• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

এমপি নাই, রিসোর্ট নাই ! বিআইডব্লিউটিএ‘র বিতর্কিত অভিযান

Wednesday, 31 January 2024, 10:10 pm
এমপি নাই, রিসোর্ট নাই ! বিআইডব্লিউটিএ‘র বিতর্কিত অভিযান
16
SHARES
51
VIEWS
Share on FacebookShare on Twitter

দীর্ঘ প্রায় অর্ধ যুগ যাবৎ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার নদী বেষ্টিত চরাঞ্চল চর কিশোরগঞ্জ এলাকায় কয়েকটি রিসোর্ট, রেস্তোরাসহ বিশাল হাট বাজার স্থাপন করে বিশাল বাণিজ্য চালিয়ে যাচ্ছে মুন্সীগঞ্জ জেলার স্থানীয় একটি প্রভাবশালী চক্র।  আর এই চক্রের হোতারা হুংকার দিয়ে বলে বেড়াতো সোনারগাঁ থানা পুলিশ, উপজেলা অফিস আর নারায়ণগঞ্জ  বিআইডব্লিউটিএ এর কর্মকর্তাদের ম্যানেজ করেই এই ব্যবসা চালিয়ে যাচ্ছে।

২০২২ সালের ৯ নভেম্বর এই চর কিশোরগঞ্জ নৌরুটে ফেরি সার্ভিস চালু করেন মুন্সিগঞ্জ-৩ আসনের তৎকালীন সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস । এর কয়েক বছর পূর্ব থেকেই এই চর কিশোরগঞ্জ নিয়ন্ত্রণ করতো প্রভাবশালী চক্র। এক দিকে নারায়ণগঞ্জ ৩ আসনে অপরদিকে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিবর্তন হওয়ার ফলেই এই অভিযান হয়েছে বলে মন্তব্য করেছেন ভূক্তভোগিদের উচ্ছেদের শিকার অনেকেই।

ক্ষমতাধর সেই সংসদ সদস্য এবার না থাকায় সোনারগাঁয়ে মেঘনা নদী দখলের অভিযোগে চারটি রিসোর্ট, রেস্তোরাসহ ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ’র মেঘনাঘাট নদীবন্দর কর্তৃপক্ষ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ তাসলিমা আকতারের নেতৃত্বে বুধবার (৩১ জানুয়ারি) বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার চর কিশোরগঞ্জ ফেরিঘাট ও আশপাশের এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এসময় অবৈধ দখলদাররা উচ্ছেদ অভিযানে হামলা ও এক্সকেভেটরের কাঁচ ভাঙচুর করলে দুজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের ত্রিশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দুই দিনব্যাপী উচ্ছেদ অভিযানের প্রথম দিন এক্সকেভেটর দিয়ে একে একে গুঁড়িয়ে দেয়া হয় মেঘনা নদীর পশ্চিম তীর দখল করে সারিবদ্ধভাবে গড়ে ওঠা চারটি অবৈধ রিসোর্ট ও রেস্তোরা। পরে একে একে উচ্ছেদ করা হয় অবৈধ ড্রেজার, বালুর গদি ও দোকানপাটসহ মোট ৩৫টি অবৈধ স্থাপনা।
বুধবার বেলা এগারোটায় সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ ফেরিঘাটে উচ্ছেদ অভিযান শুরু করলে শ্লোগান দিয়ে বাধা সৃষ্টিসহ বিআইআইডব্লিউটিএ’র উচ্ছেদ কর্মীদের ওপর হামলা চালায় অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকপক্ষের লোকজন। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয়। এক পর্যায়ে অবৈধ দখলদাররা মারমুখী হয়ে উচ্ছেদ কাজের এক্সকেভেটরের কাঁচ ভাঙচুর করলে পুলিশ তাদের দুজনকে আটক করে। পরে আটকদের ত্রিশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তবে উচ্ছেদের আগে কোন নোটিশ বা সময় দেয়া হয়নি বলে দখলদাররা দাবি করলেও স্থানীয়দের কেউ কেউ জানান, ‘এতোদিন কি করেছেন নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ ? কোন ধরণের নোটিশ ছাড়াই এতো দিন বছরের পর বছর  বিআইডব্লিউটিএ এর লোকজন প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে মোটা অংকের মাসোয়ারাে নিয়ে গেলেও কেউ একবারও বলে নাই এইখানে উচ্ছেদ হইবো এইবার ।

বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাসলিমা আকতার সময় সংবাদকে বলেন, উচ্চ আদালতের নির্দেশে মেঘনা নদী অবৈধ দখলমুক্ত করতে আমরা দুই দিনব্যাপী উচ্ছেদ অভিযান শুরু করেছি। আজকে প্রথম দিন আমরা সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ ফেরিঘাট ও আশপাশের এলাকায় রিসোর্ট, রেস্তোরা, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, জেটি ও ড্রেজার সহমোট ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সক্ষম হয়েছি। তবে আমাদের অভিযানে বাধা সৃষ্টি ও সরকারি সম্পদ ভাঙচুর করায় দুজনকে আটক করে তাদের ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বৈদ্যেরবাজার এলাকায় আমাদের অভিযান চলবে।

বিআইডব্লিউটিএ’র মেঘনাঘাট নদীবন্দরের ভারপ্রাপ্ত উপ পরিচালক মো. শরিফুল ইসলাম আমন্ত্রণ করে নিয়ে যাওয়া গণমাধ্যমকর্মীদের বলেন, উচ্ছেদ অভিযান আমাদের নিয়মিত ও চলমান কার্যক্রমের একটি অংশ। নিয়ম মেনেই আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। মেঘনা নদীর দুই তীরে যতগুলো অবৈধ স্থাপনা আছে সবগুলো আমরা পর্যায়ক্রমে উচ্ছেদ করবো। যতো বাধাই আসুক আমরা আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত রাখবো। দখলদারদের কাউকে আমরা ছাড় দেবো না।
নাম প্রকাশ না করা অনুরোধে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ এর একজন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা সবাই জিম্মি শীর্ষ কর্তার কাছে । কোন কথা বলতেও পারি না। কত দালাল যে আছে এই দপ্তরে। যে দালাল বেশী দালালী দিতে পারবে তার পক্ষে কাজ করে কর্তারা। এই চর কিশোরগঞ্জ থেকে কি পরিমান প্রতি মাসে মাসোয়ারা আসতো তা শীর্ষ ওই কর্তাই জানেন। আর স্থানীয় দুই এমপির নাম ব্যবহার করতো । বিআইডব্লিউটিএ এর অসাধু চক্র নারায়ণগঞ্জ ৩ আসন আর  মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যদের নাম ব্যবহার করতো জানুয়ারীর ৭ তারিখ পর্যন্ত। এরপর নতুন সূর। নতুন করে কোন লোক এই চর কিশোরগঞ্জে রিসোর্ট চালাতে হয়তো গোপনে চুক্তি করেছে । যার কারণে এই নতুন নাটক করলো বিআইডব্লিউটিএ । অচিরেই দেখা যাবে এই উচ্ছেদ কার জন্য করা হয়েছে।’
Previous Post

পুরানো পান্ডুলিপিতে নতুন স্পটে নাটক মঞ্চায়ন তিতাসের

Next Post

Hundreds of RMG workers, officials fall sick after eating at factory's picnic in Narayanganj

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
Hundreds of RMG workers, officials fall sick after eating at factory’s picnic in Narayanganj

Hundreds of RMG workers, officials fall sick after eating at factory's picnic in Narayanganj

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য