• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ভুতুড়ে কান্ড : হার্ট অ্যাটাকে মৃত্যু ৩ জুন, আগষ্টে সাজানো হত্যা মামলা !

Sunday, 13 October 2024, 1:19 pm
ভুতুড়ে কান্ড : হার্ট অ্যাটাকে মৃত্যু ৩ জুন, আগষ্টে সাজানো হত্যা মামলা !

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

18
SHARES
57
VIEWS
Share on FacebookShare on Twitter

চলতি বছরের জুন মাসের ৩ তারিখে ‘হার্ট অ্যাটাক’-এ মৃত্যু হয় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গিরদা গ্রামের বাসিন্দা মো. বাবুল মিয়ার (৫০)। ঘটনার দিন অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল থেকে দেওয়া ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে, ‘মায়োকার্ডিয়াল ইনফার্কসন বা হার্ট অ্যাট্যাক।’ অথচ এই বাবুল মিয়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট হত্যার শিকার হয়েছেন দাবি করে আড়াইহাজার থানায় হত্যা মামলা হয়েছে। মামলা নম্বর-৮। গত ২২ আগস্ট আড়াইহাজার থানার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় বাবুল মিয়াকে তার দলের নেতা বলেও দাবি করেন। মামলায় ১৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও আসামির তালিকায় আছেন।

এ মামলায় এখন পর্যন্ত সাবেক এক সংসদ সদস্যসহ তিনজন গ্রেফতার হয়েছেন। তবে এ মামলার বিষয়ে কিছুই জানে না বাবুল মিয়ার পরিবার। এ প্রতিবেদকের কাছে হত্যা মামলার কথা শুনে অবাক হন বাবুল মিয়ার স্ত্রী ও শাশুড়ি। গণমাধ্যমকের অনুসন্ধানে এসব তথ্য জানা গেছে।

বাবুল মিয়ার বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, তার বাবার নাম মৃত আলী হোসেন। পড়ালেখা করেছেন দশম শ্রেণি পর্যন্ত। প্রথম জীবনে বাসের কাউন্টার মাস্টার ছিলেন। পরে নিজেই তিনটি বাসের মালিক হন। তিনি দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি। আড়াইহাজার থানা শ্রমিক দলের সভাপতি প্রার্থী ছিলেন তিনি। বাবুল মিয়ার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

বাবুল মিয়ার স্ত্রী মনিরা সরকার শুক্রবার মোবাইল ফোনে জানান, গত ১১ ফেব্রুয়ারি কিছু লোক বাসার সামনে থেকে ধরে নিয়ে মারধর করে বাবুল মিয়াকে। এরপর কিছুদিন হাসপাতালে ভর্তি ছিল। চিকিৎসা নিয়ে বাসায় আসার পর সে অনেকটাই স্বাভাবিকভাবে হাঁটাচলা করত। তার ওপেন হার্ট সার্জারিও করা ছিল। হঠাৎ গত ৩ জুন সকালে বাচ্চার সঙ্গে খেলার সময় খিঁচুনি ওঠে। তখন দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা বলেন, হার্ট অ্যাটাকে মারা গেছে।

আড়াইহাজার থানায় হওয়া হত্যা মামলার বিষয়ে জানতে চাইলে মনিরা সরকার বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’

আড়াইহাজার থানায় করা হত্যা মামলার এজাহারে বলা হয়েছে, মো. বাবুল মিয়া দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি। গত ৪ আগস্ট সকালে দেশের সচেতন নাগরিক হিসাবে বাবুল মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করে। বাসায় ফিরে আসার সময় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাকে দুপ্তারা তাঁতীপাড়া ঈদগাহে নিয়ে ধারালো অস্ত্র, রামদা, চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও রড দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। তার মৃত্যু নিশ্চিত করে আসামিরা চলে যায়।

তবে গণমাধ্যমের হাতে আসা রূপগঞ্জের ডিকেএমসি হাসপাতালের ডেথ সার্টিফিকেট বলছে, বাবুল মিয়া ৩ জুন সকাল ১০টা ২০ মিনিটে ‘মায়োকার্ডিয়াল ইনফার্কসন বা হার্ট অ্যাট্যাকে’ মারা গেছেন। সূত্র বলছে, হাসপাতালের রেজিস্টি খাতায় উল্লেখ আছে বাবুল মিয়া অসুস্থ হয়ে ৩ জুন সকালে হাসপাতালে গেলে তার ইসিজি করেন রফিকুল ইসলাম নামের এক স্টাফ। পরে দায়িত্বরত চিকিৎসক মো. শরিফুল আলম বাবুল মিয়াকে মৃত ঘোষণা করেন।

মামলার বাদী বিএনপি নেতা মো. নুরুল আমিন বলেন, ‘বাবুল মিয়াকে ৪ আগস্ট পিটিয়ে হত্যা করা হয়েছে।’

গত ৩ জুন বাবুল মিয়ার মৃত্যুর বিষয়ে ডিকেএমসি হাসপাতালের ডেথ সার্টিফিকেটের বিষয়ে বলা হলে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।’

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার আগেই মামলাটি হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

তবে মামলার প্রথম তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. রিপন আহম্মেদ বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে মামলাটি ভুয়া। বাবুল মিয়া ৩ জুন মারা গেছে অথচ মামলায় দাবি করা হয়েছে ৪ আগস্ট হত্যার শিকার হয়েছে।

বর্তমান তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. আতিকুর বলেন, এখন পর্যন্ত এ মামলায় এজাহার নামীয় নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর ও জুলহাস নামের দুজন এবং তদন্তে প্রাপ্ত ফয়জুল্লাহ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, মামলা সঠিক না মিথ্যা তা তদন্ত শেষে বলা যাবে।

মামলাটি ছায়াতদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, আমরা সরেজমিন গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। বাবুল মিয়ার কবরস্থানেও গিয়েছি। যে হাসপাতালে তার মৃত্যু হয়েছে সেখানেও পরিদর্শন করা হয়েছে। এ মামলার সত্যতার কোনো তথ্য পাওয়া যায়নি। মামলাটি যদি থানা থেকে পিবিআইতে আসে তাহলে আমরা বিস্তারিত তুলে ধরব।

এমন ঘটনা উল্লেখ করে যুগান্তর প্রতিবেদন প্রকাশ হলে ব্যাপক চাঞ্চল্যের ঝড় উঠেছে। যা নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরেও শুরু হয়েছে তোলপাড়।

Previous Post

আওয়ামী লীগের নেতাকর্মীরা আতংকে আত্মগোপনে ! চলছে তুঘলকি কান্ড

Next Post

ফতুল্লায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ১

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
ফতুল্লায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ১

ফতুল্লায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ১

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য