• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লার কুতুবপুরে কথিত ছাত্রলীগ নেতাদের মাদকের হাট বাজার !

Sunday, 3 March 2024, 11:23 pm
ফতুল্লার কুতুবপুরে কথিত ছাত্রলীগ নেতাদের মাদকের হাট বাজার !
13
SHARES
41
VIEWS
Share on FacebookShare on Twitter

এ যেন মুড়ি মুড়কির হাট বাজার ! সর্বত্রই হাত বাড়ালেই পাওয়া যায় মাদকের মতো মরণ নেশার সকল ধরণের পন্য ! ক্রাইমজোন এলাকা হিসেবে জেলা ব্যাপি পরিচিত নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নিত্যদিনের চিত্র এমন । প্রতিদিনই এ ইউনিয়নে কোন না কোন অপরাধ সংঘটিত হয়ে আসছে দীর্ঘদীন ধরে। এবার মাদক ব্যবসার গুরুতর অভিযোগ উঠেছে কুতুবপুর ইউনিয়নের বেশ কয়েকজন কথিত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে।

তাঁদের ছত্রচ্ছায়ায় কুতুবপুরের সর্বত্র জমজমাট মাদক ব্যবসা চলছে বলে অভিযোগ রয়েছে। তাঁদের মধ্যে নামধারী ছাত্রলীগ নেতাসহ বেশ কয়েকজন সদস্য জড়িত রয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি মরনঘ্যাতি মাদকসহ ক্ষমতাসীনদলের বেশ কয়েকজন নেতা গ্রেফতার হয়েছে।

অপরদিকে, নারায়ণগঞ্জ-৪ আসনের প্রভাবশালী সাংসদ মাদক নির্মূলের লক্ষ্যে ব্যাপক উদ্যোগ নিলেও নীজ দলের নেতৃবৃন্দের মাদক ব্যবসার জড়িত থাকার বিষয়টির কারনে তার এমন মহৎ উদ্যোগের সফলতা নিয়েও সাধারন মানুষের কাছে প্রশ্ন দেখা দিয়েছে ।

সূত্রমতে, গত ২৬ (ফেব্রুয়ারী) সোমবার ফতুল্লা থানা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি রাকিবুল হাসান রকি (২৮)-কে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ৷ এছাড়াও গ্রেফতারকৃত রকি কুতুবপুর ইউনিয়নের নামধারী ছাত্রলীগ নেতা লিমন ও ইমরানের ঘনিষ্ট সহচর হিসেবে পরিচিত।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত দত্ত জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রকি দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ৷ আসামি বর্তমানে জেলহাজতে রয়েছে ৷

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে রকিকে ফতুল্লা থানা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন জেলা কমিটির সভাপতি আল মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মো. নাহিদুর রহমান লাফিজ ৷ এর আগের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছিলো রকিকে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কুতুবপুর ইউনিয়নের একাধিক স্পটে কথিত ছাত্রলীগ নেতা লিমন ও ইমরানের শেল্টারে দীর্ঘদীন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল মাদকের অন্যতম ডিলার সম্প্রতি গ্রেফতার হওয়া রকিবুল হাসান রকি, মাহিত ওরফে মাহিন, নাইমসহ একদল মাদক ব্যবসায়ী। ক্ষমতাসীনদলের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদীন ধরে বীরদর্পে মরন নেশা ইয়াবা ব্যবসা চালিয়ে আসলেও অতীতে তা অনেকটা গোঁপনই ছিল।

