• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জের ৫ টি আসনে ৭ জনের মনোনয়নপত্র বাতিল

Monday, 4 December 2023, 7:21 pm
নারায়ণগঞ্জের ৫ টি আসনে ৭ জনের মনোনয়নপত্র বাতিল
9
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ পাঁচটি সংসদীয় নির্বাচনী আসনে মোট সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুল হক।

সঠিক নিয়মে মনোনয়নপত্র পূরণ না করা, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটের স্বাক্ষর জালিয়াতি, ক্রেডিট কার্ডে ঋণ খেলাপিসহ বিভিন্ন কারণে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়।

সোমবার সকাল দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রার্থীর মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে এই মনোনয়নপত্রপত্র যাচাই-বাছাই করা করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক জানান, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে  সুপ্রিম পার্টির প্রার্থী আফাজউদ্দিন মোল্লা নির্বাচনের জামানতের টাকা না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়। নারায়ণগঞ্জের এক আসনে আওয়ামী লীগ প্রার্থী পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারসহ মোট ৯ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।

নারায়ণগঞ্জ দুই (আড়াইহাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলামের ক্রেডিট কার্ডে ঋণ খেলাপি হওয়ার কারণে এবং বাংলাদেশ পলিটিক্যাল পার্লামেন্ট এলিয়েন্স (কংগ্রেস) প্রার্থীর মনোনয়নপত্রের ২০ ও ২১ ফরম পূরণ না করা এবং প্রস্তাবক ও সমর্থনকারী ঢাকার ভোটার হওয়ার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ আসনে আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম বাবু ও জাতীয় পার্টি প্রার্থী আলমগীর সিকদার লোটনসহ চারজন প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

নারায়ণগঞ্জ তিন (সোনারগাঁ) জাকের পার্টির প্রার্থী জামিল মিজি ঋণ খেলাপি হওয়ার কারণে এবং বাংলাদেশ কংগ্রেস প্রার্থী সিরাজুল হক ঋণ খেলাপি হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার ও জাতীয় পার্টি প্রার্থী বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাসহ মোট ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র রাশেদুল ইসলামের মনোনয়নপত্রে এক শতাংশ ভোটারের যে স্বাক্ষর থাকার কথা
দৈবচয়ন পদ্ধতিতে এসব ভোটারের মধ্যে দশজনের ভোটারের তথ্য যাচাই-বাছাই করে চারজন ভোটারের স্বাক্ষর সঠিক না পাওয়ায় এবং স্বাক্ষর জালিয়াতির কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়।

এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন সঠিক নিয়মে মনোনয়নপত্র পূরণ না করায় এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নারায়ণগঞ্জ চার আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী আলোচিত শামীম ওসমানসহ ৯ জনের প্রার্থিতা বৈধ হয়েছে।

নারায়ণগঞ্জ পাঁচ আসনে বর্তমান সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, জাকের পার্টি মোরশেদ হাসানসহ মোট পাঁচ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলার রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে। আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের।

Previous Post

রূপগঞ্জে বিস্ফোরণে নার্স তাসলিমার মৃত্যু

Next Post

সম্পদের ভারে ন্যুজ নজরুল ইসলাম বাবু !

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
সম্পদের ভারে ন্যুজ নজরুল ইসলাম বাবু !

সম্পদের ভারে ন্যুজ নজরুল ইসলাম বাবু !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য