• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

পোড়া পাসপোর্ট অফিসের সংস্কার কাজ শুরু

Thursday, 12 December 2024, 1:05 pm
পোড়া পাসপোর্ট অফিসের সংস্কার কাজ শুরু

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

6
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুড়িয়ে দেয়া নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট  অফিসের সংস্কার কাজ শুরু হয়েছে।

পাসপোর্ট অফিসের সংস্কার কাজ শেষ করতে আগামী ৩/৪ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ গণপূর্ত অধিদফতর।

ওই আন্দোলন চলাকালে পাসপোর্ট অফিস পুড়িয়ে দেয়ার পর থেকে নারায়ণগঞ্জের সেবা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছে  গ্রহিতারা । পুড়ে যাওয়ার পর পাসপোর্ট অধিদপ্তরের  নির্দেশনা মতে পাসপোর্ট সেবা পেতে পার্শ্ববর্তী তিন জেলায় যেতে হচ্ছে গ্রাহকদের।

পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা – নারায়ণগঞ্জ লিংক সড়কের পাশে আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হলে অফিস ভবন, আসবাসপত্রসহ গ্রাহকদের বিতরণের জন্য প্রস্তুত আট হাজার পাসপোর্ট পুড়ে ছাই হয়ে যায়।  ওই আগুনের কারণে তিন কোটি ২৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে গণপূর্ত প্রকৌশলীরা পরীক্ষা নিরীক্ষার পর প্রতিবেদনে জানান।

 

নারায়ণগঞ্জ থেকে পাসপোর্ট তৈরি, নবায়ন ও অন্য সেবার জন্য প্রতিদিন প্রায় দেড় হাজার ব্যক্তি সেবা নিতে আসতেন পাসপোর্ট অফিসে। আর  এই পাসপোর্ট অফিস পুড়ে যাওয়ায় সেবা কার্যক্রম একেবারে বন্ধ হয়ে গেছে।

পাসপোর্ট অফিসের এমন অবস্থায় নারায়ণগঞ্জকে তিন ভাগে বিভক্ত করে পার্শ্ববর্তী তিন জেলার আঞ্চলিক অফিস থেকে পাসপোর্টের সেবা প্রদান শুরু করে পাসপোর্ট কর্তৃপক্ষ।

এক্ষেত্রে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লার বাসিন্দারা কেরানীগঞ্জে, সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজারের বাসিন্দারা নরসিংদীতে এবং বন্দর ও সিদ্ধিরগঞ্জের বাসিন্দারা মুন্সীগঞ্জ  আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্টের সেবা প্রদান করে।

নারায়ণগঞ্জ থেকে অন্য জেলায় গিয়ে এমন পাসপোর্ট সেবা গ্রহণ করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। দালাল চক্রের হাতে ভোগান্তির ফলে অনেকেই অপেক্ষা করছেন নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস চালুর জন্য।

মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে ভোগান্তি শিকার আমজাদ হোসেন বলেন, পাসপোর্ট অফিস পুড়ে যাওয়ার তার বড় ভাইকে মুন্সীগঞ্জ জেলায় গিয়ে দীর্ঘ সময় লাইন ধরার পরও সিকিউরিটি গার্ড কে টাকা দিয়ে হয়রানির শিকার হয়েই পাসপোর্ট করতে হয়েছে।

মুন্সীগঞ্জের মতো নরসিংদী ও কেরানীগঞ্জে ভোগান্তির শিকার অনেক পাসপোর্ট গ্রহিতার হয়রানির বর্ণনা ছিলো প্রায় একই ধরনের । ঘুষ দিলে সেবা মিলে নইলে হয়রানি মারাত্মক।

গত এক সপ্তাহ যাবৎ নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের পুরো সংস্কার কাজের তদারকি করছেন এমরান হোসেন। এমরান জানান, পাসপোর্ট অফিসের দেওয়ালের পুরো আস্তরন ও টাইলস নষ্ট হয়ে গেছে। আর আসবাবপত্র পুড়ে ছাই। গ্রিল ও দরজা অপসারণের কাজ শুরু হয়েছে । এই কাজ শেষ করতে প্রায় তিন /  চার মাস সময় লাগতে পারে। কাজের ক্ষেত্রে  বিদ্যুৎ ও পানির সংযোগ পুরো ধ্বংস হয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে সংস্কার কাজের।

নারায়ণগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম পাসপোর্ট অফিস সংস্কার কাজ সম্পর্কে বলেন, কয়েকদিন আগে মেরামত কাজ শুরু হয়েছে। স্ট্রাকচার ঠিক থাকলেও ভবনের পলেস্তারা, টাইলস, গ্রিল, দরজাসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে ও ভেঙে ধ্বংস হয়ে গেছে । এসব সংস্কার শেষ করতে প্রায় কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছেন ঠিকাদার। খুব দ্রুত কাজ শেষ করে পাসপোর্ট কার্যক্রম শুরু করতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

Previous Post

ফতুল্লায় আরএস গার্মেন্টসের শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

Next Post

নাতনিকে অপহরণে বাধা : নানিকে হ*ত্যার অভিযোগ, আহত ২

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
নাতনিকে অপহরণে বাধা : নানিকে হ*ত্যার অভিযোগ, আহত ২

নাতনিকে অপহরণে বাধা : নানিকে হ*ত্যার অভিযোগ, আহত ২

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য