• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

গাড়ি উদ্ধার : ফতুল্লার সাইদুরসহ ৫ প্রতারক আটক

Wednesday, 15 January 2025, 2:18 pm
গাড়ি উদ্ধার : ফতুল্লার সাইদুরসহ ৫ প্রতারক আটক

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":3},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

21
SHARES
68
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রতারণার মাধ্যমে তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎ; চারটি গাড়ি উদ্ধারসহ পাঁচ প্রতারককে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ

পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে তিন কোটি টাকা মূল্যের চারটি গাড়ি আত্মসাতের অভিযোগে চারটি গাড়ি উদ্ধারসহ পাঁচ প্রতারককে আটক করেছে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশ। আটককৃতরা হলো- ১। জারাক আহমেদ (৩৮), ২। আবুল কালাম রিফতিয়ার (৩৮), ৩। মোঃ জামির হোসেন (৩৬), ৪। মোঃ সজল আহম্মেদ (৩০) ও ৫। আব্দুর রহমান রুবেল (৫৬)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানা যায়, জনৈক মোঃ ইমদাদুল হক খান ওরফে নওশাদ (৪২) একজন গাড়ি ব্যবসায়ী। তেজগাঁওয়ের ২৪০, আজিজ কোর্ট গ্রাউন্ড ফ্লোরে তার একটি গাড়ি বিক্রয়ের শো-রুম রয়েছে। এবি ড্রাইভ লি. এর ব্যবস্থাপনা পরিচালক জারাক আহমেদ (৩৮) ও চেয়ারম্যান মোঃ জামির হোসেন (৩৬) গত ২৬ নভেম্বর ২০২৪ হতে ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে বিক্রয়ের উদ্দেশে চারটি গাড়ি ডেলিভারি চালান মূলে ভাটারা থানাধীন নর্দ্দা প্রগতি স্মরণি এলাকায় এবি ড্রাইভ লি. এর শো-রুমে নিয়ে যায়। গাড়ি চারটি হলো-১। ২০২৩ মডেলের একটি টয়োটা হেরিয়ার জীপ গাড়ি, ২। ২০১৮ মডেলের একটি টয়োটা ভেলফেয়ার জীপ গাড়ি, ৩। ২০১৮ মডেলের একটি টয়োটা এসকোয়্যার মাইক্রোবাস ও ৪। ২০১৯ মডেলের একটি টয়োটা এক্সিও প্রাইভেটকার। গাড়ি চারটির সর্বমোট বাজার মূল্য তিন কোটি টাকা। পরবর্তী সময়ে তাদের সাথে যোগাযোগ করলে তারা গাড়িগুলো ফেরত দেবেনা বলে জানায় এবং ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। ইমদাদুল হক খান খোঁজ নিয়ে জানতে পারেন তারা গাড়িগুলো প্রতারণার মাধ্যমে আত্মসাতের উদ্দেশে এবি ড্রাইভ লি. নর্দ্দা বাসস্যান্ড এলাকার শো-রুম থেকে অন্যত্র সরিয়ে ফেলেছে। এ ঘটনায় গত ৫ জানুয়ারি ২০২৫ খ্রি. ইমদাদুল হক খানের অভিযোগের প্রেক্ষিতে জারাক আহমেদ ও মোঃ জামির হোসেন সহ অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি প্রতারণার মামলা রুজু হয়।

তদন্তাধীন এই মামলায় থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০২:০০ ঘটিকার গুলশান লিংক রোড এলাকা হতে এবি ড্রাইভ লি. এর ব্যবস্থাপনা পরিচালক জারাক আহমেদ (৩৮) কে আটক করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর ও কাশিমপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামি মোঃ জামির হোসেনের সহযোগি আবুল কালাম রিফতিয়ার (৩৮) কে আটক করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, আটককৃত আবুল কালাম রিফতিয়ার (৩৮) কে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায় তার বস মোঃ জামির হোসেন (৩৬) তাকে একটি টয়োটা এসকোয়্যার মাইক্রোবাস গাড়ি এবং একটি টয়োটা এক্সজিও প্রাইভেটকার তার জিম্মায় তার এক আত্মীয়ের বাসায় রাখতে বলে।

উক্ত তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর আফতাব নগর এলাকা হতে ওই গাড়ি দুইটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাকে আরো দুইটি গাড়ির কথা জিজ্ঞাসাবাদ করলে, সে বলে অন্য গাড়ি দুইটির বিষয়ে মোঃ সজল আহম্মেদ (৩০) অবগত রয়েছে বলে জানায়। পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ি মোঃ সজল আহম্মেদ (৩০) ও আব্দুর রহমান রুবেল (৫৬) কে আটক করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন নারায়ণগঞ্জ লিংক রোড ভূইগড় এলাকা হতে মোঃ সাইদুর রহমান (৩৭) এর হেফাজত হতে একটি টয়োটা ভেলফেয়ার জিপ গাড়ি ও একটি টয়োটা হেরিয়ার জিপ গাড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা এই চারটি গাড়ি আটককৃতরা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

মামলার নিবিড় তদন্ত ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। (ডিএমপি নিউজ)

Previous Post

মাদক ব্যবসায় আধিপত্যে গোলাগুলি, আহত ৩

Next Post

সিদ্ধিরগঞ্জে কুন কারখানায় আগুন

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
সিদ্ধিরগঞ্জে কুন কারখানায় আগুন

সিদ্ধিরগঞ্জে কুন কারখানায় আগুন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য