• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

হামিদ সেফ এক্সিট, আইভী কারাগারে : শাক দিয়ে মাছ ঢাকতে চেষ্টা

Friday, 9 May 2025, 8:59 pm
হামিদ সেফ এক্সিট, আইভী কারাগারে : শাক দিয়ে মাছ ঢাকতে চেষ্টা

Oplus_131072

32
SHARES
102
VIEWS
Share on FacebookShare on Twitter

বৈষম্য বিরোধী আন্দোলনে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়েছেন।

আবদুল হামিদ দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে তিনি দেশ ছাড়েন বলে পুলিশের বিশেষ শাখা নিশ্চিত করেছে।

স্পেশাল ব্রান্সের (এসবি) প্রধান গোলাম রসুল গণমাধ্যমকে বলেছেন, আবদুল হামিদ গত রাতে দেশের বাইরে গেছেন।.

আবদুল হামিদ বিমানবন্দরে যান রাত ১১টার দিকে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে তিনি বিমানে চড়লে দেশ ছাড়তে তাকে বাধা দেওয়া হয়নি।

আর ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, আবদুল হামিদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাকে ‘চিকিৎসার জন্য’ থাইল্যান্ডে যেতে দেওয়া হয়েছে। হত্যা মামলার আসামি হয়েও কীভাবে তিনি দেশ ছাড়লেন তা নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। বিষয়টিকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বলে মনে করছেন অনেকেই।

এমন ঘটনা ধামাচাপা দিতে তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগের জনপ্রিয় সাবেক মেয়র  ডাক্তার সেলিনা হায়াৎ আইভী যিনি ঘোষণা দিয়ে পৈত্রিক বাড়িতে অবস্থান করছিলেন তাকে গ্রেফতার করতে লংকাকান্ড ঘটিয়ে আবদুল হামিদের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করে ।

এমন ঘটনায় সাংবাদিক মোস্তফা ফিরোজ ব্যাপক সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।

অনেকেই বলছেন, আবদুল হামিদ চুপিসারে নয়, বিমানবন্দরে সব গোয়েন্দা সংস্থার দায়িত্বরত কর্মকর্তাদের উপস্থিতি এবং ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা শেষ করেই দেশ ছাড়েন সাবেক এই রাষ্ট্র প্রধান। আবদুল হামিদ শুধু নিজে নয়, সঙ্গে নিয়ে গেছেন ছেলে ও শ্যালককেও। দেশ ত্যাগের সময় সাবেক এ রাষ্ট্রপতি ভিআইপি টার্মিনাল ব্যবহার করেন এবং সার্বিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তিনি প্রায় ৪ ঘণ্টা অবস্থান করেন বিমানবন্দরে। সরকারের দায়িত্বশীল পর্যায়ের সম্মতি ছাড়া তিনি দেশত্যাগ করেন নাই।

নির্ভরযোগ্য একাধিক সূত্র গণমাধ্যমকে এসব তথ্য জানায়, টিজি বিমানযোগে উন্নত চিকিৎসার জন্য  ব্যাংককগামী যাত্রী আবদুল হামিদ ভিআইপি টার্মিনালে আসলে, টার্মিনাল ইনচার্জ ওসি ইমিগ্রেশনকে বিষয়টি অবহিত করেন। আলাদা দুটি সংস্থার দুই কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। তারা দুজনই এ বিষয়ে অনাপত্তি দিলে এই অনাপত্তির বিষয়টি ইমিগ্রেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানোর পর বিমানে চড়ে বসেন আবদুল হামিদ ও তার সাথে থাকা স্বজনরা।

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে পৌঁছার পর থেকে দেশত্যাগ পর্যন্ত কোনো কর্মকর্তা কী করেছেন কে কার সঙ্গে যোগাযোগ করে ইমিগ্রেশন সম্পন্নের নির্দেশ দিয়েছেন এ বিষয়ে একটি গোয়েন্দা সংস্থা প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রস্তুত করা গোপনীয় প্রতিবেদনটি সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হয়েছে। ওই প্রতিবেদনে  দেখা গেছে তিনটি সংস্থার কর্মকর্তারা আবদুল হামিদের দেশ ছাড়ার বিষয়টি জানতো পূর্ব থেকেই। তারা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মতি সাপেক্ষে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে।

