• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

যৌতুকের বলি সুমির স্বামীর মৃত্যুদন্ড

Sunday, 30 June 2024, 8:51 pm
যৌতুকের বলি সুমির স্বামীর মৃত্যুদন্ড
9
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter

শ্বশুড় বাড়ী থেকে মটরসাইকেল কিনে দিতে দেরী হওয়ায় রূপগঞ্জে স্ত্রী সুমি আক্তারকে হত্যার ৭ বছর পর ঘাতক স্বামী মো. জুয়েল মিয়া (২৮) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে। রোববার (৩০ জুন) বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

তথ্য সূত্রে প্রকাশ, রূপগঞ্জে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন সুমি আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যায় স্বামী জুয়েল মিয়া। পরবর্তীতে ঘাতক স্বামী মো. জুয়েল মিয়া (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

গৃহবধূ সুমি আক্তার উপজেলার নগড়পাড়া এলাকার সিরাজ ভুইয়ার মেয়ে।

সুমি আক্তারের পিতা সিরাজ ভুইয়া জানান, তিনি একজন মাটি কাটার শ্রমিক। অতি কষ্টে স্থানীয় একটি মাদ্রাসায় মেয়ে সুমি আক্তারকে লেখাপড়া করিয়েছেন। ইছাখালী এলাকার মারফত আলীর ছেলে জুয়েল মিয়া অপহরণ করে নিয়ে সুমি আক্তারকে বিয়ে করে। এছাড়া জুয়েল একজন মাদকাসক্ত। বিয়ের পর থেকেই যৌতুক হিসেবে সিরাজ ভুইয়ার কাছে একটি মোটরসাইকেল দাবি করে আসছিল জুয়েল। এছাড়া কয়েক দফায় প্রায় এক লাখ টাকাও নিয়ে নেয়। ইদানিং আরো এক লাখ টাকা যৌতুক ও সুজকি কোম্পানির একটি মোটরসাইকেলের জন্য চাপ দিয়ে আসছিল জুয়েলসহ শ্বশুর বাড়ির লোকজন।

দাবিকৃত যৌতুকের টাকা ও মোটরসাইকেল না দিতে পারায় সুমি আক্তারকে শারীরিক নির্যাতন করত।

শনিবার রাতে স্বামী জুয়েল মিয়া, শ্বশুর মারফত আলী, শাশুড়ি মিনারা, ভাসুর সোহেলসহ শ্বশুর বাড়ির লোকজন শ্বাসরোধে হত্যার পর সুমি আক্তারকে ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে বলে বাবা সিরাজ ভুইয়াসহ পরিবারের সদস্যরা দাবি করেন। তারা হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।

সুমি আক্তারের মা খাদিজা বেগম অভিযোগ করে জানান, মেয়ের সুখের চিন্তা করে মাদকাসক্ত জামাই জুয়েলসহ শ্বশুর বাড়ির লোকজন যখন যা চেয়েছে, সাধ্যমত দেয়ার চেষ্টা করেছি। এছাড়া জোরপূর্বক বিয়ে করার কারণে শ্বশুর-শাশুড়িসহ ওই বাড়ির লোকজন পছন্দ করত না। সুমিকে জামাই জুয়েলসহ শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি মেয়ের হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক রুবেল জানান, ইছাখালী এলাকায় শ্বশুর বাড়িতে গৃহবধূ সুমি আক্তারের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে, এটি হত্যা না আত্মহত্যা এখন বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা বলা যাবে।

আদালত কতৃক ঘাতক স্বামী মো. জুয়েল মিয়া (২৮) কে মৃত্যুদন্ডের আদেশের পর সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, নগরপাড়া এলাকার মো. সিরাজ ভূঁইয়ার মেয়ে সুমি আক্তারের সঙ্গে ইছাখালি এলাকার মো. মারফত আলীর ছেলে মো. জুয়েল মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে সুমি আক্তারকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন। মেয়ের সুখের কথা চিন্তা করে দাবীকৃত যৌতুক বাবদ জুয়েলকে ৯০ হাজার প্রদান করা হয়। কিছুদিন পর আবার দুই লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল দাবি করে।

পরবর্তীতে মোটরসাইকেলের বিষয়ে সুমি আক্তার প্রতিবাদ করলে তাকে মারধর করে। তিনি বাবার বাড়ি চলে গেলে বাবা মো. সিরাজ ভূঁইয়া টাকা যোগাড় করে মোটরসাইকেল কিনে দিবেন বলে মেয়েকে স্বামী বাড়িতে পাঠান। কিন্তু মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় ২০১৭ সালের ১৭ জুন সন্ধ্যায় শ্বাসরোধ করে সুমিকে হত্যা করে। এ ঘটনায় বাবা মো. সিরাজ ভূঁইয়া রূপগঞ্জ থানায় মামলা করলে ৭ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ আদালতের পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ বলেন, রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলায় জুয়েল মিয়া নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাদীপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Previous Post

ইটভাটার পরিত্যক্ত ঘরে শিশুর লাশ, গ্রেফতার ১

Next Post

‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৯০ শতাংশ দুর্নীতিতে জড়িত’

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৯০ শতাংশ দুর্নীতিতে জড়িত’

‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৯০ শতাংশ দুর্নীতিতে জড়িত’

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য