• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

চন্দন শীল বাদ : নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

Tuesday, 6 February 2024, 11:21 pm
চন্দন শীল বাদ : নির্বাচনের নির্দেশ হাইকোর্টের
7
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter

১৪০ বছরের পুরাতন ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীলকে এডহক কমিটির সভাপতি করে গঠিত কমিটি বাতিল করেছে হাইকোর্ট।

মঙ্গলবার (৬ জানুয়ারি) হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবউল্লাহ’র বেঞ্চ এক আদেশে এ রায় প্রদান করেন।

আদেশে বলা হয়, গত ২৪ জানুয়ারি ঢাকা শিক্ষাবোর্ড থেকে অনুমোদিত এডহক কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তার জন্য রুল জারি করেন।

রুলে বলা হয়, এডহক কমিটির সভাপতি চন্দন শীল হাইকোর্টের নির্দেশনা অমান্য করে চতুর্থবারের মতো সভাপতি মনোনীত হয়েছেন যা আদেশ বহির্ভূত।

উল্লেখ্য, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কোনো সভাপতি পরপর দুইবারের বেশি সভাপতি হতে পারবেন না।

অপরদিকে চন্দনশীলকে যাতে ভবিষ্যতে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র সভাপতির মনোনয়ন না দেয়া হয় এ জন্য আদেশ দেয়া হয়েছে এবং একই আদেশে আগামী তিনমাসের মধ্যে নতুন গভর্নিং বডি’র নির্বাচন সম্পন্ন করার জন্য নির্দেশ দেয়া হয়।

কেনো যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করা হয়নি তা জানতে চেয়ে রুল জারি করেন।

স্কুলের একটি সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের বর্তমান গভর্নিং বডি’র মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু গভর্নিং বডি’র মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই শিক্ষাবোর্ডের নিয়ম অনুযায়ী গভর্নিং বডি’র নির্বাচন সম্পন্ন করার নিয়ম রয়েছে। অজ্ঞাত কারণে গভর্নিং বডি’র নির্বাচন সম্পন্ন না করে গোপনে গত ২৪ জানুয়ারি ঢাকা শিক্ষাবোর্ড থেকে একটি এডহক কমিটির অনুমোদন নেয়া হয়। উক্ত এডহক কমিটিতে বিগত কমিটির সভাপতি চন্দন শীলকে সভাপতি করে ৪ সদস্যের এডহক কমিটির অপর সদস্যরা হলেন- শিক্ষক প্রতিনিধি মাহবুবুর রহমান, অভিভাবক প্রতিনিধি দেলোয়ারা বেগম মায়া এবং প্রধান শিক্ষক (পদাধিকার বলে)।

নির্ধারিত সময়ে নির্বাচন না করে এডহক কমিটি গঠনের পর বর্তমান কমিটির অভিভাবক সদস্য সরকার আলম, ওয়াহিদ সা’দত বাবু ও দাতা সদস্য আবদুস সালাম হাইকোর্টে রিট দায়ের করেন। পিটিশন নং- ১০৩৯/২০২৪ এর মাধ্যমে দায়েরকৃত রিটের প্রেক্ষিতে ব্যারিস্টার মেহেদী হাসান ও ব্যারিস্টার শাহেদ আহমেদ সাদী মঙ্গলবার রীটের শুনানী করেন। শুনানীর পর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবউল্লাহ’র বেঞ্চ থেকে এ আদেশ জারি করা হয়।

এ ব্যাপারে রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মেহেদী হাসান জানান, আগামী তিন মাসের মধ্যে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র নির্বাচন সম্পন্ন করতে হবে। একইসাথে বর্তমান এডহক কমিটির বৈধতা থাকবে না।

তিনি জানান, অপর এক আদেশে হাইকোর্ট বর্তমান সভাপতি চন্দন শীল ভবিষ্যতে এ স্কুল এন্ড কলেজের সভাপতি না হতে পারে সেজন্য নির্দেশনা দেন।

Previous Post

ঝর্ণার ধর্ষণ মামলা : মামুনুল হকের পক্ষে জেরা

Next Post

নগরীর 'গলার কাটা' মীর জুমলা সড়কের দখল উচ্ছেদ

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
নগরীর ‘গলার কাটা’ মীর জুমলা সড়কের দখল উচ্ছেদ

নগরীর 'গলার কাটা' মীর জুমলা সড়কের দখল উচ্ছেদ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য