• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ভাংচুর ও লুটপাটে সোনারগাঁয়ে ক্ষতি প্রায় ৫০ কোটি টাকা

Saturday, 10 August 2024, 10:04 pm
ভাংচুর ও লুটপাটে সোনারগাঁয়ে ক্ষতি প্রায় ৫০ কোটি টাকা
7
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter

সাম্প্রতিক নাশকতায় সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেড় শতাধিক বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করার পর নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেলে ৬-৮ আগস্ট পর্যন্ত এসব ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় বিএনপির নেতারা ক্ষোভ জানিয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব।

জানা যায়, শেখ হাসিনা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশত্যাগ করে চলে যাওয়ার পর সোনারগাঁ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে যান। এ সুযোগে উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীরা বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এ ছাড়া আওয়ামী লীগের কয়েকটি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। মোগরাপাড়া চৌরাস্তা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনির টিপুরদী এলাকায় একটি কারখানায় অগ্নিসংযোগ করা হয়। এতে তার প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া ইলিয়াসদী এলাকায় আনোয়ার আলী মেম্বার, কাজিমউদ্দিন, মাসুদুর রহমান ও মোশারফের ৫টি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। সোনারগাঁ পৌরসভার হাতকোপা গ্রামের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম মোল্লার বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। মুন্সিরাইল বাজারে জাপা নেতা মুজিবুর রহমানের দোকানপাটে ভাঙচুর করা হয়। পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর এলাকায় মিন্টু মিয়ার বাড়ি ও আষাঢ়িয়ার চর গ্রামে আব্দুল হালিম ও মেহেদী হাসানকে কুপিয়ে আহত করা হয়।

এ ছা্ড়াও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল ও তার ভাই আমিনুল ইসলামের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। শান্তিরবাজার এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়। নুনেরটেক এলাকায় ইউপি সদস্য ওসমান গণিসহ নেতাকর্মীদের ১৬ বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। সাদিপুর ইউনিয়নের নয়াপুর গ্রামে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সালাউদ্দিন মাসুমের বাড়ি, পঞ্চমীঘাট বাজারে আওয়ামী লীগের সমর্থক আইয়ুব আলী ও তার ভাই মামুন ভূঁইয়ার ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে পিকআপভ্যানে করে মালপত্র লুট করা হয়।

সাদিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলামের দুটি বাড়ি ও সাদিপুর ইউনিয়ন শ্রমিক লীগের কার্যালয় ভাঙচুর ও আগুন দেওয়া হয়। জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় পল্লি চিকিৎসক বসুর দোকান ভাঙচুর, কলতাপাড়া গ্রামের হাবিবুল্লাহর দুটি গরু লুট করে নিয়ে জবাই করে অনুষ্ঠান করা হয়। ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেনের বশিরগাঁও বাড়ি, মিরেরটেক বাজারে এশিয়ান টিভির সাংবাদিক পনির হোসেনের অফিস, মহজমপুর এলাকায় দুলাল ভূঁইয়ার অফিস ও বাড়ি, জামপুর গ্রামে সাবেক ইউপি সদস্য সুজনের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। একই এলাকায় আওয়ামী লীগ নেতা হরমুজ আলীর দুই ছেলে রনি ও মোহাম্মদ আলীকে কুপিয়ে আহত করা হয়। পাকুণ্ডা গ্রামের আওয়ামী লীগ নেতা শাদত আলীরসহ ১৭টি বাড়িঘর ভাঙচুর করা হয়।

তালতলা এলাকায় জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ও ৫ নম্বর ওয়ার্ড কার্যালয় ভাঙচুর করা হয়। তালতলা বাজারে আওয়ামী লীগ নেতা ফিরোজ হোসেনের দোকান, যুবলীগ নেতা জহিরুল ইসলামের বাড়ি ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কার্যালয় ভাঙচুর করে। সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় আওয়ামী লীগের কার্যালয়, সোনারগাঁ উপজেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক মিজানুর রহমানের চরলালের বাড়ি, অলিপুরা বাজারে তাকবিরের ওষুদের দোকান ভাঙচুর ও লুট করা হয়। নোয়াগাঁও ইউনিয়নে গোবিন্দপুর গ্রামে আওয়ামী লীগের সমর্থক ইমনের বাড়ি ও চৌরাপাড়া গ্রামের আতাউরের বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকায় কৃষক লীগের আহ্বায়ক করিম আহমেদের খামারবাড়িতে হামলা করে ১২টি গরু, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া ও মাছ লুট করে নিয়ে যায় বিএনপির কর্মী-সমর্থকরা। ওই বাড়ি দখল করে নতুন ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ২ কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া পৌরসভার দরপত্র এলাকায় তার আরও একটি খামারের প্রায় ১৭টি গরু লুট করা হয়।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা হামলা করেছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা হিন্দুদের মন্দির, থানা ও সরকারি স্থাপনা পাহারা দিচ্ছি। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন, কারও ওপর জুলুম, হামলা ও অত্যাচার না করার নির্দেশ দিয়েছেন দেশনায়ক তারেক রহমান।

অতি উৎসাহী কিছু লোকজন এভাবে হামলা করছে, এটা কাম্য নয়। সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, হাসিনা সরকারের আমলে হামলা, মামলায় হয়রানির শিকার ক্ষুব্ধ নেতাকর্মীরা এসব ঘটিয়েছে। এগুলো বন্ধ করা হয়েছে। নতুন করে কেউ হামলা-ভাঙচুরে জড়িত হলে দল থেকে তাকে বহিষ্কার করা হবে।

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার বলেন, সবসময় সহাবস্থানের রাজনীতি করেছি। দুবার সংসদ সদস্য ছিলাম। কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিনি। আশা করি বিএনপিও সহাবস্থানের রাজনীতি করবেন। যারা হামলা, ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই।

Previous Post

পিটুনির পর ত্বকী হত্যাসহ ওসমান পরিবারের যে তথ্য ফাঁস করলো জুয়েল

Next Post

আদমজী ইপিজেডে বৈষম্য বিরোধী আন্দোলন, গেইট বন্দ

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
আদমজী ইপিজেডে বৈষম্য বিরোধী আন্দোলন, গেইট বন্দ

আদমজী ইপিজেডে বৈষম্য বিরোধী আন্দোলন, গেইট বন্দ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য