• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘শীতলক্ষ্যা ধ্বংসে পরিবেশ অধিদপ্তরের অসাধু চক্র দায়ী’

Friday, 9 February 2024, 10:46 pm
‘শীতলক্ষ্যা ধ্বংসে পরিবেশ অধিদপ্তরের অসাধু চক্র দায়ী’
5
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

জোড়ালো অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জের কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদ তাদের ব্যবসা টিকিয়ে রাখতে প্রভাব বিস্তার করে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপর। আর সেই সুযোগ নিয়ে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের অসাধু পিয়ন থেকে শীর্ষ কর্তাদের প্রায় সকলের দূর্ণীতি যেন রন্দ্রে রন্দ্রে বীজ বুনে তাদের আখের গোছাচ্ছেন। আর ওই প্রভাবশালীদের দোহাই দেয় কখনো জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আবার কখনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গণের নাম ব্যবহার করে একইভাবে র‌্যাবের দোহাই দিয়ে নানাভাবে হয়রানী ও জেল খাটানোর হুমকি দমকি দিয়ে উৎকোচ আদায়ে মহাপটু এই অধিদপ্তরের অসাধু চক্র ।

তাদের কারণেই নারায়ণগঞ্জের পরিবেশ মারাত্মক আকার ধারণ করেছে বলে প্রায় সকল নগরবাসী মন্তব্য করেন প্রতিনিয়তঃ  

প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে গেছে শীতলক্ষ্যা নদী। এক সময় স্রোতঃস্বিনী শীতলক্ষ্যায় স্বচ্ছ পানি, অসংখ্য নৌযান, গাঙচিল, মাছরাঙাসহ নানা পাখির ওড়াউড়ি ছিল, ছিল নানা রকমের মাছ।

সেই শীতলক্ষ্যার পানি এখন কুচকুচে কালো, দুর্গন্ধময়। এ নদী এখন মৃত প্রায়। অথচ একটা সময় এ পানি গোসলসহ দৈনন্দিন নানা কাজে ব্যবহার হতো। এমনকি মানুষ পানও করত। সেই শীতলক্ষ্যা ধ্বংসের জন্য পরিবেশ অধিদপ্তরকেই দায়ী করছেন পুরো নারায়ণগঞ্জবাসী।

একসময় অনেক দূর-দূরান্ত থেকে জাহাজে করে এই শীতলক্ষ্যা নদীর সুপ্রিয় পানি সরবরাহ করে নেওয়া হতো। নদী তীরের ডাইং কারখানাসহ বিভিন্ন কারখানার রাসায়নিক বর্জ্য ও শহরের বর্জ্য- মূলত এই দুই কারণে দূষিত হচ্ছে শীতলক্ষ্যা। এর সঙ্গে যুক্ত হচ্ছে পলিথিন ও নৌযানের বর্জ্য।

সম্প্রতি শীতলক্ষ্যা নদীর দুই পাড় ঘুরে দেখা গেছে, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও বাসাবাড়ির অপরিশোধিত বর্জ্য নর্দমা ও খালের মাধ্যমে সরাসরি নদীতে পড়ছে। শহরের ৫নং নৌঘাট থেকে শুরু করে ১নং ঘাট, লঞ্চঘাট হয়ে নিতাইগঞ্জ পর্যন্ত নদীর পাড় ধরে হেঁটে দেখা যায়, নদীর তীরে ময়লা-আবর্জনা পড়ে আছে। গৃহস্থালির বর্জ্য থেকে শুরু করে এমন কোনো বর্জ্য নেই, যা সেখানে ফেলা হচ্ছে না। কোথাও কোথাও জমে আছে আবর্জনার স্তূপ।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নর্দমা ও খাল-বিল দিয়ে প্রতিদিন প্রায় ২০ কোটি লিটার শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য এই শীতলক্ষ্যা নদীতে এসে মিলিত হচ্ছে। সেই সঙ্গে রয়েছে হোটেল রেস্তোরাঁ, বাসাবাড়ির পয়োবর্জ্য, গৃহস্থালির বর্জ্যসহ পলিথিন ও প্লাস্টিক বর্জ্য।

বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী, নারায়ণগঞ্জে নানারকম শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় তিন হাজার। এসব শিল্প কারখানার অনেকই তরল বর্জ্য নির্গমণকারী। নিয়ম অনুযায়ী এসব কারখানায় বর্জ্য শোধনাগার (ইটিপি) থাকার কথা। কিন্তু অনেক কারখানাতে তা নেই। এরমধ্যে ডাইং-ড় কারখানাগুলো অন্যতম। আবার যাদের ইটিপি আছে, পরিচালনা ব্যয় বেশি হওয়ায় বেশিরভাগ প্রতিষ্ঠানই তা বন্ধ রাখছে বলে অভিযোগ।

