• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

স্বরাষ্ট্রমন্ত্রীকে মাঝে রেখেই ভাই বোনের বাকযুদ্ধ

Sunday, 28 July 2024, 6:10 pm
স্বরাষ্ট্রমন্ত্রীকে মাঝে রেখেই ভাই বোনের বাকযুদ্ধ
3
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

কোটা আন্দোলন চলাকালে সহিংসতায় নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্থ নাসিক ভবন পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এর উপস্থিতিতে শনিবার (২৭ জুলাই) তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন মেয়র সেলিনা হায়াৎ আইভী ও সংসদ সদস্য শামীম ওসমান। এ সময় নানাভাবে শহরের বিতর্কিত কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ আব্দুল করিম বাবু ওরফে ডিস বাবু দুই নেতার তর্ক বিতর্কের মাঝে কথা বলার চেষ্টা করলে শুরু হয় আরো বিতর্ক। শেষ পর্যন্ত ডিআইডি সৈয়দ নুরুল ইসলাম বিতর্ক নিরসনে ভূমিকা পালন করেন।

যা ছিলো গতকাল শনি ও আজ রোববার নগনরীতে আরোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে 

স্টাফ রিপোর্টার :

যেখানে আইভী এবং শামীম ওসমান থাকবেন, সেখানে বাগবিতণ্ডা হবে না! তা হতে পারে না। শহর কেন্দ্রিক আওয়ামী লীগের রাজনীতির দুই মেরুর নেতৃত্ব দেয়া এই দুই নেতার সম্পর্কের বিষয়টিও ওপেন সিক্রেট। তবে পূর্বের সেই সম্পর্ক থেকে তারা কিছুটা সরেও এসেছেন। বসেছিলেন এক টেবিলে। নিজেদের ভুল বুঝাবুঝিরও অবসান ঘটিয়েছিলেন।

খোদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীই বলেছিলেন, তাদের ভুল বুঝাবুঝির কারণে এতদিন অন্যরা সুযোগ নিয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন, এই দুই নেতার মধ্যে হয়তো আর কখন বাগযুদ্ধ হবে না। কিন্তু সাধারণের সেই ভাবনাকে ভুল প্রমাণিত করে এই দুই নেতা আবারও জড়িয়েছেন তর্কে। বিষয়টিকে উপস্থিত অনেকে অবশ্য তর্ক হিসেবে দেখতে রাজি নন। তাদের ভাষায় এক পক্ষের অযৌক্তিক দাবির বিপরীতে যৌক্তিক প্রতিবাদ করেছেন আইভী। বিশেষ করে শামীম ওসমান ও কাউন্সিলর বাবু দাবির বিপরীতে প্রতিবাদ করেছেন তিনি।

সূত্র বলছে, গতকাল বিকেল তিনটায় নগর ভবনে সাংসদ শামীম ওসমানের সঙ্গে মৃদ বাগযুদ্ধে জড়িয়েছিলেন মেয়র আইভী। অভিযোগ পাল্টা অভিযোগের ক্ষেত্রে তাদের মধ্যে এই বিতণ্ডা হয় বলে উপস্থিত একাধিক সূত্র নিশ্চিত করে।

জানা যায়, এদিন ক্ষতিগ্রস্ত নগর ভবন পরিদর্শনে এসেছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান। মন্ত্রীর সামনেই তাদের মধ্যে দুজন মৃদ বাগবিতণ্ডা হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী নগর ভবন আসতেই তাকে স্বাগত জানিয়ে কুশল বিনিময় করেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় তিনি মন্ত্রীকে ক্ষয়ক্ষতির কথা বললে সাংসদ শামীম ওসমান বলেন, ‘বাবু (প্যানেল মেয়র-১ আব্দুল করিম বাবু) আমি তোমার কথা বলেছি। ভাই (স্বরাষ্ট্রমন্ত্রী), বাবু অনেক ভাল কাজ করেছে। ও একাই নগরভবনে নাশকতাকারী ৫ জনকে ধরেছে। ও-ই সুপার হিরো।’

এ সময় সাংসদের কথার বিরোধীতা করে মেয়র আইভী বলেন, ‘কিসের বাবু ওদের ধরেছে ! নাশকতাকারীদের ধরেছে আমার পিয়নরা । সত্যিকারের সুপার হিরো আমার পিয়নরা। পিয়নরা ওদের ধরে বাবুর কাছে দিয়েছে।’

এ সময় কাউন্সিলর বাবু স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘শামীম ভাই মাঠে না নামলে নারায়ণগঞ্জ পুরা জ্বালাইয়া দিত। শামীম ভাই মাঠে নামার কারণেই ক্ষয়ক্ষতি কম হয়েছে ।’

এ সময় মেয়র আইভী বলেন, ‘সত্যকে সত্য বলবেন। মিথ্যাকে মিথ্যা বলবেন। কোনো কিছু বাড়িয়ে বলবেন না। শামীম ভাই পুরাপুরি মাঠে থাকতে পারতেন। তার অনেক লোক। আমার লোকজন থাকলে পারতাম। হাঙ্গামার সময় তোমাদের শামীম ভাই কোথায় ছিলেন ? ’

এ সময় ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘ভাই ও বোন এক সাথে মাঠে নামলে নারায়ণগঞ্জ একেবারে শান্ত থাকবে। কেউ মাঠে নামতে সাহস করবে না।’

এর উত্তরে মেয়র আইভী বলেন, ‘আমি রাজনীতিতে একেবারেই অযোগ্য। রাজনীতি আমাকে দিয়ে হবে না। এসব কথা বলে লাভ কি। আমার সিটি করপোরেশনের ব্যাপক ক্ষতি হয়েছে। মন্ত্রীকে সবকিছুই অবগত করা হয়েছে। আমি এই নাশকতার তদন্ত চাই। কারা কিভাবে নাশকতা করলো। তাদের উদ্দেশ্য কি।’

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আমি সব জানি।’ এ সময় তিনি মেয়র আইভীকে ক্ষতিগ্রস্থ নগর ভবনের সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।

Previous Post

নরসিংদী কারাগার থেকে পালানো আশরাফ গ্রেফতার

Next Post

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য