• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

পলাতক রাজাকারপুত্রের কান্ডে বন্দরে তোলপাড়

Thursday, 25 April 2024, 2:15 pm
পলাতক রাজাকারপুত্রের কান্ডে বন্দরে তোলপাড়
16
SHARES
50
VIEWS
Share on FacebookShare on Twitter

“নানাভাবে বিতর্কিত শাসক দলের কয়েকজন উচ্ছিষ্ঠভোগী নেতা ও তাদের চেলা চামুন্ডাদের শেল্টারে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সকল ধরণের অপকর্ম চালিয়ে যাচ্ছে রাজাকার পুত্র মাকসুদ হোসেনসহ তার পরিবারের প্রায় সকল সদস্যরা। কুখ্যাত রাজাকারপুত্র মাকসুদ ও তার পুত্রের অপকর্ম এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যার কারণে স্থানীয় আওয়ামীলীগ নেতারাও অতিষ্ঠ হয়ে উঠেছেন। দীর্ঘদিন যাবৎ বন্দরের রাম রাজত্ব চালিয়ে যাচ্ছে এই অপরাধী পরিবার। এক কথায় এই রাজাকার পরিবারের কাছে জিম্মি হয়ে পরেছেন এলাকার সকলেই।

কুখ্যাত অপরাধী এই রাজাকারপুত্র মাকসুদ নিজ স্বার্থ হাসিল করতে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান, আওয়ামীলীগ নেতা সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবারের সকল সদস্যদের নাম ব্যবহার করে এবং ব্যানার পোস্টার ফেস্টুন টাঙ্গিয়ে বন্দরবাসীকে জানান দেন তিনি আওয়ামী লীগ ওসমান পরিবারের ঘনিষ্ট ।  

নারায়ণগঞ্জের একটি মুক্তিযোদ্ধা পরিবারের প্রভাবশালী নেতাদের কৌসূলী শেল্টারের কারণেই এলাকাবাসী অসহায় হয়ে পরেছে মাকসুদের পরিবারের কাছে । এই রাজাকারের পরিবারের অন্যতম সদস্য মাকসুদ হোসেনের মাথার উপর থেকে মুক্তিযোদ্ধা পরিবারের ছায়া না সরানো হলে আরো বেপরোয়া হয়ে উঠবে এই রাজাকারপুত্র মাকসুদ । এই মাকসুদের বিরুদ্ধে তার আপন ভাই আনোয়ার ওরফে আনার চেয়ারম্যান হত্যার অভিযোগের গুঞ্জন থাকলেও যেহেতেু আনার চেয়ারম্যান সড়কে নেশাগ্রস্ত হয়ে মৃত্যু হওয়ায় ওই ঘটনা কে দূর্ঘটনা হিসেবেই প্রতিষ্ঠিত করে ধূরন্ধর মাকসুদ।”

বন্দর উপজেলা নির্বাচনকে ঘিরে গত বুধবার ও আজ বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে মাকসুদ হোসেনের বিরুদ্ধে স্ত্রীর  মামলার সংবাদ প্রচারের পর এলাকার লোকজন সমালোচনা করে উল্লেখিত মন্তব্য করছেন।

একই সাথে অনেকেই বলেছেন, “যিনি নিজের ঘর ঠিক রাখতে পারবেন না সেখানে এই রাজাকারপুত্র উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে কি করে এলাকাবাসীর সেবা করবেন ? নাকি বন্দরবাসীকে নরকে পরিণত করবেন ?“

জানা যায়, নারায়ণগঞ্জ সদর আসন এলাকার অন্যতম রাজাকার পরিবারের সন্তান এবং বন্দরে জাতীয় পার্টির নেতা ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন তাঁর স্ত্রী।

যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন তিনি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত বাদীর কাছ থেকে মামলার আবেদন পেয়ে বন্দর থানায় মামলা রুজু করার নির্দেশনা দিয়েছেন। মাকসুদ হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতন ও হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগ আনা হয়েছে।

মামলায় মাকসুদ হোসেনের দ্বিতীয় স্ত্রী সুলতানা বেগম (৪৩) অভিযোগ করেন, ১৯৯৮ সালে মাকসুদ হোসেন তাঁকে বিয়ে করে। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু বিয়ের সময় তাঁর প্রথম বিয়েটির কথা গোপন রেখেছিলেন। সুলতানা বেগম বিষয়টি জানতে পেরে তাঁকে বাড়িতে তোলার জন্য চাপ দেন। কিন্তু মাকসুদ তাঁর কথা শোনেননি। উল্টো তাঁর স্ত্রীর বাবার বাড়ি থেকে পাওয়া সম্পত্তি বিক্রির চাপ দেন।

ওই সম্পত্তির মূল্য প্রায় এক কোটি টাকা। সেই সম্পত্তি বিক্রিতে রাজি না হওয়ায় দীর্ঘদিন মাকসুদ তাঁকে স্ত্রীর মর্যাদা না দিয়ে শ্বশুরবাড়িতে ফেলে রেখে যান। ২০২২ সালে ফের চাপ দিলে ফের সম্পত্তি বিক্রি করে আসতে বলেন মাকসুদ। বারবার স্ত্রীর বাবার সম্পত্তি দাবি করায় ওই বছরের ১৩ নভেম্বর মাকসুদ হোসেনের বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করেন তাঁর স্ত্রী।

গত ২১ এপ্রিল রাত ১১টায় মাকসুদ তাঁর বন্ধুদের নিয়ে বন্দরের মদনপুরে সুলতানা বেগমের বাবার বাড়িতে হাজির হন। এ সময় মামলা তুলে নিতে চাপ দেন এবং ওয়ারিশ সম্পত্তি বিক্রি করে মাকসুদের হাতে দিলে তাঁকে পুনরায় স্ত্রীর মর্যাদায় ঘরে তোলার প্রলোভন দেখান। প্রস্তাবে রাজি না হলে মাকসুদ ক্ষিপ্ত হয়ে সুলতানা বেগমকে খুন করার হুমকি দেয়। এ সময় মাকসুদ ও সুলতানার মেয়ে ইসরাত জাহান শ্রাবন্তি মাঝে এসে বাধা দিলে মাকসুদ তাকে মারধর করে সরিয়ে দেন। পরে সুলতানাকে বেধড়ক মারধর করে হুমকি ধামকি দিয়ে চলে যান।

এই বিষয়ে অভিযুক্ত আসামি ও চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের বক্তব্য জানতে চেয়ে তার ব্যক্তিগত নম্বরে গণমাধ্যমকর্মীরা যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।

তবে মাকসুদ হোসেনের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, “মাকসুদ মামলা হওয়ার খবর আগেই পাইছেন,  হেরপর থেইক্কা ই পালিয়ে আছেন।  হাইকোর্ট থেইক্কা আজ জামিন নিতে পারে শুনছি ।”

Previous Post

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেলো শিক্ষার্থীর

Next Post

ট্রাক চাপায় যুবকের মৃত্যু

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
ট্রাক চাপায় যুবকের মৃত্যু

ট্রাক চাপায় যুবকের মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য