• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জের দূদক কর্মকর্তা রিজিয়ার কান্ড ! হতবাক সহকর্মীরা

তিন কোটি টাকার প্লট কিনেছেন দুদক কর্মকর্তা

Tuesday, 26 December 2023, 12:58 pm
নারায়ণগঞ্জের দূদক কর্মকর্তা রিজিয়ার কান্ড ! হতবাক সহকর্মীরা
31
SHARES
100
VIEWS
Share on FacebookShare on Twitter
  • প্লটটির রেজিস্ট্রি মূল্য দেখানো হয়েছে ৬০ লাখ টাকা
  • চাকরিজীবনের আয় ও ব্যাংক লোন নিয়ে তিন কোটি টাকায় প্লট কেনা সম্ভব নয়

ঘুষ-দুর্নীতির টাকায় দেশে-বিদেশে বাড়ি-গাড়ি ক্রয়সহ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ হরহামেশাই পাওয়া যায়।

এবার অভিযোগ উঠেছে দেশের দুর্নীতি দমন ও প্রতিরোধে যে সংস্থাটি কাজ করে, সেই প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন উপরিচালকের বিরুদ্ধে।

তিনি চলতি বছরের মে মাসে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে একটি ৩ কাঠার প্লট ক্রয় করেছেন।

প্লটটির মূল্য প্রায় তিন কোটি টাকা হওয়ার কথা, কিন্তু রেজিস্ট্রিকালে মূল্য দেখিয়েছেন ৬০ লাখ টাকা। তিনি চাকরি জীবনে যে পরিমাণ বেতন-ভাতা পেয়েছেন, প্লটটির মূল্য তার থেকে কয়েকগুণ বেশি। এত টাকা দিয়ে কীভাবে প্লট ক্রয় করেছেন তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন সংস্থাটির অনেক কর্মকর্তা।

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের তথ্যমতে, রিজিয়া খাতুন দুদকের প্রধান কার্যালয়ে উপ পরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি রাজউকের পূর্বাচল প্রকল্পে ২০ নম্বর সেক্টরের ২১৭ডি নম্বর সড়কের ৩ কাঠা আয়তনের ৪ নম্বর প্লটটি ক্রয় করেন। প্লটের মালিক হেলাল আহমেদ চৌধুরী একজন প্রবাসী। তিনি বৈদেশিক মুদ্রা অর্জনকারী কোটায় প্লটটি বরাদ্দ পেয়েছেন। তার নগদ টাকার প্রয়োজন হলে তিনি প্লটটি ৬০ লাখ টাকায় দুদকের উপ পরিচালক রিজিয়া খাতুনের সঙ্গে বিক্রির বিষয়ে চুক্তি করেন।

এরপর প্লটটি রিজিয়া খাতুনের নামে হস্তান্তরের জন্য রাজউকে আবেদন করেন। রাজউক কর্তৃপক্ষ প্লটটি তিন মাসের মধ্যে রেজিস্ট্রি সম্পন্ন করার অনুমোদন দেয়। এরপরই চলতি বছরের ৩১ মে প্লটটি রিজিয়া খাতুনের নামে রেজিস্ট্রি সম্পন্ন করা হয়। রিজিয়া খাতুন গত ১২ সেপ্টেম্বর প্লটের নথিপত্র তার কাছে হস্তান্তর করতে রাজউকে আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে রিজিয়া খাতুনের কাছে প্লটের যাবতীয় নথিপত্র হস্তান্তর করা হয়।

অভিযোগ রয়েছে, রাজউকের পূর্বাচল প্রকল্পের প্রতি কাঠা আবাসিক প্লট থেকে ১ থেকে সোয়া ১ কোটি টাকা দরে বিক্রি হচ্ছে। সেই মূল্য ধরে হিসাব করলে ৩ কাঠা আয়তনের একটি প্লটের দাম প্রায় ৩ কোটি টাকা হওয়ার কথা। কিন্তু রিজিয়া খাতুন তার প্লটের রেজিস্ট্রিকালে মূল্য দেখিয়েছেন ৬০ লাখ টাকা। প্লট ক্রয়ের সময় তিনি প্রায় আড়াই কোটি টাকার তথ্য গোপন করেছেন। একইসঙ্গে এ পরিমাণ টাকার যে পরিমাণ রাজস্ব আসতো সেটিও লোপাট করা হয়েছে।

