• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রাজধানীতে অসংখ্য চুরি : নারায়ণগঞ্জে চোরচক্রের বসতি !

কিস্তিতে কেনা পিকআপ নিয়ে ঘুরে ঘুরে চুরি করতেন তারা

Monday, 19 February 2024, 8:37 pm
রাজধানীতে অসংখ্য চুরি : নারায়ণগঞ্জে চোরচক্রের বসতি !
2
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজধানীর হাজারীবাগ ও কলাবাগান থানায় দায়ের হওয়া দুটি মামলার তদন্তে অভিনব কৌশলে চুরির সঙ্গে জড়িত দুটি চোর চক্রের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি বলছে, একটি চক্রের মূলহোতা একজন নারী। যিনি কাজ করার অজুহাত দেখিয়ে বাসায় প্রবেশ করে চুরি করতেন। অপর চক্রটি চুরি করার জন্য কিস্তিতে পিকআপ কিনে সেটি নিয়ে ঘুরে ঘুরে চুরি করতো। দুই চক্রের ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। দুই চক্রেরই মূলহোতা রত্না ওরফে সিলেটি রত্না ও শামীম।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য জানান।

তিনি বলেন, ডিবির রমনা বিভাগ দুটি চুরির মামলা তদন্ত করে অভিনব কৌশলে চুরির অভিযোগে দুটি চোর চক্রের ১২ জন সদস্যকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে চুরির সরঞ্জামসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে।

কলাবাগান এলাকায় সাবেক একজন জজের বাসায় ঢুকে চুরির ঘটনা তদন্তে নেমে চক্রের মূলহোতা রত্নাকে গ্রেফতার করা হয়। রত্না ওরফে সিলেটি রত্না নামের এই নারী কাজের কথা বলে বিভিন্ন বাসায় প্রবেশ করে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরি করে সটকে পড়তেন। একজন সাবেক জজের বাসায় প্রবেশ করে রত্না তিনটি দামি মোবাইল চুরি করে পালিয়ে যান। এই মোবাইল উদ্ধার করতে গিয়ে আমরা আরও ১৯টি মোবাইল পেয়েছি। সেগুলো পরে মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

ডিবির অতিরিক্ত কমিশনার আরও বলেন, রাজধানীর হাজারীবাগের একটি দোকানে চুরির ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্তে নেমে অপর একটি চক্রের সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। চক্রটি রাতের আঁধারে পিকআপ নিয়ে ঘুরে ঘুরে চুরি করতো।

ডিবির রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের সদস্যরা অন্তত ৫০০ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এ চোর চক্রকে চিহ্নিত করে। চক্রের সদস্যরা নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় থাকেন। তারা রাতের আঁধারে চুরি করে আবার নারায়ণগঞ্জে গিয়ে আত্মগোপন করতেন। এমনকি চুরি করে নেওয়া মালামাল রাখার জন্য নারায়ণগঞ্জে তারা গোডাউনও ভাড়া করেছিলেন। আর চুরি করার জন্য কিস্তিতে পিকআপ কিনেছিলেন চক্রের সদস্য শামীম। চুরির টাকার একটি অংশ দিয়ে গাড়ির কিস্তি পরিশোধ করতেন তিনি। তাদের চুরি করা পণ্য কেনার জন্য আলাদা আলাদা ক্রেতা ছিল।

ডিবি প্রধান আরও বলেন, চক্রের সদস্য নিয়মিত পরিবর্তন হতো। চক্রটি অন্তত ৫০টিরও বেশি চুরির ঘটনা ঘটিয়েছে। চক্রের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের রিমান্ডে এনে আরও কোথায় কোথায় চুরি করেছে সে তথ্য বের করা হবে। তাদের কাছ থেকে চোরাই মালামাল কারা কিনেছে সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে।

চোরাই মালামাল কেনা অপরাধ। যারা এসব মালামাল কেনেন তাদের নামেও মামলা হবে বলে জানা হারুন অর রশীদ।

Previous Post

সোনারগাঁয়ে দখলে রাজত্ব চলছে !

Next Post

সড়কে ঝড়লো শ্বশুর জামাতার প্রাণ

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
সড়কে ঝড়লো শ্বশুর জামাতার প্রাণ

সড়কে ঝড়লো শ্বশুর জামাতার প্রাণ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য