• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘সুরুজ মিয়া হত্যার নেপথ্যে মুমূর্ষু এক নেতা !’ গ্রেপ্তার ২

Saturday, 29 June 2024, 8:58 pm
‘সুরুজ মিয়া হত্যার নেপথ্যে মুমূর্ষু এক নেতা !’ গ্রেপ্তার ২
34
SHARES
109
VIEWS
Share on FacebookShare on Twitter

ফতুল্লার কাশিপুর যেন ক্রাইমজোন । প্রতিনিয়তঃ কোন না কোন অপরাধ ঘটেই চলেছে । শাসক দলের শীর্ষ নেতা, নেতা পুত্র, নেতার চেলা চামুন্ডাদের নাম ব্যবহার করে প্রকাশ্যেই চলছে সকল ধরণের অপরাধ। এমন অপরাধের ধারাবাহিকতায় প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে (৭০) কুপিয়ে হত্যার ঘটনা ঘটে । যার সিসি ক্যামেরার ভিডিও চিত্র দেখে শিউরে উঠে সকলেই।

এমন হত্যাকান্ডের ঘটনায় বাপ্পি ও জামাল নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে শুক্রবার (২৮ জুন) রাতে নিহতের ছেলে মুন্না বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আযম মিয়া মামলা ও গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ওসি মো. নুরে আযম মিয়া বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে মুন্না বাদী হয়ে স্থানীয় সন্ত্রাসী সালু, হীরা, তমাল, শফর আলিসহ প্রায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে শুক্রবার রাতে হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায় থানা পুলিশ এজাহার নামীয় দুই আসামি বাপ্পি ও জামালকে গ্রেফতার করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ওসি বলেন, মামলার মূল আসামি সালাউদ্দিন সালু ও হিরা তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। হতাকাণ্ডের ঘটনায় তদন্তসহ আসামিদের গ্রেফতারে থানা পুলিশের পাশাপাশি জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের আলীপাড়া এলাকায় কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সুরুজ মিয়াকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। এ সময় সুরুজ মিয়াকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় আহত হন তার দুই ছেলেসহ চারজন। পরে গুরুতর অবস্থায় পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সুরুজ মিয়ার মৃত্যু হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় এখনও চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এলাকায় ইট বালু সিমেন্টসহ ইমারত নির্মাণ সামগ্রী সরবরাহ ব্যবসার নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিতে বাধা দেয়ায় তালিকাভুক্ত সন্ত্রাসী সালু ও হিরার বিরোধ সৃষ্টি হয় সুরুজ মিয়ার সঙ্গে।

এমন নির্মম হত্যাকান্ড ছাড়াও ইতিপূর্বে আরো হত্যাকান্ডের ঘটনায় সকল সময় এলাকাবাসীর মাঝে আতংক থাকে সব সময়। আর অভ্যন্তরীর নোংড়া রাজনীতির কারনে অত্যান্ত কৌশলে প্রতিপক্ষকে ঘায়েল করতে স্থানীয় নেতাকে ম্যানেজ করেই এমন নির্মম ঘটনা ঘটিয়ে নিজেদেরকে প্রতিপক্ষ শত্রু মুক্ত করে অপরাধীরা। কাশিপুরের অসংখ্য এমন অপরাধের মুখ্য ভূমিকায় একজন মূমুর্ষ নেতা বিছানায় শুয়ে থেকেই সকল ধরণের কলকাঠি নাড়েন বলে চাউর রয়েছে এলাকাজুড়ে।

নাম প্রকাশ না করার অনুরোধে কাশিপুর এলাকার আওয়ামীলীগ সমর্থন করা প্রবীন কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একজন নেতা যিনি মৃত্যুশয্যায়। এই নেতাই কাশিপুরের সকল অপরাধের হোতা। চলাফেরা করতে না পারলেও ওই নেতাই  কলকাঠি এখনো নাড়ছেন সকল অপরাধের। নির্মম হত্যাকান্ডের আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়া নিজেও ও তার পরিবার  মুমূর্ষ ওই নেতার সমর্থন করতেন আবার যারা হত্যাকান্ড ঘটিয়েছে তারাও একই নেতার নাম নিয়ে সকল ধরণের অপরাধ করতো। তাইলে ওই নেতার হুকুম ছাড়া যেমন সুরুজ মিয়া ও তার  পরিবার এক চুলও পা ফেলতো না তেমনি সুরুজ মিয়ার হত্যা মামলার মূল আসামি সালাউদ্দিন সালু ও হিরাচক্র ওই মূমুর্ষ নেতার কথার বাইরে কোন কাজ করতো না । তা হলে এই সুরুজ মিয়ার হত্যাকান্ডের নেপথ্য নায়ক কে ?”

মুমূর্ষু ওই নেতার নাম জিজ্ঞেস করলে সকলেই বলেন, আপনারা যারা নারায়ণগঞ্জে সাংবাদিকতা করেন তারা সবই বুঝেন ।  কে এই মুমূর্ষু নেতা ।  আমাদের জিজ্ঞেস করে কেন বিভ্রান্ত করেন।

Previous Post

জ্বালানিবাহী ট্রলারে আগুন : এবার বিপিসির তদন্ত কমিটি

Next Post

পুরানো দ্বন্ধে দলিল লেখককে কুপিয়ে-গুলি করে হত্যাচেষ্টা

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
পুরানো দ্বন্ধে দলিল লেখককে কুপিয়ে-গুলি করে হত্যাচেষ্টা

পুরানো দ্বন্ধে দলিল লেখককে কুপিয়ে-গুলি করে হত্যাচেষ্টা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য