• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

৯ টুকরো করে ইমন হ*ত্যায় ফাঁ*সির আসামীসহ গ্রেপ্তার ৩

Wednesday, 27 November 2024, 1:56 am
৯ টুকরো করে ইমন হ*ত্যায় ফাঁ*সির আসামীসহ গ্রেপ্তার ৩

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

8
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter

ফতুল্লার চরাঞ্চল বক্তাবলীর দূর্গম এলাকায়  স্কুল ছাত্র ইমনকে ৯ টুকরো করে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

২৪ নভেম্বর (রোববার) গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জস্থ র‌্যাব-১১ এবং চট্টগ্রাম পতেঙ্গাস্থ র‌্যাব-৭ এর চৌকস দল যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শিশু ইমন হত্যায় জড়িত গ্রেপ্তারকৃত হলেন-  আহম্মদ আলী (৬৬),  সেন্টু মিয়া (৩৬) এবং হোসনা বেগমকে (৫৮)।

এদের মধ্যে আহম্মদ আলী ও সেন্টু মিয়া সম্পর্কে পিতা পুত্র ও হোসনা বেগম আহম্মদ আলীর স্ত্রী।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক ও মেজর অনাবিল ইমাম আসামীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সুত্র থেকে জানা যায়, নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার চরাঞ্চল বক্তাবলীর কানাইনগরের দূর্গম এলাকায় ২০১১ সালে স্কুলছাত্র ইমন হোসেনের বড় ভাই ইকবাল (সিঙ্গাপুর প্রবাসী) এর সঙ্গে চাচা আহাম্মদ আলীর সাথে নানা বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে  ইকবালের লাঠির আঘাতে চাচা আহাম্মদ আলীর রক্তাক্ত যখম হয় ।

এমন দ্বন্দ্বের কারণে দুই পরিবারের মধ্যে বিরোধ মারাত্মক আকার ধারণ করে। এরই মধ্যে  ইকবালকে দেখে নেওয়ার হুমকি দেওয়ায়  সিঙ্গাপুর  চলে য়ায় ইকবাল ।

হুমকির প্রায় ২ বছর পর ইকবালের পরিবারের ওপর প্রতিশোধ নেয়ার জন্য ইমনকে হত্যার পরিকল্পনায় মেতে উঠে আহাম্মদ আলী।

আর সেই পরিকল্পনা মোতাবেক ২০১৩ সালের ১৩ জুন রাত সাড়ে ৮টায় ইমনকে তাদের ঘরে ডেকে নেন চাচা সিরাজ মিয়ার স্ত্রী সালমা বেগম।

সালমা বেগম নিজেই শিশু ইমনকে ভাতের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ার পর ইমন অচেতন হয়ে পরলে শিশু ইমনকে  একটি নৌকায় করে নাহিদসহ অন্য হত্যাকারীরা মিলিত হয়ে বাড়ির অদূরের একটি ধইঞ্চা ক্ষেতে নিয়ে ৯ টুকরো করে হত্যার পর ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয় খন্ডিত দেহ।

শিশু ইমনের এমন খন্ডিত লাশ উদ্ধারের সাথে সাথে পুরো এলাকায় লোকজন হত্যাকারীদের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয় ।

শিশু ইমন কানাইনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র থাকাবস্থায় এমন নির্মম হত্যাকান্ডের ঘটনায় ইমনের বাবা ইসমাঈল হোসেন রমজান ২৪ জুন ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন ফতুল্লা থানায়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত নাহিদ ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দেয়। স্বীকারোক্তিতে নাহিদ বিজ্ঞ বিচারকের খাস কামড়ায় অকপটে জানায়, ইমনের কিলিং মিশনে নাহিদসহ ৬ জন ছিল।

এই মামলায় নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ২০২২ সালের ২০ মার্চ ইমনকে ৯ টুকরো করে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

ওই রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাহিদ হাসান, আহাম্মদ আলী, সিরাজ, সেন্টু মিয়া। একই সাথে এই নামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন-সালমা বেগম ও  হোসনে আরা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাহিদ হাসান ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সালমা বেগম আদালতে উপস্থিত থাকলেও অন্যরা পলাতক ছিল।

উল্লেখিত গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়নগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

Previous Post

শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৪৪ জনের নামে ট্রাইব্যানালে মামলা

Next Post

ফতুল্লায় শিল্পপতির বাড়িতে লো*মহর্ষক ডা*কাতি

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
ফতুল্লায় শিল্পপতির বাড়িতে লো*মহর্ষক ডা*কাতি

ফতুল্লায় শিল্পপতির বাড়িতে লো*মহর্ষক ডা*কাতি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য