• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জ তিতাসে চাকরী : যশোরে সম্পদের পাহাড় !

আয়ের চেয়ে সম্পদ বেশি, তিতাস গ্যাস কর্মকর্তা ও তাঁর স্ত্রীর নামে মামলা

Friday, 23 February 2024, 9:40 pm
নারায়ণগঞ্জ তিতাসে চাকরী : যশোরে সম্পদের পাহাড় !
9
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির উপব্যবস্থাপক মো. রিয়াজুল ইসলাম ও তাঁর স্ত্রী মনিকা রেজার বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে পৃথক দুটি মামলা করেন একই কার্যালয়ের উপসহকারী পরিচালক জালাল উদ্দিন।

রিয়াজুল ইসলামের (৩৪) বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়। তিনি উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা (দক্ষিণপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ কার্যালয়ে কর্মরত।

মামলার বাদী জালাল উদ্দিন সাংবাদিকদের বলেন, রিয়াজুল ইসলাম চাকরিজীবী ও তাঁর স্ত্রী গৃহিণী। তাঁরা ঘুষ-দুর্নীতির মাধ্যমে অবৈধ পন্থায় সম্পদ অর্জন করেছেন বলে অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। রিয়াজুল ইসলামের ৩৯ লাখ ৯২ হাজার ৪০২ টাকার ও মনিকা রেজার ৪৫ লাখ ২৫ হাজার ২০৯ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ রয়েছে।

দুদকের যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১০ এপ্রিল রিয়াজুল ইসলাম তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত তাঁদের আয়ের হিসাব পর্যালোচনা করে ওই মামলা করা হয়েছে। চাকরি করাকালে এই দম্পতি গ্রামের বাড়ির এলাকায় ১৩৬ শতক ধানি জমি কিনেছেন। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে ৩৮ লাখ ৫১ হাজার ৬২০ টাকা রয়েছে এবং ৩১ লাখ ৯০ হাজার ৮৭০ টাকা পারিবারিক ও অন্যান্য ব্যয় করেছেন। এসব সম্পদের অনেকাংশ তিনি স্ত্রীর নামে হস্তান্তর করেছেন। রিয়াজুল ইসলামের বেতন বিবরণী ও আয়কর নথি অনুযায়ী এসব সম্পদ তাঁর আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।

এ ব্যাপারে রিয়াজুল ইসলাম ও মনিকা রেজার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মামলার বাদী দুদকের উপসহকারী পরিচালক জালাল উদ্দিন বলেন, দুদকের জিজ্ঞাসাবাদে রিয়াজুল ইসলাম ও মনিকা রেজা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁরা ধার-দেনা করে এই সম্পদ অর্জন করেছেন বলে জানিয়েছেন। তদন্তে পুরো বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে।

Previous Post

ফতুল্লায় পিটিয়ে হত্যা : ধামাচাপার চেষ্টা ক্ষমতাধর মেম্বারের

Next Post

সিদ্ধিরগঞ্জে ড্রিল মেশিন বিস্ফোরণ : দগ্ধ ২

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 4

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
সিদ্ধিরগঞ্জে ড্রিল মেশিন বিস্ফোরণ : দগ্ধ ২

সিদ্ধিরগঞ্জে ড্রিল মেশিন বিস্ফোরণ : দগ্ধ ২

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য