• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

গরু বিক্রির টাকা ও গরু লুট

Sunday, 16 June 2024, 4:08 pm
গরু বিক্রির টাকা ও গরু লুট
2
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

সোনারগাঁয়ের হোসেনপুরে কোরবানির গরুর হাটে হামলা চালিয়ে ৪ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীরা গরু বিক্রির ৫ লাখ ২০ হাজার টাকা ও তিনটি গরু লুট করে নিয়ে যায়।

শুক্রবার (১৪ জুন) রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার দুপুরে আহত রায়হানের বাবা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন।

গরুর হাটে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে, তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গণমাধ্যমকে জানান সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন ।

ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে রায়হান তার দুই ভাগনে সারোয়ার ও রনি ৮টি গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে হোসেনপুর গরুর হাটে যান। শুক্রবার সন্ধ্যার দিকে বৈদ্যুতিক বাতির আলো নিয়ে শম্ভুপুরা ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের ইউনুস মিয়ার ছেলে তপু হাসান ও রায়হানের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে তারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসময় তপু হাসানের নেতৃত্বে সোহাগ, সীমান্ত, অনিক, রিয়াদ, সজিব, সিফাত, লিয়াকত, শোভনসহ ১০-১৫ জনের একটি দল দেশি অস্ত্র, রাম দা, চাপাতি, লোহার রড, লাঠিসোটা নিয়ে হাটের মধ্যে অতর্কিত হামলা করে। হামলাকারীরা রায়হান, সারোয়ার, রনিকে কুপিয়ে আহত করে। তাদের চিৎকারে রায়হানের চাচা শফিক ও ছোট ভাই আলিফ হোসেন এগিয়ে এলে তাদের পিটিয়ে আহত করা হয়।

আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রায়হানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মো. শফিক জানান, তার ভাতিজা রায়হান ও দুই ভাগনে ৮টি গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে হোসেনপুর হাটে যায়। ৫টি গরু বিক্রি হয়। এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্য তপু হাসানের নেতৃত্বে তুচ্ছ ঘটনায় হামলা করে ৫ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও অবিক্রিত ৩টি গরু ছিনিয়ে নেয়।

অভিযুক্ত তপু হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। আমাদের লোকজনকেও তারা মারধর করেছেন। টাকা ও গরু লুটের অভিযোগ সত্য নয়।

Previous Post

না ফেরার দেশে অন্যতম গুণীজন আবদুর রহমান

Next Post

'আইজির চাইতে নারায়ণগঞ্জে ভয়ংকর থাবা ডিআইজির !'

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
‘আইজির চাইতে নারায়ণগঞ্জে ভয়ংকর থাবা ডিআইজির !’

'আইজির চাইতে নারায়ণগঞ্জে ভয়ংকর থাবা ডিআইজির !'

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য