• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানা অভিযোগ

Thursday, 11 July 2024, 9:34 pm
হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানা অভিযোগ
13
SHARES
43
VIEWS
Share on FacebookShare on Twitter

ফতুল্রার হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফুন্নেছার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ২০২৩ সালে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে যোগ্য প্রার্থীদের পিছনে ফেলে তিনি স্কুলের প্রধান শিক্ষক পদে নিয়োগ পান এবং এর পর থেকে স্কুলের সকল কিছুতেই তার একক কতৃত্ব স্থাপনের চেষ্টা করেন বলে অভিযোগ স্কুল সংশ্লিষ্টদের।

তাছাড়া স্কুল ফান্ডের টাকা ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগও রয়েছে প্রধান শিক্ষিকা লুৎফুন্নেছার বিরুদ্ধে।

অতি সম্প্রতি স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনেও তিনি তার পছন্দের প্রার্থীদের সুবিধা দিতে নানাভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আর তাই তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত দাবি করেছেন স্থানীয়রা।

স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আবু হানিফ এ বিষয়ে সাংবাদিকদের বলেন, আমরা এখন কমিটিতে নাই তবে বিভিন্নভাবে জানতে পারি যে বিগত কমিটি অনেকটাই মেকানিজম করে প্রধান শিক্ষিকা লুৃৎফুন্নেছাকে নিয়োগ দিয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনেক যোগ্য প্রার্থী আবেদন করলেও কমিটি যাচাই বাছাই করে সেসব যোগ্যদের বাতিল করে দেয় এবং উচ্চ মাধ্যমিকে তৃতীয় বিভাগ পাওয়া লুৎফুন্নেছাকে প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োগ প্রদান করে।

তিনি অভিযোগ করে বলেন, আগামী ২১ জুলাই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনের দিন ধার্য্য করা হয়েছে অথচ সেদিন হলো সোমবার অর্থাৎ সাপ্তাহিক কর্ম দিবস। এ ধরনের নির্বাচনগুলো সাধারনত সরকারী ছুটির দিনগুলোতে আয়োজন করা হয়ে থাকে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন কিন্তু এক্ষেত্রে সোমবার হওয়ায় অনেকেরই ভোট দিতে অসুবিধা হয়ে যেতে পারে।

তিনি বলেন, আমরা এখন কমিটিতে নাই কিন্তু অনেক কথাই কানে আসে। স্কুলের তহবিল নিয়েও অনিয়মের বিভিন্ন কথা শোনা যায়। শোনা কথা সত্যি নাও হতে পারে তাই আমরা এর একটা সুষ্ঠ তদন্ত চাই শিক্ষা মন্ত্রনালয়ের কাছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন সাবেক অভিভাবক সদস্য বলেন, প্রধান শিক্ষিকা লুৎফুন্নেছার নিয়োগ নিয়েও ঘোর অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি স্কুলের প্রতিষ্ঠাতা আ: লতিফের ভাগ্নি পরিচয়ে স্থানীয়দের মোটা টাকার বিনিময়ে ম্যানেজ করে এখানে নিয়োগ পেয়েছেন। তার চেয়ে অনেক যোগ্য প্রার্থী থাকার পরেও সবাইকে পেছনে ফেলে তার নিয়োগ পাওয়াটাইতো বড় অনিয়ম। তিনি নিয়োগ পাওয়ার পর থেকে শিক্ষক নিয়োগসহ স্কুলের বিভিন্ন কাজে তিনি একাই সিদ্ধান্ত নেন। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির প্রশ্রয়েই তিনি গত এক বছর যাবত স্কুলে নিজের আধিপত্য বিস্তার করে গেছেন। স্কুলের তহবিলের টাকা তিনি ব্যক্তিগত ব্যবসায়ের কাজে ব্যবহার করছেন বলেও গুঞ্জন রয়েছে স্থানীয়দের মাঝে। তাই একটি সুষ্ঠ তদন্ত হলেই সব কিছু বের হয়ে আসবে বলে আমরা মনে করি।

এসব অভিযোগের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা লুৎফুন্নেছার সাথে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, সকল বিধি মেনেই আমার নিয়োগ প্রকৃয়া সম্পন্ন হয়েছে। যোগ্যতার ভিত্তিতেই আমি চাকুরী পেয়েছি। স্কুলের ফান্ড ব্যক্তিগত কাজে ব্যবহারের প্রশ্নই উঠে না। কারো যদি অভিযোগ থাকে তাহলে প্রমাণ দিতে বলুন। স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হলেন উপজেলা শিক্ষা অফিসার। তিনি নির্বাচনের তফসিল ঘোষনা করেছেন। তাই এ বিষয়ে আমার কিছু করার নেই।

এ সব বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকউদ্দিন আহমেদ বলেন, স্কুল কমিটির নির্বাচন ছুটির দিনে হলে ভালো হতো কথাটা ঠিক তবে যেহেতু সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা ভোটগ্রহন চলবে তাই আশা করি অভিভাবকদের ভোট দিতে সমস্যা হবে না।

প্রধান শিক্ষিকার দুর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এদিকে অভিযোগ উঠেছে দুর্নীতিগ্রস্থ প্রধান শিক্ষিকা লুৎফুন্নেছার বিরুদ্ধে কোন ধরনের নিউজ যাতে না হয় এজন্য বিশেষ পরিচয়দানকারী এক দালাল বিভিন্ন তদবীর চালিয়ে আসছেন।

Previous Post

টিকলো না অসম সম্পর্ক ! কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা রুবেল

Next Post

বিধবাকে গরম পানিতে ঝলসে দিলো দেবর

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
বিধবাকে গরম পানিতে ঝলসে দিলো দেবর

বিধবাকে গরম পানিতে ঝলসে দিলো দেবর

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য