• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

এবার নোংরামির জন্য মোহাম্মদ আলীকে দায়ী করলেন মাসুদ

Saturday, 26 October 2024, 1:11 pm
এবার নোংরামির জন্য মোহাম্মদ আলীকে দায়ী করলেন মাসুদ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

26
SHARES
85
VIEWS
Share on FacebookShare on Twitter

এবার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কমিটি ঘিরে চলছে নোংরামি খেলা ।  এ খেলা চলছে দীর্ঘদিন যাবৎ।

৫ আগষ্টের পর চর দখলের মতো সেই ওসমান পরিবারের চাটুকার চক্র নানা নয়-ছয়ের মতো ঘোষণা দেয় নতুন কমিটি।

এরপর চলে নানা নাটক মঞ্চায়ন। এমন ঘটনায় ব্যাপক সমালোচনার পর নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের ঘোষিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিতের দাবী উঠার পর এ নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য এসেছে সভাপতি মাসদুজ্জামানের কাছ থেকে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ দাবির পর কথা বলেন তিনি।

এ জন্য দোষারোপ করেন শিল্পপতি মোহাম্মদ আলীকে।

শিল্পপতি মোহাম্মদ আলী সম্পর্কে মো. মাসুদুজ্জামান মাসুদ বলেন, উনি কি কাউকে সভাপতি বানানোর কোনো ক্ষমতা রাখেন নাকি? সে মূলত চেম্বারের কেউ না। শুধুমাত্র তিনি একজন মেম্বার। এছাড়া তো উনি কিছু না। উনি কিভাবে সভাপতি বানায় ফেলেন ? এটা আগে সম্ভব ছিল। এখন আর কিভাবে ঘটবে। মোহাম্মদ আলী সাহেবের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক ভালো। কিন্তু উনি যা এখন করাচ্ছেন তা নোংরামি ছাড়া কিছুই না। আজকের সংবাদ সম্মেলনের পেছনে পরিষ্কারভাবে তার ইন্ধন রয়েছে। সংবাদ সম্মেলনের আগে মোহাম্মদ আলীর পঞ্চবটির অফিসে মিটিং হয়েছে। এতোদিন এ নিয়ে কেউ কথা বলেননি। কারণ মোহাম্মদ আলী সাহেবকে দাওয়াত দেই নি তাই। সংবাদ সম্মেলনে কি কথা বলতে হবে তাও মোহাম্মদ আলী সাহেব বানিয়ে দিয়েছেন। উনি সুযোগ চাচ্ছেন চেম্বারে প্রবেশ করার। কিন্তু যারা গত ১৫ বছর বিভিন্নভাবে সুবিধা নিয়েছিল তারাই যদি পুনরায় চেম্বার অব কমার্সের দায়িত্বে আসতে চায় এ নিয়ে আমি উৎসাহবোধ করি না।

তিনি বলেন, আমি জোর করে সভাপতির পদ দখল করি নাই। ওই কঠিন মুহূর্তে আমাকে চেম্বার অব কমার্সের ব্যবসায়ীরা সংগঠনের হাল ধরতে বলেন। পরে আমি সভাপতি পদ গ্রহণ করে চেম্বার অব কমার্স পরিচালনা করছি। আর আমিতো পূর্বের ন্যায় সারাজীবনের জন্য সভাপতি হয়ে যাইনি। আমাদের পরিকল্পনা রয়েছে আগামী বছরের ফেব্রুয়ারির দিকে নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচনে চেম্বার অব কমার্সের যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন আয়োজনের লক্ষ্যেই শনিবার এজিএমের আয়োজন করা হয়েছে। এদিন নির্বাচনের সম্ভাব্য তারিখসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করা হবে। একটি মহলের ইন্ধনের কয়েকজন ব্যবসায়ী গুজব ছড়াচ্ছেন, এজিএমের মাধ্যমেই নাকি আমরা নির্বাচন ছাড়াই কমিটি গঠন করে ফেলছি যা সম্পূর্ণ মিথ্যা কথা। আর রেজিস্ট্রেড প্রত্যেক ব্যবসায়ীকে এজিএমে আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে কাউকে মাইনাস করার সুযোগ নেই। বিগত আওয়ামী লীগের পুরোটা সময় আমি নির্যাতিত ছিলাম। তখন কমিটি নিয়ে কেউ কোনো কথা বলার সাহস পেতো না। এখন যারা বলছে তাদের আমি সাধুবাদ জানাই। নির্বাচনে ১০টা প্যানেল হোক আমরা তাতে রাজি আছি। সবাই যে চেম্বার অব কমার্স নিয়ে কথা বলছেন তা আমি ইতিবাচকভাবে দেখি। আমি চাই আমাদের কোনো ভুল হলে তারা গঠনমূলক সমালোচনা করুক।

‘চাঁদাবাজির টাকা ফেরত দেওয়া নিয়ে স্ট্যান্ডবাজি করেছেন’ এই প্রেক্ষিতে তিনি বলেন, আমি যেদিন সভাপতির পদ গ্রহণ করি সেদিন আমি স্পষ্ট করে বলেছিলাম, চেম্বার অব কর্মাস থেকে চাঁদাবাজি করে যারা ৮ লাখ টাকা নিয়েছেন। যদি খুব শিগগিরই এই টাকা ফেরত না দেন তাহলে শহীদ মিনারে রেড কার্ড দেখিয়ে সেসব চাঁদাবাজদের নাম প্রকাশ্যে বলা হবে। আমার এই বক্তব্যের পর ওইসব চাঁদাবাজরা পরবর্তীতে এক সপ্তাহের মধ্যেই চাঁদার টাকা ফেরত দিয়ে দেন। তাহলে কোন যুক্তিতে তাদের নাম প্রকাশ করি, প্রশ্ন মাসুদুজ্জামানের।

