• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

এমপি খোকা স্ত্রী ডালিয়াকে ঘিরে নগরী ও সোনারগাঁয়ে নানা গুঞ্জন

Tuesday, 19 December 2023, 7:37 pm
এমপি খোকা স্ত্রী ডালিয়াকে ঘিরে নগরী ও সোনারগাঁয়ে নানা গুঞ্জন
22
SHARES
70
VIEWS
Share on FacebookShare on Twitter

২০১৪ ও ২০১৮ সালে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচিত এ সংসদ সদস্য দ্বাদশ সংসদ নির্বাচনেও প্রার্থী হয়েছেন

টানা দুইবারের এমপি। তারপরও আয় কমেছে নারায়ণগঞ্জ-৩ আসনের লিয়াকত হোসেন খোকার। স্ত্রীর একই অবস্থা। বাড়ি বা দোকানভাড়া থেকে তার আয় বেড়েছে মাত্র ১৩ হাজার টাকা। তবে আয় কমলেও ৮৫ লাখ টাকায় গাড়ি কিনেছেন এমপি লিয়াকত হোসেন।

এমন সংবাদের পর এবার তার স্ত্রীর সম্পদের পাহাড় নিয়ে গণমাধ্যমে উঠে এসেছে নানা তথ্য ।  এমন তথ্য ছাড়াও লিয়াকত হোসেন খোকা সোনারগাঁওয়ের এমপি হলেও নারায়ণগঞ্জ শহর অর্থ্যাৎ জেলা সদর আসনে নানা খবর সর্বত্র চাউর থাকলেও বিশেষ পেশার নামধারীদের সাথে কঠিন সখ্যতা থাকায় অনেক লোমহর্ষক তথ্য ই রয়ে গেছে অজানা ।  দিনের পর দিন নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় সারাদিন রাত আড্ডা দিয়ে কি কি করেছেন তা বিস্তার তথ্য চাউর থাকলেও কেউ কোন দিন টু শব্দ টিও করে নাই ।  ওই পত্রিকা হাউজটি নানা অপকর্মের আখড়া ছিলো বলেও গুঞ্জন রয়েছে নারায়ণগঞ্জ শহরে ।  যা সোনারগাঁবাসীর কাছে রয়েছে অজানা ।

সেই নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাতীয় পার্টির প্রার্থী সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

এবারও জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন তিনি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে কপাল খুলে গেছে গত দুইবার মহাজোটের প্রার্থী হয়ে নির্বাচিত হওয়া এই এমপি ও তাঁর স্ত্রীর।ডালিয়া লিয়াকত ও চড়েন  স্টিকার‍যুক্ত গাড়িতে ।

১০ বছর পূর্বে চাকুরিজীবী লিয়াকত হোসেন খোকার কাছে নগদ মাত্র ৩ লাখ টাকা থাকলেও বর্তমানে এই সংসদ সদস্যের নামে রয়েছে চারটি ব্যবসা প্রতিষ্ঠান। বিপুল সম্পদের মালিক হয়েছেন তাঁর স্ত্রী ডালিয়া লিয়াকতও।

দশম ও দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

বর্তমানে লিয়াকত হোসেন খোকার নগদ ও ব্যবসায় বিনিয়োগ মিলিয়ে প্রায় ৮৫ লাখ টাকার মালিক। পূর্বে তাঁর গৃহিণী স্ত্রী ডালিয়া লিয়াকতের নামে কোন টাকা বা সম্পদ না থাকলেও ১০ বছরে তিনি এখন কোটিপতি ব্যবসায়ী। বছরে সংসদ সদস্যের ভাতাসহ বর্তমানে খোকার আয় ৩৮ লাখ টাকা আর স্ত্রীর আয় সাড়ে ১৩ লাখ। শূন্য থেকে এই ১০ বছরে তাঁর স্ত্রীর নামে রয়েছে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার অস্থাবর সম্পদ। আরও আছে উপহার হিসেবে পাওয়া ৮৪ ভরি স্বর্ণ।