রাজউকের এস্টেট ও ভূমি শাখার কর্মকর্তা বলেছেন, রাজউকের পূর্বাচল প্রকল্পের প্রতি কাঠা বাণিজ্যিক প্লটের মূল্য এক কোটি টাকা ও আবাসিক প্লটের মূল্য দুই লাখ টাকা করে নির্ধারিত আছে। কিন্তু সেখানে প্রতি কাঠা আবাসিক প্লট ৯০ লাখ থেকে এক কোটি টাকায় বিক্রি হচ্ছে।

পূর্বাচল প্রকল্পে ৩ কাঠার একটি প্লটের মূল্য দুই কোটি ৮০ লাখ টাকা থেকে তিন কোটি টাকার কম নয়। স্থান ভেদে প্লটের মূল্য আরও বেশি হয়ে থাকে। তবে পূর্বাচল প্রকল্পের যে দামে প্লট বিক্রি হচ্ছে, সেই মূল্য ধরে রেজিস্ট্রি হচ্ছে না। সেখানকার জমির মৌজা মূল্যের কম হওয়ায় রেজিস্ট্রেশনকালে প্লটের প্রকৃত মূল্য দেখানো হয় না। জমির বিক্রয় মূল্য অনেক কম দেখিয়ে রেজিস্ট্রি সম্পন্ন হয়। এ ক্ষেত্রে সরকারও মোটা অংকের রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়।

দুদকের একজন উপ পরিচালক নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যম কে বলেছেন, ‘দুদকের একজন উপ পরিচালক এখন ৭০-৭৫ হাজার টাকা বেতন পান। তিনি যখন চাকরিতে প্রবেশ করেন তখন বেতন ১০-১২ হাজার টাকা ছিল। তার বেতন গড়ে প্রতি মাসে ৪০ হাজার টাকা ধরে হিসাব করলে তিনি বছরে চার লাখ ৮০ হাজার টাকা পেয়েছেন। সেই হিসাবে চাকরিজীবনে তিনি এক কোটি ৩৫ থেকে ৪০ লাখ টাকা পাওয়ার কথা। তার চাকরিজীবনের আয় ও ব্যাংক লোন নিয়ে ৭০ থেকে ৮০ টাকা মূল্যের একটি ফ্ল্যাট কিনতে সক্ষম হবেন। তার পক্ষে তিন কোটি টাকা খরচ করে প্লট কেনা কোনোভাবে সম্ভব নয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার।’

পূর্বাচল প্রকল্পে প্রতি কাঠা প্লট প্রায় এক কোটি টাকা দরে বিক্রি হচ্ছে, সেখানে ৩ কাঠার প্লট আপনি ৬০ লাখ টাকায় কীভাবে কিনেছেন এমন প্রশ্নের জবাবে গতকাল রবিবার সন্ধ্যায় দুদক কর্মকর্তা রিজিয়া খাতুন গণমাধ্যম কে বলেন, ‘যার প্লট তিনি কম দামে বিক্রি করলে তার কী করার আছে।’ প্লটটি তিন কোটি টাকায় কিনে কমমূল্য দেখিয়ে রেজিস্ট্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে, এ বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘তার কিছু বলার নেই।’

Previous Post

রূপগঞ্জের সেই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের নির্দেশ

Next Post

নারায়ণগঞ্জে গ্যাস সংকট : ধুঁকছে শিল্প, আবাসিকেও চরম অবস্থা

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
নারায়ণগঞ্জে গ্যাস সংকট : ধুঁকছে শিল্প, আবাসিকেও চরম অবস্থা

নারায়ণগঞ্জে গ্যাস সংকট : ধুঁকছে শিল্প, আবাসিকেও চরম অবস্থা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য