শীতলক্ষ্যা নদী পাড়ের বাসিন্দা ইয়াছিন সাকিব বলেন, এক সময় নদীতে গোসল করতাম, মাছ ধরতাম। এখন আর গোসল করার মতো অবস্থা নেই, মাছ নেই। এখন কলকারখানার বর্জ্যে নদীর পানি দূষিত ও নষ্ট হয়ে গেছে। মাঝে মাঝে মাছসহ বিভিন্ন জলজ প্রাণী মরে ভেসে উঠছে। এই পানি এখন আমাদের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। শীতলক্ষ্যা নদীকে দূষণের কবল থেকে বাঁচাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি।

বন্দর এলাকার এক বৃদ্ধ সুলতান মিয়া বলেন, আমাদের শৈশব কেটেছে এই নদীর পানিতে গোসল করে আর মাছ ধরে। এখন গোসল তো দূরের কথা, শরীরে পানি লাগলেই চুলকায়, চর্মরোগে আক্রান্ত হতে হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পানিতে জীববৈচিত্র্য টিকে থাকার জন্য ন্যূনতম ৪ দশমিক ৫ মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন। কিন্তু শীতলক্ষ্যার পানিতে আছে মাত্র শূন্য দশমিক ১ মিলিগ্রাম। তবে বর্ষাকালে কিছুটা বেড়ে ২ মিলিগ্রাম হয়ে থাকে। ফলে এই নদীতে মাছসহ বিভিন্ন জলজ প্রাণী বেঁচে থাকা দায়। পাশাপাশি গৃহস্থালি কাজেও শীতলক্ষ্যার পানি ব্যবহারের উপযোগী নয়।

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সিনিয়র সহসভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, শীতলক্ষ্যার তীরে গার্মেন্টস, ডাইং ও সিমেন্ট কারখানা গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠান পরিশোধন ছাড়াই তরল রাসায়নিক বর্জ্য নদীতে ফেলছে। এসব প্রতিষ্ঠান কীভাবে ছাড়পত্র নেয়, প্রতিষ্ঠানগুলো কীভাবে পরিচালনা করছে ? এখানে অর্থনৈতিক লেনদেন রয়েছে। এর সঙ্গে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের লোকজন জড়িত বলে মনে করি। যদি তা না হতো তাহলে দুর্বৃত্তরা এভাবে একটা নদী ধ্বংস করতে পারে না। এসব কারণেই নদীদূষণ রোধ করা যাচ্ছে না।

দূষণ রোধে প্রতিষ্ঠানগুলোকে আইনের আওতায় আনতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তর কোনো ধরনের বিচার বিবেচনা ছাড়াই ছাড়পত্র দিচ্ছে। এসব বন্ধ করতে হবে। সরকার কঠোর হলেই নদীদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব। পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বিভিন্ন বর্জ্য সরাসরি এসে পড়ছে শীতলক্ষ্যায়। ছবি : কালবেলা

বিভিন্ন বর্জ্য সরাসরি এসে পড়ছে শীতলক্ষ্যায়

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের পয়োবর্জ্য নদীতে পরিশোধন করে ফেলার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ক্লাস্টার ইটিপি বসানো হবে। এটি বাস্তবায়ন হলে শীতলক্ষ্যা নদীর অবস্থার উন্নতি হবে, দূষণ কমবে। এ ছাড়া নদীর দখল-দূষণ কমাতে আরও কিছু প্রকল্প চলমান আছে। সেগুলো বাস্তবায়ন হলে নদী আবার আগের রূপে ফিরে আসবে।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মুজাহীদ বলেন, নারায়ণগঞ্জে প্রায় ৫০০ শিল্পপ্রতিষ্ঠানে আছে, যারা রাসায়নিক তরল বর্জ্য নির্গমণ করে। এগুলোর মধ্যে ৩৫৭টি প্রতিষ্ঠানে ইটিপি রয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলো বর্জ্য পরিশোধন ছাড়াই সরাসরি নর্দমা ও শীতলক্ষ্যা নদীতে ফেলছে।

নদীদূষণ বন্ধে প্রতি মাসেই অভিযান পরিচালনা করা হয় জানিয়ে তিনি বলেন, যেসব কারখানায় ইটিপি নেই সেগুলো চিহ্নিত করা হয়েছে। তাদের ইটিপি স্থাপনের নির্দেশ দেওয়া হচ্ছে। যারা মানছে না তাদের বিরুদ্ধে মামলা করে কারখানা সিলগালা করা হচ্ছে। সর্বোপরি নদীদূষণ বন্ধে কাজ করছি।

Previous Post

ভাসুরের কান্ড : কব্জি বিচ্ছিন্ন

Next Post

ফারজানা মৃত্যু রহস্য : ফাহিম ও পরিবার খুঁজছে পুলিশ

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
ফারজানা মৃত্যু রহস্য : ফাহিম ও পরিবার খুঁজছে পুলিশ

ফারজানা মৃত্যু রহস্য : ফাহিম ও পরিবার খুঁজছে পুলিশ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য