• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ভ*য়ংকর প্রতারণা : বাদীই জানে না তারা মামলার বাদী !

Monday, 3 February 2025, 7:38 pm

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

30
SHARES
96
VIEWS
Share on FacebookShare on Twitter

বাদী নিজেই জানেন না সে মামলার বাদী। চেনেন না আসামিকেও। গত ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের ঘটনায় নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়েরকৃত কয়েকটি মামলার ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে। পাশাপাশি বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাদীর কাছ থেকে সাদা কাগজে সই নিয়ে দায়ের করা হচ্ছে মামলা।

এমন ঘটনার ফলে প্রকৃত আসামিরা পার পেয়ে যাওয়ার শঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লা থানাতেও অসংখ্য হত্যা ও হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলির মধ্যে দুটি মামলা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

ওই দুই মামলার বাদীর অভিযোগ, নজরুল মাদবর নামের একজন বিএনপি নেতা সরকারি সহায়তার কথা বলে সাদা কাগজে তাদের সই নেন। পরে থানায় জমা দেওয়ার কথা বলে মামলা করেন।

ফতুল্লা থানায় দায়ের করা মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, গত ২২ জুলাই আন্দোলন চলাকালীন সময়ে ফতুল্লার ভুঁইগড় কাজীবাড়ি এলাকায় গুলিবিদ্ধ হয়ে আব্দুর রহমান (৬০) নামের এক ভাঙারি ব্যবসায়ী মারা যান। এই ঘটনায় গত ৮ সেপ্টেম্বর ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার বাদী ছিলেন তার ছেলে ফয়সাল (৩৪)।

গত ৪ আগস্ট মাদরাসা ছাত্র আবু তালহা (১৬) গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় একই দিন অর্থাৎ গত ৮ সেপ্টেম্বর ফতুল্লা থানায় অপর একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। আর ওই মামলার বাদী ছিলেন আহত তালহার বাবা এইচএম কামাল উদ্দিন (৪৫)। উভয় মামলা তেই ২২৭ জনকে এজাহারনামীয় আসামি করা হয়।

আশ্চর্যজনক ঘটনা হচ্ছে দুই মামলারই বাদী নিজেদের দায়েরকৃত মামলা সম্পর্কে কিছুই জানেন বলে দাবি করেন। এই মামলার সঙ্গে নজরুল ইসলাম মাদবরকে দোষী করেন। অভিযুক্ত নজরুল ইসলাম মাদবর ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। একই সাথে তিনি কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

একটি মামলার বাদী এইচএম কামাল উদ্দিন বলেন, ‘মামলা করার কোনো ইচ্ছে ছিল না আমার। মামলার বিষয়ে আমি কিছুই জানিই না। ওই নজু মাদবর আমার কাছে এসে বলেন, আপনার ছেলে যেহেতু গুরুতর আহত হয়েছে, এই বিষয়টা থানায় জানাবো। পরবর্তীতে অনেকেই আমাকে ফোন দিয়ে জানায়, আমি নাকি মামলা করেছি। আমি এই মামলার বিষয়ে কিছুই জানি না। কয়জনের বিরুদ্ধে এবং কাকে কাকে আসামি করা হয়েছে, তাও আমি এখনো জানি না। পরবর্তীতে মামলা প্রত্যাহার করার বিষয়ে আমি থানায় যোগাযোগ করেছি। পুলিশ আমাকে জানায়, তদন্ত সাপেক্ষে পর্যায়ক্রমে এই মামলা বাদ করা হবে। তদন্ত শেষ করার আগেই মামলা বাতিল করা যাবে না।

অপর হত্যা মামলার বাদী মো. ফয়সাল জানান, “আমার বাবা আন্দোলনে চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তখন অনেকেই আমাকে মামলা করতে বলেছিলো। আমি কোনো মামলা দায়ের করি নাই। তখন এলাকার নজু মাদবর সরকারি সহায়তা, ত্রাণ হিসেবে আমাদের কিছু করে দিবেন বলে আমার আইডি কার্ডের ফটোকপি আর একটা কাগজে আমার সই নেন। এরপর থেকেই শুনতেছি, আমি নাকি মামলা করেছি অনকের বিরুদ্ধে।

মো. ফয়সাল আরো বলেন, ওই মামলা প্রত্যাহার করে নিতে চাইলে পুলিশ আমাকে জানায়, যেহেতু বাবা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সেই কারণে এই ঘটনায় এমনিতেও মামলা দায়ের হতো।

এমন ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক আঙ্গকুর ভট্টাচার্য জানান, আমি আব্দুর রহমান হত্যা মামলার তিন নম্বর তদন্ত কর্মকর্তা। আমার আগেও দুইজন  কর্মকর্তা এই মামলার তদন্ত করেছেন। নিহতের ছেলে ফয়সালকে না জানিয়েই এই মামলা দায়ের করা হয়েছে, এই ঘটনা আমিও শুনেছি। তবে হত্যার ঘটনাটি তো সঠিক। তাই এই মামলার তদন্ত চলমান রয়েছে।

আঙ্গকুর ভট্টাচার্য আরো বলেন, এই মামলায় নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, আমরা সেক্ষেত্রে সতর্ক আছি। পুলিশ এরই মধ্যে নিহত আব্দুর রহমানের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত সম্পন্ন করেছে। শিগগিরই এই মামলার চার্জশিট বিজ্ঞ আদালতে জমা দেওয়া হবে। এই ঘটনায় জড়িত প্রমাণিত হবেন যারা, শুধু তাদেরকেই অভিযুক্ত করে চার্জশিট প্রদান করা হবে । এমন মন্তব্যও করেন আঙ্গকুর ভট্টাচার্য ।

এমন গুরুতর অভিযোগের বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে অভিযুক্ত বিএনপি নেতা নজরুল ইসলাম মাদবরকে একাধিক ফোন এবং খুদে বার্তা পাঠালেও তিনি তাতে সাড়া দেননি।

ঘটনার সম্পর্কে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু গণমাধ্যমকে জানান, এ বিষয়টি নিয়ে আমি অবগত নই। মামলা বাণিজ্যে বিএনপির কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রশাসন যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন সে জন্য আমরা প্রশাসনকে সহযোগিতা করবো।

উল্লেখিত অভিযোগের বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বাদী যদি মামলা দায়ের হওয়ার পর এমন দাবি করেন যে তার অগোচরে মামলা দায়ের হয়েছে কিংবা মামলার বিষয়টি তিনি জানেন না, আমরােএই কথা  আমলে নিচ্ছি না। আমরা শুধু মামলার ঘটনা, আসামি এই বিষয়গুলো তদন্ত করে দেখছি। যদি ঘটনা সত্যি হয়ে থাকে এবং যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কোর্টে অভিযোগপত্র দায়ের করা হবে। বাদী মামলা চালাবে কিনা তা আদালত দেখবে। আর মামলা বাণিজ্যের সঙ্গে জড়িত কারো বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের হলে তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি শরিফুল ইসলাম ।

Previous Post

দুর্ধর্ষ ডাকাত সর্দার ২১ মামলার আসামী সাদ্দাম গ্রেফতার

Next Post

নিষিদ্ধ ছাত্রলীগের নরসিংদীর ১০ নেতা রূপগঞ্জে গ্রেপ্তার

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
নিষিদ্ধ ছাত্রলীগের নরসিংদীর ১০ নেতা রূপগঞ্জে গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের নরসিংদীর ১০ নেতা রূপগঞ্জে গ্রেপ্তার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য