• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মেয়র আইভীর বাড়ির ইট খুলে নেয়ার হুমকি বিএনপি নেতা টিপুর

Friday, 16 August 2024, 1:15 am
মেয়র আইভীর বাড়ির ইট খুলে নেয়ার হুমকি বিএনপি নেতা টিপুর
19
SHARES
60
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় তিনি এ হুমকি দেন।

নাসিক মেয়র আইভীকে উদ্দেশ্য করে আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘নারায়ণগঞ্জের সকল আওয়ামী লীগ নেতা পালিয়ে গেছে। আপনি এখনো দেওভোগে বসে আছেন। আমরা যদি নির্দেশ দেই তাহলে আপনার বাড়ি ওই হোয়াইট হাউজের একটি ইটও থাকবে না। অতএব সাবধান হয়ে যান। আপনি আর এক কদমও আগাবেন না।’

এসময় টিপু মেয়র আইভীর উদ্দেশ্যে আরও বলেন, ‘আপনি বিএনপির অফিস দখল করেছেন। কোটি টাকা আত্মসাৎ করেছেন। নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের নামে অনেক দুর্নীতি করেছেন। আমরা চাই না বাংলাদেশের সুষ্ঠু ধারার নির্বাচনের আগে কোনো সন্ত্রাসী, খুনি হাসিনার প্রেতাত্মা এদেশে থাকুক।’

বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে খুনি আখ্যায়িত করে বলেন, ‘আমরা শান্তিতে থাকতে চাই। নারায়ণগঞ্জবাসীকে শান্তিতে থাকতে দেন। বাংলাদেশের মানুষদের শান্তিতে ঘুমাতে দেন। এই দেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চেষ্টা করবেন না।’

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে টিপু বলেন, ‘বাংলাদেশের মানুষ আপনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আপনি একজন পরাজিত নেত্রী। আপনি জনগণের ভোটে কখনো নির্বাচিত হন নাই।’

এদিকে একই কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, ‘শেখ হাসিনা একজন খুনি ও দুর্নীতিবাজ সরকার প্রধান ছিল। একটি ছাত্র আন্দোলনে যে হাজার হাজার ছাত্র-জনতাকে গুলি করে মেরেছে সেটা পৃথিবীর ইতিহাসে বিরল। আজকে শেখ হাসিনার হাতে রক্তের দাগ। আজকে শেখ হাসিনার বিচার হবে এই ভয়ে সে দেশ ছেড়ে পালিয়েছে।’

এসময় বিএনপি নেতা টিপু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সকল হত্যার বিচার দাবি করেন।

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের কেউ যাতে কোনো কর্মসূচি পালন করতে না পারে সেজন্য নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচির আগে তারা নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হয়। পরে সেখানে বিএনপির নেতারা বক্তব্য রাখে।

Previous Post

কায়েতপাড়ার চেয়ারম্যান ভূমিদস্যুতার বিচার দাবী

Next Post

মাষ্টার মাইন্ড জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের দাবী

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

Next Post
মাষ্টার মাইন্ড জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের দাবী

মাষ্টার মাইন্ড জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের দাবী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য