• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

পঙ্কজ উদাস : ঘুমের মধ্যেই চির ঘুম

Monday, 26 February 2024, 8:58 pm
পঙ্কজ উদাস : ঘুমের মধ্যেই চির ঘুম
11
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter

ঘুমের মধ্যে নীরবে মারা গেলেন ভারতে জনপ্রিয় গজল শিল্পী পঙ্কজ উদাস। ৭২ বছর বয়সী পঙ্কজ উদাস দীর্ঘদিন লড়াই করছিলেন ক্যান্সারের সঙ্গে।

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত এ গায়কের মৃত্যুর খবর জানিয়ে তার মেয়ে নায়াব উদাস সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন।

মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সোমবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তার আগে বেশ কয়েকদিন এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

পঙ্কজ উদাসের জন্ম ১৯৫১ সালের ১৭ মে গুজরাটের একটি সঙ্গীত পরিবারে। গজলশিল্পী হিসেবে গত শতকের ৮০ ও ৯০ দশকে তিনি নিজ দেশ ভারত ও তার বাইরে অন্যান্য দেশে বিপুল জনপ্রিয়তা পান।

১৯৮৯ সালে পঙ্কজ উদাসের গানের অ্যালবাম ‘নাবিল’ মুক্তি পেয়েছিল। বেস্ট সেলিং অ্যালবামের তালিকায় থাকা ‘নাবিল’ এর প্রথম কপিটি নিলামে এক লাখ রুপিতে বিক্রি হয় তখন। যেটি পঙ্কজ উদাস মূলত ক্যান্সার আক্রান্ত রোগীদের অর্থনৈতিক সহযোগিতার জন্য অনুদান দিয়েছিলেন।

গজল শিল্পী হিসেবে জনপ্রিয়তার বাইরে পঙ্কজ উদাসের আরেকটি পরিচিতি হচ্ছে তিনি প্রচুর দাতব্য করেছেন। আর এসব কাজে সহযোগিতার মাধ্যম হিসেবে এই সংগীত মায়েস্ত্রো বেছে নিয়েছেন নিজের গানকেই। প্যারেন্টস থ্যালাসেমিয়া ইউনিটের সঙ্গে পঙ্কজ ছিলেন ওতপ্রোতভাবে জড়িত।

চার দশকেরও বেশি সময় ভারতের মিউজিক ইন্ডাস্ট্রি মাতিয়েছেন পঙ্কজ। ‘চান্দি জ্যায়সা রং হ্যায় তেরা’, ‘জিয়ে তো জিয়ে ক্যায়সা’  ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, ‘নিকলো না বেনাকাব’ ইত্যাদি তার গাওয়া অসংখ্য গান শ্রোতাদের মুখে মুখে এখনো ফেরে।

১৯৮০ সালে ‘আহাত’ গজল অ্যালবামটি পঙ্কজ উদাসের প্রথম অ্যালবাম ছিল। তবে ১৯৮৬ সালে মহেশ ভাট পরিচালিত ‘নাম’ সিনেমায় ‘চিঠি আয়ি হ্যায়’ গানটি গেয়ে মানুষের মনে স্থান করে নেন। অবশ্য এই গানের শিরোনামেই তার অ্যালবামটি বের হয় ১৯৯৩ সালে। এ পর্যন্ত ৬০টি অ্যালবাম বের হয়েছে পঙ্কজ উদাসের।

পঙ্কজ উদাস নিয়ে অজানা কিছু তথ্য

পঙ্কজ উদাসরা তিন ভাই। তিনি সবচেয়ে ছোট। তার বড় ভাই মনোহর উদাস এবং মেজ ভাই নির্মল উদাসও গজল শিল্পী। ভাইদের মধ্যে নির্মল উদাস সবার আগে গান শুরু করলেও সবচেয়ে সফল পঙ্কজ উদাস। বড় ভাই মনোহর উদাস বলিউডেও গান গেয়েছেন। তাদের তিন ভাইয়ের রয়েছে ‘তিন মওসাম’ নামের একটি অ্যালবামও। ১৯৯১ সালে অ্যালবামটি মুক্তি পায়।

পঙ্কজ উদাস ছিলেন একজন বিজ্ঞান অনুরাগী। তিনি চিকিৎসক হতে চেয়েছিলেন। সংগীতের প্রতি ভালোবাসার জন্য সেই স্বপ্ন ত্যাগ করেছিলেন। তবে মুম্বাইয়ের উইলসন কলেজ থেকে পড়াশোনা করে বিজ্ঞানে ডিগ্রিও অর্জন করেছেন তিনি।

জীবনে প্রথম সম্মানী হিসেবে পঙ্কজ উদাস নিয়েছিলেন মাত্র ৫১ রুপি। ‘অ্যায় মেরে বতন লোগো’ (হে আমার দেশের লোক) শিরোনামে একটি স্টেজ শোতে পারফর্মেন্স করে ওই অর্থ আয় করেছিলেন তিনি।

গজলের পাশাপাশি দারুণ তবলাও বাজাতে পারতেন পঙ্কজ উদাস। গাড়িপ্রেমী ছিলেন পঙ্কজ উদাস। প্রথম বড় অংকের সম্মানী পেয়েই কিনেছিলেন ফিয়াট ৫১ মডেলের একটি গাড়ি।

Previous Post

আজ পবিত্র শবে বরাত

Next Post

ফতুল্লার নাজমুল হোসিয়ারীর কান্ড : রক্ষা পেতে দৌড়ঝাপ

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
ফতুল্লার নাজমুল হোসিয়ারীর কান্ড : রক্ষা পেতে দৌড়ঝাপ

ফতুল্লার নাজমুল হোসিয়ারীর কান্ড : রক্ষা পেতে দৌড়ঝাপ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য