• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

এমপি ইব্রাহিম ও এসপি রাসেলের আচরণে ব্যাপক গুঞ্জন !

Tuesday, 30 July 2024, 4:59 pm
এমপি ইব্রাহিম ও এসপি রাসেলের আচরণে ব্যাপক গুঞ্জন !
12
SHARES
38
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জে অসংখ্য হতাহত, গুলিবিদ্ধ, বাড়ির ছাদে থাকা শিশু ও বারান্ধায় থাকাবস্থায় এক মায়ের মৃত্যু, পুলিশ বক্সে আগুণ, পুলিশ ফাঁড়িতে আগুণ, নারায়ণগঞ্জ সদর থানায় হামলা, আওয়ামীলীগ কার্যালয়ে আগুন, নাসিক ভবনে আগুণসহ খোদ শামীম ওসমানের পারিবারিক পরিবহণ ব্যবসায় আগুণ দিয়ে ২৬ টি এসি বাস পুড়িয়ে দেয়া ছাড়াও নানা নাশকতার পর নগরী জুড়ে নানা গুঞ্জনের ঢালপালা মেলেছে মারাত্মকভাবে ।

স্বরণকালের সেরা এমন তান্ডবের কথা উল্লেখ করেন নগরীর অনেক প্রবীন বলেন, “আসলে কি আইনশৃঙ্খলা বাহিনীতে লুকিয়ে আছে জামায়াত শিবিরের অনুসারী চক্র !  যাচাই-বাছাই করা জরুরী এখনই।”

এরই মধ্যে কয়েকটি গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ  পেয়েছে চাটখিলের সংসদ সদস্য (এমপি) এইচ এম ইব্রাহিমের সাথে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শীর্ষ কর্তা এসপি গোলাম মোস্তফা রাসেল, বিপিএম, পিপিএম (বার) এর ঔদ্ধত্যপূর্ণ আচরণের মাধ্যমে।

এমন সংবাদে নারায়ণগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীদের অনেকেই বলেন, `আমরা গণমাধ্যমকর্মীরা একবারেই অসহায় । সব কিছু কি আমরা লিখতে পারি ? আমরা যেমন রাজনীতিবিদদের অপকর্ম নিয়ে সর সময়  লিখতে পারি না তেমন সরকরাী কর্মকর্তাদের নানা অপকর্ম নিয়েও লিখতে গিয়ে হাজারোবার চিন্তা করতে হয় । ডিজিটাল আইনে মামলা ছাড়াও সাম্প্রতিক সময়ে নানা মামলার অনেক সাংবাদিক এই নাশকতার মামলার আসামী হয়ে ফেরারী জীবন যাপন করছেন। তাই নারায়ণগঞ্জের এসপি গোলাম মোস্তফা রাসেল, বিপিএম, পিপিএম (বার) কে নিয়ে উত্থাপিত গুঞ্জন যাচাই করা জরুরী । কিন্ত এই উদ্যোগ গ্রহণ করবে কে ?“

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায় :  

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার দাবির আন্দোলনকে ঘিরে সম্প্রতি সংঘটিত সহিংসতায় যাত্রাবাড়ী থেকে কাঁচপুর পর্যন্ত পুরো সড়ক এবং কাঁচপুর হয়ে সোনারগাঁ-মেঘনা পর্যন্ত ছিল রণক্ষেত্র। এতে রাজধানীর এই প্রবেশপথটি অচল হয়ে যায়।

আন্দোলনে সবচেয়ে বেশি সংঘর্ষ হয় এ এলাকায়। এর মধ্যে কাঁচপুর থেকে শনিরআখড়ায় হাজার হাজার বিএনপি-জামায়াত কর্মী অস্ত্র-লাঠি নিয়ে সড়ক দখল করে নেয়। তারা ঢাকায়ও প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধলে অন্তত দুজন পুলিশ সদস্য নিহত হন জামায়াতপন্থি অস্ত্রধারীদের হাতে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানার বিএনপির সাধারণ সম্পাদক  ইকবালের নেতৃত্বে তিনজন নারী সাংবাদিক নির্যাতিত হন। নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা করে পুড়িয়ে দেয় বিএনপি-জামায়াত কর্মীরা। কাঁচপুরে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকজন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীর বাণিজ্যিক ভবন।

স্থানীয়দের অভিযোগ, এসব কিছু ঘটেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের (এসপি) ব্যর্থতা ও তৎপরতার অভাবে। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার বিএনপি-জামায়াত কর্মীরা কাঁচপুর-যাত্রাবাড়ী সড়ক ব্যবহার করে ঢাকা প্রবেশের চেষ্টা করে। এখানে তাদের বাধা দিতে গিয়ে হতাহত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যরা। তারপরও নারায়ণগঞ্জের এসপির ভূমিকা ছিল রহস্যজনক।

চাটখিলের এমপি এইচ এম ইব্রাহিম জানান, গত ১৭ জুলাই আন্দোলন যখন পুরোপুরি শুরু হয়নি, তখন সেই সড়ক দিয়ে নোয়াখালী যাচ্ছিলেন তিনি। সেই মুহূর্তে তিনি দেখলেন, শনির আখড়া সড়কে বিএনপি-জামায়াতের কিছু কর্মী লাঠি নিয়ে জড়ো হয়েছেন। এ সময় এমপি ইব্রাহিম কল করে নারায়ণগঞ্জের এসপিকে সার্বিক পরিস্থিতি জানান এবং বলেন, এখনই ব্যবস্থা নিলে তারা জমায়েত হতে পারবেন না। ঢাকা-চট্টগ্রাম রোড বন্ধ হবে না। তখন নারায়ণগঞ্জের এসপি ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার করেন এমপি ইব্রাহিমের সঙ্গে। একজন এমপিকে এসপি সাহেব বলেন, ‘আমি এসপি, আমি জানি কী করতে হবে। আপনারা রাজনীতিবিদরা ঘোড়ার ডিম জানেন !’

এমপি এইচ এম ইব্রাহিম আরও জানান, নারায়ণগঞ্জের এসপির বিষয়ে শামীম ওসমানসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রশ্ন করলে জানা যাবে, এসপি বিএনপি-জামায়াত ঘেঁষা এবং তার কারণে নারায়ণগঞ্জ ও ঢাকা-চট্টগ্রাম সড়ক দখলে ছিল বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা।

Previous Post

অতি বামপন্থীরা জামায়াতে-শিবিরের লেজুড়বৃত্তি করছে : শেখ হাসিনা

Next Post

বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণ করল সেনাবাহিনী

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণ করল সেনাবাহিনী

বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণ করল সেনাবাহিনী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য