• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ডিসির সাথে ছবি তুলে চাঁদাবাজি চালাচ্ছে সেই ওয়ার্ড বয় মনির !

Wednesday, 26 March 2025, 8:09 pm
ডিসির সাথে ছবি তুলে চাঁদাবাজি চালাচ্ছে সেই ওয়ার্ড বয় মনির !
99
SHARES
320
VIEWS
Share on FacebookShare on Twitter

জেলা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে নারায়ণগঞ্জের বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের কাছ থেকে চাঁদা (অর্থ) আদায়ের অভিযোগ উঠেছে। মহান স্বাধীনতা দিবস উদযাপনে সহযোগিতার কথা বলে নারায়ণগঞ্জের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের কাছ থেকে অর্থ দাবি করা হয়েছে।

এমন চাঁদাবাজির ঘটনায় বিস্ময় প্রকাশ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের অর্থ দাবি করা হয়নি এবং ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের মালিক পক্ষকে কাউকে অর্থ না দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন।

ব্যাপক সমমালোচনা থেকে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উদযাপনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চাঁদা (অর্থ) দাবি করার অভিযোগ উঠেছে মহানগর বিএনপির নেতা ডা. মজিবর রহমান ও তার অনুগামীদের বিরুদ্ধে। জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের কাছে জেলা প্রশাসনের নাম ব্যবহার করে এই চাঁদা (অর্থ) দাবি করা হয়।

ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সঙ্গে কথোপকথনের এমন একাধিক অডিও গণমাধ্যমের হাতে এসেছে। ওই কথোপকথনের সূত্রে জানা যায়, শহরের খানপুরের সেন্ট্রাল হাসপাতালের মনিরুজ্জামান বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকপক্ষের কাছে মহান স্বাধীনতা দিবস উদযাপনে জেলা প্রশাসনকে আর্থিক সহযোগিতা করতে হবে এমন কথা জানায়।

মুঠোফোনে মনিরুজ্জামান বলতে শোনা যায়, মহানগর বিএনপি নেতা ও নারায়ণগঞ্জের ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নেতা ডা. মজিবরসহ তারা কয়েকজন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হুসাইনের কাছে গিয়েছিলেন। আর তখন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হুসাইন মহান স্বাধীনতা দিবস জাকজমকভাবে উদযাপনে জেলা প্রশাসনকে আর্থিক সহযোগিতার জন্য নারায়ণগঞ্জের ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির কাছে দাবি জানিয়েছেন। এমন কথোপকথনে উল্লেখ করেন মনিরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসকের এমন ধরনের দাবির কথা শুনে ক্লিনিক মালিকরা হতবাক ও বিস্ময় প্রকাশ করে একজন বলেন আমরা ১০ বছর ধরে ক্লিনিক চালাচ্ছি। কখনো এ ধরনের অর্থ দাবি করতে শুনি নাই।  প্রতিত্তোরে মনিরুজ্জামান তাদেরকে আবার বলেন অতিরিক্ত জেলা প্রশাসককে যখন অর্থ হস্তান্তর করবো তখন আপনারা সঙ্গে থাইকেন।

সূত্র মতে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উদযাপনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে সহযোগিতার কথা বলে নারায়ণগঞ্জ জেলার শতাধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে। মহানগর বিএনপি নেতা ও নারায়ণগঞ্জের ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি ডা. মজিবর ও কোষাধ্যক্ষ মনিরুজ্জামানের নেতৃত্বে এই অর্থ আদায় করা হয়।

এমন চাঁদাবাজির বিষয়টি জানাজানি হওয়ায় জেলা প্রশাসন থেকে উত্তোলনকৃত অর্থ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের ফেরত দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তবে সেই অর্থ ফেরত না দিয়ে নিজেদের পকেটস্থ করায় অর্থ উত্তোলনের বিষয়টি গণমাধ্যমের কাছে ফাঁস হয়ে গেছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে এমন চাঁদাবাজির বিষয়ে নগরীর কয়েকটি ক্লিনিকে মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, মাত্র কয়েক বছর আগে পেটের দায়ে মাদারীপুর থেকে চারকরীর খোজে চাষাড়াস্থ সেন্ট্রাল ক্লিনিকে আসে এই মনির। এরপর এই সেন্ট্রাল ক্লিনিকে এবং ওষুধের দোকানে ওয়ার্ড বয় হিসেবে কাজ শুরু করে। এরপর রাতারাতি বনে যায় ক্লিনিক মালিক । ধরন্ধন এই মনিরুজ্জামান বিগত সময়ে শহরের অপরাধী চক্রের সাথে লিয়াজো করে নানা অপরাধের পর এবার বিএনপির নেতাদের সাথে থেকে আবারো অপরাধের সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে। তার কটোর বিচার হওয়া জরুরী । নইলে এই চাঁদাবাজির দায়ভার থাকবে জেলা প্রশাসনেরই ।

এমন গুরুতর চাঁদাবাজির বিষয়ে জানতে সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ও মালিক সমিতির কোষাধ্যক্ষ মনিরুজ্জামানের মুঠোফোনে কল করা হলে তিনি মুঠোফোনে কথা বলতে অস্বীকৃতি জানায়।

একইভাবে গণমাধ্যমের পক্ষ থেকে মহানগর বিএনপি নেতা ও নারায়ণগঞ্জের ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি ডা. মজিবর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি কল রিসিভ করেন নাই।

চাঞ্চল্যকর এমন চাঁদাবাজির বিষয়ে নারায়ণগঞ্জ  জেলা প্রশাসনের  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হুসাইন জানান, গত দুইদিন আগে তারা এ বিষয়টি জানতে পেরেছেন। জেরা প্রশাসনের পক্ষ থেকে কারো কাছে কোন ধরনের অর্থ দাবি করেন নাই। যারা জেলা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে অর্থ উত্তোলন করেছে তাদেরকে সেই অর্থ ফেরত দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এ বিষয়ে তারা মহান স্বাধীনতা দিবস উদযাপন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মোঃ আলমগীর হুসাইন।

Previous Post

চরমভাবে বিতর্কের পর মোহাম্মদ আলী এবার চাইলেন 'ক্ষমা'

Next Post

যুগের নারায়ণগঞ্জ ডটকম এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

Related Posts

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
যুগের নারায়ণগঞ্জ ডটকম এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

যুগের নারায়ণগঞ্জ ডটকম এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য