• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সানীকান্ডে রণক্ষেত্র শিল্পাঞ্চল : গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক

Sunday, 21 April 2024, 8:32 pm
সানীকান্ডে রণক্ষেত্র শিল্পাঞ্চল : গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক
12
SHARES
40
VIEWS
Share on FacebookShare on Twitter

ফতুল্লার বিসিক এলাকায় গুলিতে দুই গার্মেন্টস শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন, আব্দুর রাজ্জাক (৩৩) ও মোছা. চাঁদনী খাতুন (২৪)। রোববার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিকেল সাড়ে ৩টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

তাদের নিয়ে আসা সহকর্মী মো. শাকিল বলেন, ‘ফতুল্লার বিসিক এলাকার অবন্তী কালার টেক্সটাইল করণী গ্রুপের শ্রমিকরা দুই মাসের বেতন না পাওয়ায় কাজ বন্ধ করে দেয়। বেতনের দাবিতে আন্দোলন করলে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করার জন্য শর্টগান দিয়ে গুলি চালায়। এতে একজনের ডান হাত ও বাম হাতে গুলিবিদ্ধ হয়, অন্য জনের ডান হাতে গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।’

তিনি আরও জানান, রাজ্জাক গাইবান্ধার সদর উপজেলার চকবহনপুর গ্রামের মোহাম্মদ আফসার সরকারের সন্তান। চাঁদনী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার পারখোলা গ্রামের মো. শাকিলের স্ত্রী। তারা দুই জনই নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ এলাকা থেকে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে দুই পোশাক শ্রমিক ঢাকা মেডিকেলে এসেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (২১ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অবন্তী কালার টেক্স লিমিটেডের শ্রমিকদের সঙ্গে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটে। পরে পুলিশ ও গার্মেন্টস মালিক নেতারা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

গুলিবিদ্ধরা হলেন আব্দুর রাজ্জাক (৩৩) ও মোছা. চাঁদনী খাতুন (২৪)। তারা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এছাড়া অন্য আহতদের নাম জানা যায়নি।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মালিকপক্ষের কাছে তাদের তিন মাসের বেতন-ঈদ বোনাস পাওনা রয়েছে। মালিকপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা পরিশোধ করেনি। সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে ফ্যাক্টরি বন্ধ দেখতে পান। এ নিয়ে কথা বলতে গেলে শ্রমিকদের ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হয়। পরে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পঞ্চবটী-মুক্তারপুর সড়ক অবরোধ করে। এসময় তারা রাস্তায় খুঁটি ফেলে ও প্লাস্টিকের চেয়ার টেবিলে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন।

ঘটনাস্থলে শিল্প পুলিশ জল কামান নিয়ে উপস্থিত হলে উত্তেজিত শ্রমিকরা তা ভাঙচুর করেন। পরে পুলিশ রাবার বুলেট ছুড়লে শ্রমিকরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

এসময় পুলিশ টিয়ারশেল ছুড়লে শ্রমিকরা কিছুটা পিছু হটলেও পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকে। পরে ফতুল্লা মডেল থানা পুলিশ এসে মাইকে শ্রমিকদের শান্ত হওয়ার আহবান জানায়। বেতন-ভাতা নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাসে শান্ত হয় শ্রমিকরা।

অবন্তি কালার টেক্স লিমিটেডের কর্মী জারিদুল মণ্ডল বলেন, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছিলাম। পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ ও গুলি ছুড়েছে। এতে আমাদের অন্তত ৫০ জনের অধিক শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জন রাবার বুলেটে আহত হয়েছেন।

কারখানাটির সুইং অপারেটর মাসুদ বলেন, এপ্রিলের ৮ তারিখ কারখানা বন্ধের সময় মোবাইলে বেতন পরিশোধের আশ্বাস দিয়েও কথা রাখেননি মালিকপক্ষ। গত আট মাস ধরে বেতন নিয়ে এভাবে গড়িমসি করছে মালিকপক্ষ।

সুমাইয়া নামে আরেক শ্রমিক বলেন, আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। ঈদের আগে বেতন না পাওয়ায় গ্রামে যেতে পারিনি। আমরা যারা ক্রোনীর শ্রমিক তাদের কোনো ঈদ বা উৎসব ভাতা নাই। প্রতি মাসে বেতনের জন্য রাস্তায় নামতে হয়।

ক্রোনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানি সাবাদিকদের বলেন, ঈদের আগে সব শ্রমিকদের বোনাস দিয়েছি কিন্তু শিপমেন্ট ঠিকমতো না হওয়ায় মার্চের বেতনটা দিতে পারিনি। আগামী বুধবারের মধ্যে সকলের বেতন পরিশোধ করে দেওয়া হবে। তারপরও শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ভাঙচুর করেছে।

শিল্প পুলিশ-৪ এর সহকারী পুলিশ সুপার আইনুল হুদা বলেন, শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। শ্রমিকরা রাস্তায় গাড়ি ভাঙচুর শুরু করলে পুলিশ তাদের থামাতে চেষ্টা করে। এসময় তারা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছোড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তছলিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, শ্রমিকরা মার্চ মাসের বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল। এসময় তাদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার কথা বললে তারা পুলিশের ওপর চড়াও হয়। এসময় তারা গাড়ি ভাঙচুর করে। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়েছে।

Previous Post

সানীর লংকাকান্ড : 'সন্ত্রাসীকে মাসোয়ারা দিলেও বেতনে টালবাহানা !'

Next Post

সোনারগাঁয়ে শিশুকে পুড়িয়ে হত্যাচেষ্টায় মামলা

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
সোনারগাঁয়ে শিশুকে পুড়িয়ে হত্যাচেষ্টায় মামলা

সোনারগাঁয়ে শিশুকে পুড়িয়ে হত্যাচেষ্টায় মামলা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য