদি লিখিত অভিযোগ দেয় তবে তদন্ত করে দেখবো।

Previous Post

‘জামায়াতের কান্ডে আইনশৃংখলা বাহিনী কি ভেরেন্ড ভাজে ?’

Next Post

ফতুল্লায় বেপরোয়া অটো রিকশার চাপায় শিশুর মৃত্যু

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

Next Post
ফতুল্লায় বেপরোয়া অটো রিকশার চাপায় শিশুর মৃত্যু

ফতুল্লায় বেপরোয়া অটো রিকশার চাপায় শিশুর মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য