১০ বছর আগে লিয়াকত হোসেন খোকার চাকরি ও দোকান ভাড়া থেকে বাৎসরিক আয় ছিল ৫ লাখ ৪৫ হাজার টাকা। বর্তমানে বাড়ি-অ্যাপার্টমেন্ট-দোকান ভাড়া থেকে বাৎসরিক আয় ৪ লাখ ৯২ হাজার টাকা। গৃহিণী স্ত্রী ডালিয়া লিয়াকতের ১০ বছর আগে স্থাবর ও অস্থাবর কোন সম্পদ না থাকলেও বর্তমানে বছরে তাঁর আয় সাড়ে ১৩ লাখ টাকা।

বর্তমানে ডালিয়া লিয়াকতের নামে অস্থাবর সম্পদ রয়েছে ব্যবসায় নগদ টাকা ৮৫ লাখ ৬৩ হাজার, ব্যাংকে আছে ৮ লাখ ১৩ হাজার টাকা, একটি প্রতিষ্ঠানে ২ লাখ টাকার শেয়ার, নিজের একটি টয়োটা গাড়ি যার দাম দেখিয়েছেন ২৪ লাখ ৩৫ হাজার টাকা। আছে উপহার হিসেবে পাওয়া ৮৪ ভরি স্বর্ণ ও ৩ লাখ টাকার আসবাবপত্র ও ইলেক্ট্রনিক্স সামগ্রী।

ডালিয়া লিয়াকতের স্থাবর সম্পদের তালিকায় আছে সদর উপজেলার সইয়েদপুর এলাকায় ৮ শতাংশ ও সোনারগাঁও পৌরসভার চিলারবাগ এলাকার ৮ শতাংশ জমি।

এছাড়া এই দম্পতির নির্ভরশীলের নামে ১০ বছর আগে কোন টাকা না থাকলেও বর্তমানে একটি ব্যাংকে রয়েছে প্রায় ৪৮ লাখ টাকা।
লিয়াকত হোসেন খোকার ১০ বছর আগে কোন গাড়ি না থাকলেও বর্তমানে তাঁর নিজের নামে ৮৫ লাখ ২৭ হাজার টাকার একটি টয়োটা জিপ গাড়ি দেখানো হয়েছে।

১০ বছর আগে দায় দেনার মধ্যে মার্কেটের দোকান ভাড়া অগ্রিম হিসেবে নেয়া হলফনামায় দেখানো ১৬ লাখ টাকা বর্তমানে ৩১ লাখ ৭৫ হাজার টাকা দেখানো হয়েছে। এছাড়া তাঁর কিংবা তাঁর স্ত্রীর নামে কোন ব্যাংকে ঋণও নেই।

১০ বছরে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও তাঁর গৃহিণী স্ত্রীর এমন সম্পদ অর্জনকে অবিশ্বাস্য হিসেবে দেখছেন অনেকে। বিশেষ করে তাঁর স্ত্রী ডালিয়া লিয়াকত কোন জাদুবলে ১০ বছরে শূন্য থেকে কোটিপতি হয়েছেন সেই প্রশ্ন তুলছেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ সচেতন রাজনৈতিকমহল।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে ডালিয়া লিয়াকতকে ঘিরে কোন গুঞ্জন না থাকলেও নারায়ণগঞ্জ শহরে স্টিকারযুক্ত গাড়িতে চড়ে বেড়ানোর খবরে ব্যাপক মুখরোচক তথ্য সাধারণ মানুষের মুখে উচ্চারিত হচ্ছে।

Previous Post

'গোপন সম‌ঝোতা’: বাদ প‌ড়লেন বাবলা-ফি‌রোজ-সালমা-খোকারা

Next Post

‘রাতে ভোট পড়েছে বলার সুযোগ পাবে না’- ইসি আলমগীর

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
‘রাতে ভোট পড়েছে বলার সুযোগ পাবে না’- ইসি আলমগীর

‘রাতে ভোট পড়েছে বলার সুযোগ পাবে না’- ইসি আলমগীর

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য