ওই রিপোর্টে বলা হয়, ওসি ইমিগ্রেশন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ, প্রাপ্ত অনাপত্তি এবং ইমিগ্রেশন ফরট্র্যাক সিস্টেমে কোনো বিরূপ মন্তব্য না থাকায় ভিআইপি টার্মিনালে ইনচার্জকে ইমিগ্রেশন করার নির্দেশ দেন। টার্মিনাল ইনচার্জ ইমিগ্রেশন সম্পন্ন করেন। আবদুল হামিদের সঙ্গে তার ছেলে ও শ্যালকও বিদেশে গেছেন। এ প্রতিবেদনে কর্মকর্তাদের নাম, পদবি এবং টেলিফোন নম্বরও উল্লেখ করা হয়েছে।

এমন ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক কর্মকর্তাও বলেন, আবদুল হামিদের দেশত্যাগের বিষয়টি যারা জানার তারা সবাই জানতেন। তিনি যখন রাত ১১টায় বিমানবন্দরে আসেন। এরপর থেকেই সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়েছিলো। বিমানবন্দরে সব গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। সাবেক রাষ্ট্রপতি তো কোনো অপরিচিত ব্যক্তি নন। নিরপেক্ষভাবে সুষ্ঠু তদন্ত হলে সব তথ্য বেরিয়ে আসবে। শুধু পুলিশকে দোষ দিয়ে লাভ নাই। সবাই সবকিছু জানেন। দোষ পরছে পুলিশের।

সাবেক রাষ্ট্রপতির পাসপোর্ট ও ভিসা পাওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। ২০২৩ সালের ২৩ এপ্রিল পর্যন্ত আবদুল হামিদ রাষ্ট্রপতি ছিলেন। নিয়মানুযায়ী পদাধিকারবলে আবদুল হামিদ কুটনৈতিক পাসপোর্ট (লাল পাসপোর্ট) ব্যবহার করতেন। পরে রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেওয়ার পর তিনি কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করে সাধারণ (সবুজ রংয়ের) পাসপোর্ট গ্রহণ করেন। সাধারণ পাসপোর্ট ব্যবহার করেই তিনি ইমিগ্রেশন পাড়ি দেন। তবে আবদুল হামিদ বিদেশে চলে গেছেন বৃহস্পতিবার এমন খবর প্রকাশিত হওয়ার পর তার পাসপোর্টের তথ্য তলব করা হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর থেকে আবদুল হামিদ ও তার পরিবারের সব সদস্যের পাসপোর্টসংক্রান্ত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এরই মধ্যে।

এদিকে এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের রহস্যজনক ভূমিকার কড়া সমালোচনা করে সামাজিকমাধ্যমে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে গণঅধিকার পরিষদ। আবদুল হামিদকে ছেড়ে দেওয়ার দায়ে ‘ছাত্র-উপদেষ্টা’দের পদত্যাগের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগের ঘোষণাও দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এমন ঘোষণার পর আবদুল হামিদ কে সেভ এক্সিট দিয়ে দেশের সকল সিটি কর্পোরেশনের একমাত্র প্রভাবশালী স্বচ্ছ মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর গ্রেফতার ও নারায়ণগঞ্জ কারাগার থেকে মুহুর্তের মধ্যে কাশিমপুর কারাগারে প্রেরণ করার ঘটনাকে ‘শাক দিয়ে মাছ ঢাকা’র সাথে তুলনা করে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র।

Previous Post

'হানি ট্র‍্যাপে' খাদ্য কর্মকর্তা জাহাঙ্গীর ! অসংখ্য জাহাঙ্গীর অধরা

Next Post

'নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্ব সেরা’

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
‘নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্ব সেরা’

'নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্ব সেরা’

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য