• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নতুন ইতিহাস : শামীম ওসমানের সাথে ডাঃ আইভী আসামী

Wednesday, 4 September 2024, 11:10 am
নতুন ইতিহাস : শামীম ওসমানের সাথে ডাঃ আইভী আসামী

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

48
SHARES
155
VIEWS
Share on FacebookShare on Twitter

এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গার্মেন্টস কর্মী মিনারুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে ।

দেশের প্রায় সকল মামলায় শেখ হাসিনার নামে মামলা দায়ের হলেও এবারই প্রথম ডাঃ সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে নারায়ণগঞ্জের রাজনৈতিক ইতিহাসে ওসমান পরিবার আর চুনকা পরিবারের আন্তরিকতার কোন রাজনীতি দেখা না গেলেও এবার দুই পরিবারের সদস্যদের জড়িয়ে মামলা দায়ের করা হয়েছে ।

গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার মধ্যরাতে এমন মামলা দায়েরের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন । 

এই মামলা ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলন প্রতিহত করতে হামলা ও গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় এ পর্যন্ত  নারায়ণগঞ্জে ৩২টি মামলা হওয়া খবর নিশ্চিত হওয়া গেছে। সিদ্ধিরগঞ্জ থানায় মঙ্গলবার দুটি মামলা ছাড়াও এর আগে আরো নয়টি মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দুইটি, ফতুল্লা থানায় আটটি, সোনারগাঁও থানায় চারটি, আড়াইহাজার থানায়  চারটি ও রূপগঞ্জ থানায় চারটি মামলা দায়ের করা হয়েছে।

মিনারুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় দায়ের করা এ মামলায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য ও বিকেএমইএ এর সাবেক সভাপতি সেলিম ওসমান ছাড়া নারায়ণগঞ্জের সাবেক চার সংসদ সদস্য,নারায়ণগঞ্জ সিটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বহিস্কৃত মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আতাউর রহমান মকুল, সাংবাদিক রাজু আহমেদ, কমল খানসহ মেয়র আিইভীর ছোট বাই উজ্জলকেও আসামী করা হয়েছে । দায়ের করা মামলায় ১৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও নিহতের ঘটনায় জেলার বিভিন্ন থানায় এ নিয়ে ৩২টি মামলায় এটাই প্রথম সদ্য বিদায়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে মামলা। আন্দোলনে সৈয়দ মোস্তফা কামাল রাজু নিহত হওয়ার ঘটনায় একই দিন আরো একটি মামলা দায়ের করা হয় সিদ্ধিরগঞ্জ থানায়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সকলে পালিয়ে গেলেও নারায়ণগঞ্জ শহরের ভগ্নদশায় দাড়িয়ে থাকা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে ১৫ আগষ্টের শোক প্রকাশ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী।

মিনারুল ইসলাম নিহত হওয়ার ঘটনার মামলায় প্রধান আাসামী করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য-শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী,কায়সার হাসনাত,সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলওনা হায়াত আইভী, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ ১৩০ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরো ৩০০/৪০০ জনকে আসামী করা হয়।
বাদী নাজমুল হক এজাহারে অভিযোগ করেন- ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে সিদ্ধিরগঞ্জের আদমজী রুটের আমিন নগর পাওয়ার হাউজের সামনে আসামীরা ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়তে থাকে চারদিকে। সন্ধ্যা ছয়টার দিকে তার ভাই মিনারুল ইসলামকে শামীম ওসমান গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অপরদিকে মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৈয়দ মোস্তফা কামাল রাজু গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় তার স্ত্রী আকলিমা আক্তার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আরো ১৫০/২০০ জনকে আসামী করা হয় এ মামলায়।
Previous Post

অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান

Next Post

নাসিক পুকুরে সিফাতের লাশ : 'রহস্যেঘেরা' দাবী খানপুরবাসীর

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
নাসিক পুকুরে সিফাতের লাশ : ‘রহস্যেঘেরা’ দাবী খানপুরবাসীর

নাসিক পুকুরে সিফাতের লাশ : 'রহস্যেঘেরা' দাবী খানপুরবাসীর

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য