• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ভূমি কর্তা খাদিজাও প্রত্যাহার ! ডিসি কে তাড়াতে চলছে লবিং

Wednesday, 24 January 2024, 10:51 pm
ভূমি কর্তা খাদিজাও প্রত্যাহার ! ডিসি কে তাড়াতে চলছে লবিং
19
SHARES
62
VIEWS
Share on FacebookShare on Twitter

‘বিগত সময়ে এসপি হারুন নারায়ণগঞ্জে দায়িত্বপালনকালে তাকে বিতারিত করতে যেমন আদাজল খেয়ে মাঠে ছিলো প্রভাবশালী চক্র ঠিক তেমনি এবার এই ডিসি (জেলা প্রশাসক) মোহাম্মদ মাহমুদুল হক কে নাারয়ণগঞ্জ থেকে তাড়াতে যার-পর-নাই চেষ্টা চালিয়ে যাচ্ছে ওই পুরাতন চক্র। কোন অবস্থাতেই যেন প্রকৃত ঘটনা প্রকাশ না পায় সে লক্ষ্যেও প্রাণপণ অপচেষ্টা চালাচ্ছে চক্রটি । আর এই প্রভাবশালী অপরাধী চক্রের কাছে যে সকলেই জিম্মি তা কে না জানে । ওই চক্র ক্লাবে বসেই চলছে চক্রান্ত।’

তোলপাড়ের যেন শেষ নাই সেই ঘুষের ৪২ লাখ টাকা উদ্ধার ও পরবর্তীতে জেলা প্রশাসক কার্যােলয়ের সার্ভেয়ার কাওসারকে গ্রেফতারের মধ্য দিয়ে। নগনীজুড়ে এক প্রভাবশালী এমপির শ্যালক কে ঘিরে এই ঘুষের কেলেংকবারীর হোতা হিসেবে মুখে মুখে গুঞ্জন ও ব্যাপক সমালোচনার ঝড় উঠলেও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক সকলকে অন্ধকারে রেখে নানা নাটকীয়তার জন্ম দিয়ে যাচ্ছেন ।

এদিকে প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ৪২ লাখ টাকা উদ্ধারের ঘটনায় সর্বত্র চাঞ্চল্যের ঝড় বইলেও আসল রহস্য এখনো রয়েছে সকলের অজানা। সার্ভেয়ার কাওসার গ্রেফতার, ঘুষ কেলেংকারীর মূল হোতা নরায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ এম সালাউদ্দীন মনজু কে বহিস্কারের পর এবার জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সিনিয়র সহকারী কমিশনার খাদিজা বেগমকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সিনিয়র সহকারী কমিশনার খাদিজা বেগমের বিরুদ্ধে অনেকের অভিযোগ রয়েছে।

এই শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে অপর সহকারী কমিশনার আর্নিকা আক্তারকে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ৪২ লাখ টাকা উদ্ধারের ঘটনায় ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরত সার্ভেয়ারের গ্রেপ্তারের পর ভূমি অধিগ্রহণ শাখা থেকে সরিয়ে নেওয়া হয় খাদিজা বেগমকে। তিনি বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া ও রিসার্চ, উন্নয়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণ শাখায় রয়েছেন।

এদিকে, টাকা উদ্ধারের ঘটনার পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ এম সালাউদ্দীন মনজুকেও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দুদক মামলায় গ্রেপ্তার করা হয় সার্ভেয়ার কাওসার আহমেদকে। মামলার অপর আসামি সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের প্রাক্তন আউটসোর্সিং কর্মচারী জাহিদুল ইসলাম সুমন পলাতক রয়েছেন।

দুদক সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি রাত দশটার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের প্রাক্তন আউটসোর্সিং কর্মচারী জাহিদুল ইসলাম সুমন (২৮) একটি কার্টুনসহ নিরাপত্তা কর্মীদের হাতে আটক হন। জেলা প্রশাসকের নির্দেশে ওই কার্টন খুলে টাকা গুনে ৪২ লাখ টাকা পাওয়া যায়। পরে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে টাকাগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের কোষাগারে জমা রাখা হয়।

