• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

হারুনের ক্যাশিয়ার মোকারমের সাথে উপদেষ্টার বাবার সাথে ভুড়িভোজ !

Saturday, 28 September 2024, 10:13 pm
হারুনের ক্যাশিয়ার মোকারমের সাথে উপদেষ্টার বাবার সাথে ভুড়িভোজ !

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

25
SHARES
81
VIEWS
Share on FacebookShare on Twitter

সাবেক ডিবি প্রধান হারুনের পতনের পর একসময়ে মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক এখন কয়েক শত কোটি টাকার মালিক এবং হারুনের ক্যাশিয়ারখ্যাত  চতুর চালাক সেই মোকারম সরদার নিজেকে বাঁচাতে ভিন্ন কৌশল অবলম্বন করছে।

হারুনের দাপটে রাতারাতি শত শত কোটি টাকার মালিক বনে যাওয়া মোকারম সরদার হাসিনা সরকারের পতনের পর কিছুদিন গা ঢাকা দিয়ে আত্মগোপন থাকলেও এখন প্রকাশ্যে এসেছে।

নিজের অবস্থান ঠিক রাখতে বর্তমান সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জমির সাহেবকে হাত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সু-কৌশলে উপদেষ্টা নাহিদ ইসলামের বাবাকে আমন্ত্রণ করে নিজের বাড়িতে ভুঁড়িভোজের আয়োজন করেন মোকারম সরদার।

তার বাড়িতে উপদেষ্টা নাহিদ ইসলামের বাবার উপস্থিতিতে ভুড়িভোজের ছবি ভাইরাল হয়। তা নিয়ে নারায়ণগঞ্জ সহ কিশোরগঞ্জে নানা ধরনের গুঞ্জন চলতে থাকে।

এদিকে চতুর চালাক মোকারম সরদার নিজেকে বাঁচাতে বর্তমান সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের বাবার সরলতার সুযোগ নিয়ে ভুড়িভোজের আয়োজন করেন। সাথে আরো কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়। ভুড়িভোজের ছবি মোকারম সরদার তার লোক দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করে ভাইরাল করে। ভুড়িভোজের ছবি দেখে অনেকে মন্তব্য করে বলেন, সাবেক ডিবি প্রধান হারুনের পতনের পর নতুন করে নাহিদ ইসলামের বাবার আস্থাভাজন হওয়ার চেষ্টা করছে। আবার কেউ কেউ বলছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং মামলা মোকদ্দমা থেকে বাঁচতে মোকারমের এই কুট-কৌশল।

অথচ সাবেক ডিবি প্রধান হারুনের অবৈধ সম্পদের কেয়ারটেকার ছিলেন মোকারম সরদার। বিষয়টি জনগণের কাছে পরিষ্কার হলে আত্মগোপণে চলে যায় তিনি। হঠাৎ উপদেষ্টা নাহিদ ইসলামের বাবার মাধ্যমে নিজের অবস্থান তৈরি করতে ভুড়িভোজের আয়োজনের মাধ্যমে প্রকাশ্যে আসার চেষ্টা করেন।

এদিকে সূত্রমতে আরো জানা গেছে, অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জমির সাহেব একজন শিক্ষক হওয়ার সুবাধে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক মনির খানের ভাল সম্পর্ক রয়েছে। আর মনির খানের মাধ্যমে উপদেষ্টা নাহিদ ইসলামের বাবার সরলতার সুযোগ নেয় মোকারম সরদার। নিজেকে দুদক থেকে বাঁচাতে এবং তার নানা অপকর্ম ঢাকতে মনির খানের মাধ্যমে উপদেষ্টা নাহিদ ইসলামের বাবাকে ম্যানেজ করার চেষ্টা করে এবং তাকে দিয়েই মোকারম সরদারের সকল অপকর্ম ধামাচাপা দিতে পরিকল্পনা করেন। সেই পরিকল্পনায় উপদেষ্টা নাহিদ ইসলামের বাবাকে আমন্ত্রণ করে মোকারম সরদারের বাড়িতে ভুড়িভোজের আয়োজন করেন।