এদিকে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ঘোষিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিতের দাবি জানানো হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য ব্যবসায়ী গোলাম সারওয়ার সাঈদ।

লিখিত বক্তব্যে জানানো হয়, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতির পদ থেকে খালেদ হায়দার খান কাজল পদত্যাগ করার পরে অতি চাতুর্যতার সাথে ফ্যাসিবাদের দোসর মোরশেদ সারওয়ার সোহেল গং মাসুদুজ্জামানকে প্রেসিডেন্ট হিসেবে কো-অপ্ট করেন। সেইসাথে ত্বকী হত্যাকা-ের আত্মস্বীকৃত খুনি পরিবারের ব্যক্তিকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে রাখা হয়েছে। এছাড়াও চাঁদাবাজির টাকা ফেরত দেয়া নিয়েও স্ট্যান্টবাজি করা হয়েছে। বিগত দিনে মাসুদুজ্জামান আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোক ছিলেন, স্বৈরাচারের পক্ষে সক্রিয় ভূমিকা রেখেছেন। যার পুরস্কার স্বরূপ শেখ হাসিনার সরকার তাকে সিটিজেন ব্যাংক উপহার দিয়েছিল। তিনি কত কোটি টাকা শেখ পরিবারকে দিয়েছেন এইটা নারায়ণগঞ্জবাসী জানতে চায়। স্বৈরাচার সরকারের সুযোগ-সুবিধা নিয়ে তিনি গত ১৬ বছরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন, এই বিষয়টি সরকারকে দেখতে হবে। সেইসাথে তাকে প্রমাণ করতে হবে কাকে তিনি চাঁদা দিয়েছেন এবং কে ফেরত দিয়ে গেছে। বিগত ১৬ বছরে তিনি কত টাকা চাঁদা দিয়েছেন সেটিও তাকে জনসমক্ষে বলতে হবে। মাসুদুজ্জামানের নেতৃত্বে ফ্যাসিবাদের দোসরদের চেম্বার অফ কমার্সে পুনর্বাসনের চেষ্টা চলছে। তারই অংশ হিসেবে তার নিজস্ব বলয়ের কিছু ব্যবসায়ীদেরকে নিয়ে শনিবার চেম্বার অব কমার্সের এজিএম করতে যাচ্ছেন। গঠনতন্ত্রের আলোকে কমপক্ষে সাত দিন পূর্বে সাধারণ সভার নোটিশ সকল সদস্যদের কাছে পৌঁছাতে হবে। কিন্তু তিনি সুকৌশলে তার বলয়ের লোকের বাইরে কাউকে দাওয়াত দেননি। চেম্বারের সদস্য হলেও অন্তত ২০০ ব্যবসায়ীর সঙ্গে আমাদের কথা হয়েছে যারা এজিএমের কোন চিঠি পাননি। তাই শনিবারের এজিএম স্থগিতের দাবি জানাচ্ছি। কমিটিতে ফ্যাসিস্টদের দোসর থাকায় মাসুদুজ্জামানসহ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পূর্ণাঙ্গ বোর্ড পদত্যাগ করতে হবে এবং নির্বাচন দিতে হবে। যদি এজিএম স্থগিত করা না হয় এবং ফ্যাসিস্টদের দ্বারা পরিচালিত এই কমিটি পদত্যাগ না করে তাহলে আমরা নিয়ম মোতাবেক পদক্ষেপ নিব।

সংবাদ সম্মেলন থেকে ৪ দফা দাবি উত্থাপন করেন ব্যবসায়ীরা। দাবিগুলো হচ্ছে- মাসুদুজ্জামানসহ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পূর্ণাঙ্গ বোর্ড পদত্যাগ করতে হবে এবং নির্বাচন দিতে হবে।

বিএনপি ও জামায়াতকে নারায়ণগঞ্জবাসীর সামনে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে, চাঁদাবাজির টাকা তারা নিয়েছে কিনা ? জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতাকে সিদ্ধান্ত নিতে হবে তারা ফ্যাসিস্ট সরকারের দোসরদের কিভাবে মূল্যায়ন করবে? সেহেতু নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মালিক সকল সাধারণ সদস্যবৃন্দ তাই সাধারণ সদস্যদের প্রত্যাশার বাইরে গিয়ে যদি ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা দখলদারিত্ব করতে চায় তাহলে সাধারণ সদস্যরা প্রতিরোধ করবে এবং এর দায় প্রশাসনকে নিতে হবে।

এমন ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হলে আজ শনিবার ২৬ অক্টোবর দুপুরে সংবাদ সম্মেলনের ডাক দেন মাসুদুজ্জামান।

Previous Post

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৬

Next Post

বাস ভাড়া কমানোর দাবীতে নারায়ণগঞ্জে হরতালের হুমকি

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

Next Post
বাস ভাড়া কমানোর দাবীতে নারায়ণগঞ্জে হরতালের হুমকি

বাস ভাড়া কমানোর দাবীতে নারায়ণগঞ্জে হরতালের হুমকি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য