সম্প্রতি জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ক্ষমতাসীনদলের নেতা রকিবুল হাসান রকি গ্রেপ্তারের পর থেকে একের পর এক কথিত ছাত্রলীগ নেতা ইমরান ও লিমনের অপকর্মের ফিরিস্তি প্রকাশ পেতে শুরু করেছে বলে এলাকাবাসী মন্তব্য করেন। এছাড়াও কথিত ছাত্রলীগ নেতা লিমন ও ইমরানের শেল্টারে কুতুবপুর ইউনিয়নের বৈড়াগি বাড়ি ও ষ্টেশন এলাকায় মাহিম আর তানভির, শাহীবাজার ও নিশ্চিন্তপুর এলাকার রকি ও পলাশ, নুরবাগ এলাকার মামুন ও শুভ, আমতলা এলাকার লিমন, রেললাইন বটতলা এলাকার লিমন, বগা সুমন, সুজন, মাঠা আলা বাড়ি এলাকার রিপন, সজল, শহীদুল, প্যারাডাইস সিটি এলাকার পাগল ইয়াসিন, পেডু রনি, ছিনতাইকার জনি, কালা কাউছার, ভাঙ্গা পুল ও খাজারডেক এলাকার মামুন, বাবু অন্যতম। এসকল মাদক ব্যবসায়ীরা কুতুবপুর ইউনিয়নের একাধিক স্পটে ইয়াবার পাইকারী ও খুৃচরা ব্যবসা দীর্ঘদিন ধরে পরিচালিত করে আসছেন।

এখন প্রশ্ন দেখা দিয়েছে, নারায়ণগঞ্জ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে  বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছেন নারায়নগঞ্জ-৪ আসনের প্রভাবশালী সাংসদ শামীম ওসমান। এমন কি মাদকমুক্ত নারায়নগঞ্জ গড়ে তুলার জন্য প্রত্যাশা নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়ে বিশাল সমাবেশও অনুষ্ঠিত হয়েছে। এ মুহুর্তে কুতুবপুরের কথিত ছাত্রলীগ নেতাদের মত জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অপকর্মের হোতাদের চিহ্নিত করার মাধ্যমে দলীয় ব্যবস্থাসহ আইনগত ব্যবস্থা না নেয়া হলে সাংসদ শামীম ওসমানের মাদক নিমূল্যের উদ্যোগ আলোরমুখ দেখবে কিনা তা নিয়েও যথেষ্ট সংশয় প্রকাশ করেছেন এলাকাবাসী।

এলাকাবাসী মনে করেন, মাদক নিমূল করতে হলে এ সকল লিমন ও ইমরানের মত নামধারী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সাংসদ শামীম ওসমানের মাদকমুক্ত নারায়নগঞ্জ গঠনের স্বপ্ন বাস্তবায়িত হবে অন্যথায় স্বপ্ন শুধু প্রত্যাশার মধ্যই বন্দী হয়ে থাকবে।

এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসীম উদ্দীন বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কুতুবপুরে অনেকেই মাদক ব্যবসা চালিয়ে আসছে। আর কারা এ ব্যবসা চালিয়ে আসছে কুতুবপুরের সবাই জানে। আমি কারো নাম বলতে চাই না। আমি বললে সব দোষ আবার আমার উপর চাপবে। তবে, আমাদের সাংসদ শামীম ওসমান মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। সেই যুদ্ধে আমরা অংশীদার হয়ে মাদক  নির্মূলের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নিব। আর এতে কে বা কাহারা মনক্ষুন্ন হলো তা আমরা দেখবো না।

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম বলেন,মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে রয়েছি। যে কোন মূলে আমরা মাদক নিমূল্যে কাজ করে যাবো। মাদক ব্যবসায়ী যতই ক্ষমতাবান ব্যাক্তি হউক না কেন আমরা ছাড় দিব না।

Previous Post

বন্ধু সাধন হত্যা : শামীম ও আল আমিনের ফাঁসি, রাসেলের যাবজ্জীবন

Next Post

প্রতিটি রেস্তোরাঁ ই টাইম বোমা ! কড়িৎকর্মাদের দৌড়ঝাপ

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

Next Post
প্রতিটি রেস্তোরাঁ ই টাইম বোমা ! কড়িৎকর্মাদের দৌড়ঝাপ

প্রতিটি রেস্তোরাঁ ই টাইম বোমা ! কড়িৎকর্মাদের দৌড়ঝাপ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য