স্থানীয়রা বলছেন, কিশোরগঞ্জের নিকলী উপজেলার মোকারম সরদার নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে ৮০ টাকা রোজে লোড-আনলোড লেবারের কাজ করতো। লেবার থেকে লেবার সরদার হয়ে মোকারমের জীবনের পটপরিবর্তন ঘটতে থাকে। এক পর্যায়ে শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশের হাত ধরে শ্রমিক লীগ নেতা বনে যায়। নেতার সাথে সু-সম্পর্ক তৈরি করে বুড়িগঙ্গায় জাহাজ থেকে লোড-আনলোডের সময় চুরি করে রাখা চাল, ডাল, গম, পাথর, কয়লা সার বিক্রি করতেন মোকারম সরদার। তার রয়েছে জাহাজের পণ্যচোরাই সিন্ডিকেট। সেই সিন্ডিকেট থেকে মোকারম সরদার যে পরিমাণের টাকা আয় করতেন স্থানীয় নেতাদের তার অর্ধেক ভাগ দিতেন। এভাবে মোকারম সরদার টাকা কামানোর মেশিন তৈরির মত কাজ শুরু করে। একজন লেবার সরদার রাতারাতি কিভাবে এতো টাকার মালিক বনে যায়,এতে কিশোরগঞ্জের নিকলী উপজেলার ও ফতুল্লার আলীগঞ্জের মানুষ হতবাক ।

স্থানীয়রা আরো বলেন, একজন লেবার সরদার টাকার গরমে শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্বেও কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেন। সাবেক ডিবি প্রধান হারুনের দাপটে উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। মোকারম সরদার উপজেলা পরিষদ চেয়ারম্যান হওয়ার পর কিশোরগঞ্জ থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত চলছে আলোচনা সমালোচনা।

গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর মোকারম সরদার আত্মগোপনে চলে যায় মোকারম সরদার। কিন্তু হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মোকারমের বাড়িতে মোকারম সহ উপদেষ্টা নাহিদ ইসলামের বাবাকে আমন্ত্রণ করে ভুড়িভোজের কয়েকটা ছবি ভাইরাল হয়।

এদিকে আরো অভিযোগ রয়েছে, শত শত কোটি টাকার মালিক মোকারম সরদার নিজ এলাকায় অবস্থান করা সহ নিজের অপকর্ম ঢাকতে মোটা অংকের টাকার বিনিময়ে কিশোরগঞ্জ জেলা ও নিকলী উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের ম্যানেজ করেন।

টাকা দিয়েই বিএনপির শীর্ষ নেতাদের সাথে অবাধে ওঠাবসা করতে দেখা যায়,এমনকি সারা বাংলাদেশের উপজেলা নির্বাচনে বিএনপি দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহন এবং প্রচারনায় দলীয় হাই কমান্ডের নিষেধাজ্ঞা থাকলেও একমাত্র নিকলীতে এর ব্যতীক্রম ছিলো,মোকারমের পক্ষে প্রচারনায় অংশগ্রহন করা বিএনপি এর কোন নেতা কর্মীকে জেলা ও কেন্দ্রীয় ভাবে বহিষ্কার করা হয় নাই,এর একমাত্র কারন মোকারম সরদার এর টাকার কারনে সবাইকে করায়ত্ত করে ফেলে।

এদিকে নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশের এসপি থেকে শুরু করে ডিবি প্রধান থাকাকালীন সময়ে অবৈধভাবে উপার্জিত হাজার কোটি টাকার লেনদেনের অধিকাংশ ই এই মোকাররম সরদার তদারকি করতো।  আর ওই টাকায় এখন বিএনপিসহ স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করতে কাগজের মতো টকা উড়িয়ে নিজেকে এবং ডিআইজি হারুন কে রক্ষা করতে জোড় তদ্বির ও চেষ্টা চালাচ্ছে মোকাররম সরদার।

এ বিষয়ে মোকারম সরদারের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে লোক মুখে শোনা গেছে মোকারম সরদার নতুন নাম্বার ব্যবহার করছে।

Previous Post

'প্রশাসনে এখনো ফ্যাসিস্টদের দোসররা বসে আছে'- জোনায়েদ সাকি

Next Post

অতিরিক্ত সচিব গৌতম পালের মাতা নমিতা রানী পালের পরলোকগমন

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
অতিরিক্ত সচিব গৌতম পালের মাতা নমিতা রানী পালের পরলোকগমন

অতিরিক্ত সচিব গৌতম পালের মাতা নমিতা রানী পালের পরলোকগমন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য