জব্দ করা ৪২ লাখ টাকার সাথে দুর্নীতির সম্পৃক্ততা আছে ধারণা করে গত ১৪ জানুয়ারি জেলা প্রশাসক মাহমুদুল হক দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন। পরে ১৬ জানুয়ারি দুদক তাদের জেলা কার্যালয়ে মানি লন্ডারিং, দুর্নীতি প্রতিরোধ আইন ও দন্ডবিধির কয়েকটি ধারায় একটি মামলা করে। ওই মামলায় জাহিদুল ইসলাম সুমন ও কাওসার আহমেদকে আসামি করা হয়। কাওসারকে গ্রেপ্তার ও জাহিদুল ইসলাম সুমন পলাতক রয়েছে বলে জানায় দুদক।

ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরতদের এবং দালালদের বিরুদ্ধে আগেও নানা অভিযোগ উঠেছিল। সার্ভেয়ার গ্রেফতারের মধ্যে দিয়ে বিভিন্ন সময় উঠা দুর্নীতির অভিযোগের কিছু সত্যতা পাওয়া গেছে বলে মনে করছেন ভুক্তভোগীরা। তারা বলছেন দুর্নীতি সংশ্লিষ্ট ৪২ লাখ টাকা উদ্ধারের ঘটনায় নাম আসা রানা কি তবে ভূমি অধিগ্রহণ শাখার কোন দালাল চক্রের সদস্য। অধিকতর তদন্তে রানার আসল পরিচয় উদঘাটন এবং তাঁকে গ্রেফতারের দাবি তুলছেন ভুক্তভোগীরা। এছাড়া দালাল চক্রের সদস্য হিসেবে মিল্টন, ইকবাল, বুলবুল নামের কয়েকজনের নাম শোনা যাচ্ছে ।

নারাযণগঞ্জের একটি ক্লাবের একাধিক অত্যান্ত নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করে বলেছেন, ‘ঘুষের ওই ৪২ লাখ টাকা প্রভাবশালী এমপির শ্যালকের  তা সকলেই জানেন কিন্তু কথা বলার সাহস নাই কারোর। কথা কইতে গেলেই গুলি খাইতে হইবো । তাই মুখ বন্ধ সকলের। আর ওই প্রভাবশালী এমপির প্রভাবশালী শ্যালকের ভয়ে বাঘে-মহিষে এক ঘাটে জল খায়। এতেটাই দূর্ধর্ষ ওই শ্যালকের ঘনিষ্ঠ ব্যক্তি হচ্ছে ওই ড্রাইভার পুত্র রানা। এই ক্লাবে বসেই নানা অপকর্ম করে যাচ্ছে ওই প্রভাবশালীরা । রানাকেও কিছু জিজ্ঞেস করবে কেউ (আসলে ঘটনা কি ?) এই সাহসও রাখে না কোন ক্লাব সদস্য । বিগত সময়ে এসপি হারুন নারায়ণগঞ্জে দায়িত্বপালনকালে তাকে বিতারিত করতে যেমন আদাজল খেয়ে মাঠে ছিলো প্রভাবশালী চক্র ঠিক তেমনি এবার এই ডিসি (জেলা প্রশাসক) মোহাম্মদ মাহমুদুল হক কে নাারয়ণগঞ্জ থেকে তাড়াতে যার-পর-নাই চেষ্টা চালিয়ে যাচ্ছে ওই পুরাতন চক্র। কোন অবস্থাতেই যেন প্রকৃত ঘটনা প্রকাশ না পায় সে লক্ষ্যেও প্রাণপণ অপচেষ্টা চালাচ্ছে চক্রটি । আর এই প্রভাবশালী অপরাধী চক্রের কাছে যে সকলেই জিম্মি তা কে না জানে । ওই চক্র ক্লাবে বসেই চলছে চক্রান্ত।’

ক্লাব সদস্যদের এমন ক্ষুদ্ধ অসংখ্য মন্তব্য সংরক্ষনে রয়েছে।

Previous Post

আড়াইহাজারে নৈশ  প্রহরীর লাশ উদ্ধার

Next Post

আড়াইহাজারে নারী মাদক কারবারী গ্রেফতার

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 4

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
আড়াইহাজারে নারী মাদক কারবারী গ্রেফতার

আড়াইহাজারে নারী মাদক কারবারী গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য