• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শীতে ১ মাসে ১১ ডাকাতি ! আইনশৃখংলা মারাত্মক অবনতি

Friday, 19 January 2024, 9:33 pm
শীতে ১ মাসে ১১ ডাকাতি ! আইনশৃখংলা মারাত্মক অবনতি
3
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

সোনারগাঁয়ে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডাকাতি। গত এক মাসে উপজেলার বিভিন্ন স্থানে ১১ বাড়িতে ডাকাতি হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। এতে ভীতসন্ত্রস্ত ও অসহায় হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা ।

এলাকাবাসী জানায়, গত বছরের ১৫ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতার বাড়িসহ ১১টি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা তাদের হাত-পা বেঁধে স্বর্ণালংকারসহ প্রায় ৩৪ লাখ টাকার মূল্যবান জিনিস নিয়ে গেছে। সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে ডাকাতি প্রতিরোধ ও ডাকাতদের গ্রেপ্তারে পদক্ষেপ নেয়া হচ্ছে দাবি করা হলেও এলাকাবাসী পুলিশের তেমন তৎপরতা দেখছে না। ডাকাতি প্রতিরোধে প্রতিদিন বিভিন্ন এলাকায় পাহারা দিতে বারদী ও নোয়াগাঁও ইউনিয়ন চেয়ারম্যান এলাকাবাসীর জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

ইউপি চেয়ারম্যানের দাবি, শীত বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ইউনিয়নের বিভিন্ন স্থানে ডাকাতি বেড়েই চলছে। ডাকাতি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাসিন্দাদের সতর্ক থেকে এলাকায় পাহারার ব্যবস্থা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। গত এক মাসে ১১টি ডাকাতি হলেও সোনারগাঁ থানায় মাত্র তিনটি মামলা নেয়া হয়েছে।
সূত্র জানায়, নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদি গ্রামের রফিক মিয়ার বাড়িতে গত ২৬ ডিসেম্বর রাতে ডাকাতি হয়। ডাকাতরা নগদ সাড়ে ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। একই ইউনিয়নের লক্ষ্মীবারদী গ্রামের সালেক মিয়ার বাড়িতে গত ২৮ ডিসেম্বর রাতে ডাকাতরা হানা দিয়ে তার দুই ভাইসহ তিন বাড়িতে ডাকাতি করে তিনটি অটোরিকশা, নগদ ৭০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ সাড়ে ৩ লাখ টাকার জিনিসপত্র লুট করে। লাধুর চর গোবিন্দপুর এলাকায় আজিজ মিয়ার বাড়িতে হানা দিয়ে ৫ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় শফিকুল ইসলামের বাড়িতে ডাকাতরা হানা দিয়ে প্রায় দেড় লাখ টাকার মালপত্র লুট করে। বারদী ইউনিয়নের মিশ্রিপাড়া গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাসের বাড়িতে গত ১০ জানুয়ারি ডাকাতি করে নগদ টাকা, ৮ ভরি স্বর্ণ, মোবাইল ফোনসেটসহ সাড়ে ৮ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়। এ ছাড়াও জামপুর ইউনিয়নের কদমতলী গ্রামে আবু বকর সিদ্দিকের বাড়িতে ও ঝালকান্দি গ্রামের চঞ্চলের বাড়িসহ তিন বাড়িতে ডাকাতি করে প্রায় সাড়ে ৬ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়। গত ১৪ জানুয়ারি গোবিন্দপুর গ্রামের অধ্যাপক নাসিরউদ্দিনে বাড়িতে হানা দেয়। তবে কোনো সম্পদ লুট করতে পারেনি বলে জানিয়েছেন এলাকাবাসী।
নোয়াগাঁও ইউনিয়নের গৌরবরদী গ্রামের আহসান উল্লাহ বলেন, তাদের এলাকায় ডাকাতির হিড়িক পড়েছে। তীব্র শীত আর ডাকাত আতঙ্ক তাদের কাবু করে ফেলেছে। ডাকাতি প্রতিরোধে এলাকায় পাহারার ব্যবস্থা করেছেন। প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত আগুন জ্বালিয়ে পাহারা দিচ্ছেন তারা।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সামসু বলেন, ডাকাতি প্রতিরোধে প্রতিদিন বিভিন্ন এলাকায় পাহারা দেয়ার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করেছেন। সেই অনুযায়ী স্থানীয়রা পাহারা দিচ্ছেন।

বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল বলেন, একের পর এক ডাকাতিতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনগণ। এ ইউনিয়ন মেঘনা ও আড়াইহাজার এ দুটি উপজেলার পার্শ্ববর্তী হওয়ায় ডাকাতরা অন্য উপজেলা থেকে এসে ডাকাতি করছে। তার নিজ উদ্যোগে পাহারাদারদের জন্য রাতে খাবারের ব্যবস্থা করেছেন বলে জানান তিনি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, পুরো উপজেলায় টহল দেয়ার মতো তাদের জনবল নেই। ডাকাতি প্রতিরোধে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ডাকাতি প্রতিরোধ করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসতে হবে। এরই মধ্যে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

Previous Post

প্রতিবন্ধী ধর্ষণ : দাদা গ্রেপ্তার

Next Post

শরীয়তপুরের হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

Next Post
শরীয়তপুরের হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার

শরীয়তপুরের হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য